আপনার প্যান যাচাই করুন
(প্যান যাচাইকরণ সহজ করা হয়েছে)
(প্যান যাচাইকরণ সহজ করা হয়েছে)
আপনার PAN যাচাইকরণ সংক্রান্ত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
1. আমার PAN যাচাই করার প্রয়োজন কেন?
আপনি আপনার PAN যাচাই করতে পারেন:
- আপনার PAN-এর বিশদ বিবরণ, যেমন PAN কার্ডে থাকা নাম ও জন্মতারিখ PAN ডেটাবেসে উপলব্ধ তথ্যের সঙ্গে মিল আছে কি না তা পরীক্ষা করুন।
- আপনার PAN সক্রিয় আছে কি না তা যাচাই করুন।
2. PAN যাচাইকরণের জন্য কি আমার মোবাইল নম্বর ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত থাকা প্রয়োজন?
যাচাই করার সময় আপনি যে কোন বৈধ মোবাইল নম্বর ব্যবহার করতে পারেন, যেখানে একটি OTP পাবেন (যেটি 15 মিনিট পর্যন্ত বৈধ থাকবে সর্বাধিক তিনটি প্রচেষ্টা সহ)।
3.একজন ব্যক্তিগত করদাতার ক্ষেত্রে একটি মোবাইল নম্বর ব্যবহার করে কতগুলি PAN যাচাই করা যাবে, সেই সংখ্যার কোনো সর্বাধিক সীমা আছে কি?
হ্যাঁ। একটি মোবাইল নম্বর ব্যবহার করে আপনি দিনে সর্বাধিক 5টি ভিন্ন PAN যাচাই করতে পারবেন।
4. একটি বাহ্যিক সংস্থা হিসেবে, আমি কি একজন ব্যবহারকারীর PAN যাচাই করতে পারি?
হ্যাঁ, PAN যাচাই পরিষেবাটি বাহ্যিক সংস্থাসহ সকল নিবন্ধিত ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। বাল্ক PAN / TAN যাচাই বাহ্যিক সংস্থাগুলির জন্য একটি পৃথক পরিষেবা, যার জন্য বিভাগের অনুমোদন প্রয়োজন।
5. আমি কীভাবে অনলাইনে আমার PAN-এর বিবরণ দেখতে পারি?
আপনি ই-ফাইলিং পোর্টালে উপলব্ধ আপনার PAN সম্পর্কে জানুন(Know your PAN) পরিষেবাটি পরিদর্শন করতে পারেন। আপনি আপনার PAN বৈধ কিনা তা পরীক্ষা করতেও এই পরিষেবাটি ব্যবহার করতে পারেন।