Do not have an account?
Already have an account?

আমার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA)

(ধাপে ধাপে কর প্রদান সহজ করুন)

(ধাপে ধাপে কর প্রদান সহজ করুন)

Frequently Asked Questions

আমার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA) বিষয়ক প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

1. আমি কীভাবে ই-ফাইলিং অ্যাকাউন্টে আমার CA-কে যুক্ত করতে পারি?

আপনার অ্যাকাউন্টে লগ ইন করার পর উপলব্ধ এই পরিষেবাটি ব্যবহার করে আপনি আপনার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে(দের) আপনার ই-ফাইলিং অ্যাকাউন্টে যুক্ত করতে পারেন। আমার CA পরিষেবাটি আপনাকে নিম্নলিখিত কাজগুলো করার সুবিধা দেয়:

  • আপনার দ্বারা অনুমোদিত ই-ফাইলিং পোর্টালে সক্রিয় এবং নিষ্ক্রিয় CA-র একটি তালিকা দেখুন
  • একজন CA-কে যোগ করুন
  • একজন CA-এর কাছে ফর্মগুলি বরাদ্দ করুন
  • নির্ধারিত ফর্মগুলি প্রত্যাহার করুন
  • একজন CA-কে সক্রিয় করুন
  • একজন CA-কে নিষ্ক্রিয় করুন

2. আমার CA পরিষেবাটি কে অ্যাক্সেস করতে পারবেন?

ই-ফাইলিং পোর্টালের সমস্ত নিবন্ধিত ব্যবহারকারী যারা নিম্নলিখিত বিভাগগুলির মধ্যে একটিতে রয়েছেন তারা এই পরিষেবাটি ব্যবহার করতে পারবেন:

  • স্বতন্ত্র ব্যক্তি
  • HUF
  • কোম্পানি, AOP, BOI, AJP, ট্রাস্ট, সরকার, LA ( স্থানীয় কর্তৃপক্ষ ), সংস্থা
  • কর কর্তনকারী এবং সংগ্রহকারী

3. আমি কি CA-কে বরাদ্দ করা ফর্মগুলি প্রত্যাহার করতে পারি?

হ্যাঁ, CA-কে বরাদ্দ করার পর ফর্ম প্রত্যাহার করা যেতে পারে। CA-কে বরাদ্দ করা সমস্ত ফর্ম ব্যবহারকারী দেখতে পারেন এবং প্রয়োজনে প্রত্যাহার করতে পারেন।

4. কেন আমাকে একজন CA অনুমোদন করতে হবে?

CA ই-ফাইলিং পোর্টালে আপনার পক্ষ থেকে কোনো ফর্ম দাখিল করা বা জমা দেওয়ার আগে, তাঁকে আপনার দ্বারা অনুমোদিত হতে হবে। উপরন্তু, কিছু বিধিবদ্ধ ফর্ম রয়েছে যার জন্য CA শংসাপত্র প্রয়োজন। আপনি এই পরিষেবাটি ব্যবহার করে একজন CA যুক্ত করতে পারেন এবং সেই CA-কে ITRs/ফর্ম জমা দেওয়ার জন্য অতিরিক্ত অনুরোধ গ্রহণ করতে হবে।

Detailed guides and documentation