Do not have an account?
Already have an account?

আয়কর আইন, 1961 এর ধারা 285B এর অধীনে সিনেমাটোগ্রাফ চলচ্চিত্র নির্মাণ কিংবা নির্দিষ্ট করা কার্যকলাপে নিযুক্ত কিংবা উভয় বিষয়ের ক্ষেত্রে কোনো ব্যক্তি কর্তৃক পেশ করা বিবৃতি।

 

প্রশ্ন 1:

কাকে ই-ফাইলিং পোর্টাল-এ ফর্ম 52A ফাইল করতে হবে?

উত্তর:

কোন আর্থিক বর্ষের সম্পূর্ণ কিংবা যে কোনো অংশে, সিনেমাটোগ্রাফ চলচ্চিত্র নির্মাণ কিংবা নির্দিষ্ট করা কার্যকলাপে নিযুক্ত কিংবা উভয় বিষয়ের ক্ষেত্রে নিয়োজিত কোনো ব্যক্তি, এইরূপ নির্মাণ অথবা নির্দিষ্ট করা কার্যকলাপে তাঁর দ্বারা নিযুক্ত প্রত্যেক ব্যক্তিকে তাঁর দ্বারা প্রদত্ত অথবা তাঁর কাছে বকেয়া মোট পঞ্চাশ হাজার টাকার অধিক পেমেন্ট সংক্রান্ত সকল তথ্য জমা দিতে হবে।

 

প্রশ্ন 2:

নির্দিষ্ট করা কার্যকলাপগুলি কী কী?

উত্তর:

নির্দিষ্ট করা কার্যকলাপ বলতে কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট, ডকুমেন্টারি প্রযোজনা, টেলিভিশন বা ওভার দ্য টপ প্ল্যাটফর্ম বা অন্য কোনো অনুরূপ প্ল্যাটফর্মের জন্য অনুষ্ঠান নির্মাণ, ক্রীড়া ইভেন্ট ম্যানেজমেন্ট, অন্যান্য পারফর্মিং আর্টস কিংবা কেন্দ্রীয় সরকার কর্তৃক সরকারী সংবাদপত্রের বিজ্ঞাপন দ্বারা এই বিষয়ে নির্দিষ্ট করা অন্য কোনো কার্যকলাপকে বোঝায়।

 

প্রশ্ন 3:

ফর্ম 52A জমা দেওয়ার পুর্বনির্দিষ্ট তারিখ কোনটি?

উত্তর:

পূর্ববর্তী বর্ষের শেষ থেকে 60 দিনের মধ্যে ফর্ম 52A জমা দিতে হবে।

 

প্রশ্ন 4:

ফর্ম 52A ফাইল করার পূর্বশর্তগুলি কী কী?

উত্তর:

ফর্ম 52A ফাইল করার পূর্বশর্তগুলি নিম্নরূপ:

  • করদাতার কাছে একটি PAN থাকতে হবে
  • করদাতার PAN-টি সক্রিয় এবং ই-ফাইলিং পোর্টাল-এ নিবন্ধিত হতে হবে

 

প্রশ্ন 5:

ই-ফাইলিং পোর্টাল-এ ফর্ম 52A ফাইল করার প্রক্রিয়াটি কী?

উত্তর:

ই-ফাইলিং পোর্টাল-এ অনলাইনে ফর্ম 52A ফাইল করার ধাপগুলি নিম্নরূপ:

ধাপ 1: করদাতাদেরকে আয়কর পোর্টাল অর্থাৎ, www.incometax.gov.in-এ ব্যবহারকারী ID হিসেবে PAN ব্যবহার করে লগইন করতে হবে

ধাপ 2: ই-ফাইলে যান > আয়কর ফর্ম > আয়কর ফর্ম ফাইল করুন > যে সকল ব্যক্তির ব্যবসা/ পেশাগত আয় রয়েছে > ফর্ম 52A

ধাপ 3: 4 টি প্যানেলে, "প্রাথমিক তথ্য", "পার্ট - A", "পার্ট - B", "যাচাইকরণ"-এ প্রয়োজনীয় বিবরণ পূরণ করুন যেখানে প্রযোজ্য, সেখানে CSV ফাইলগুলি সংযুক্ত করুন

ধাপ 4:প্রিভিউ স্ক্রিনে প্রদত্ত বিবরণ পর্যালোচনা করুন এবং সকল বিবরণ সঠিকভাবে প্রদান করা হলে ফর্মটি ই-যাচাই করতে এগিয়ে যান

 

প্রশ্ন 6:

কীভাবে ফর্ম 52A যাচাই করা যাবে?

উত্তর:

আপনি EVC বা DSC ব্যবহার করে ফর্ম 52A ই-যাচাই করতে পারেন।

আরও জানার জন্য কীভাবে ই-যাচাই করতে হবে (https://www.incometax.gov.in/iec/foportal//help/how-to-e-verify- আপনার-ই-ফাইলিং-রিটার্ন) নামক ব্যবহারকারী ম্যানুয়ালটি দেখতে পারেন।

 

প্রশ্ন 7:

ই-ফাইলিং পোর্টাল-এ ফর্ম 52A ফাইল করার জন্য কোন তথ্য/ বিবরণ প্রয়োজন?

উত্তর:

ফর্ম 52A ফাইল করার জন্য নিম্নলিখিত তথ্য/ বিবরণ প্রয়োজন:

  • পূর্ববর্তী বর্ষে নির্মিত সকল সিনেমাটোগ্রাফ চলচ্চিত্র কিংবা অধিগৃহীত নির্দিষ্ট কার্যকলাপ কিংবা উভয়ের বিশদ বিবরণ, যেমন নির্মিত সকল সিনেমাটোগ্রাফ চলচ্চিত্র কিংবা অধিগৃহীত নির্দিষ্ট কার্যকলাপ কিংবা উভয়ের নাম, শুরু হওয়ার তারিখ এবং শেষ হলে, সমাপ্তির তারিখ
  • নাম, PAN, আধার (যদি উপলব্ধ থাকে), সিনেমাটোগ্রাফ চলচ্চিত্র নির্মাণ কিংবা অধিগৃহীত নির্দিষ্ট কার্যকলাপ বা উভয় ক্ষেত্রে নিযুক্ত যে সকল ব্যক্তিদেরকে 50,000 টাকার অধিক অর্থ প্রদান করা হয়েছে/ বকেয়া রয়েছে সেই সকল ব্যক্তির ঠিকানা
  • এই সকল ব্যক্তিকে নগদে/ নগদ ব্যতীত অন্য উপায়ে প্রদত্ত রাশি/ বকেয়া রাশি
  • এই ধরনের ব্যক্তিদের প্রদত্ত/প্রাপ্য পরিমাণের সাপেক্ষে উৎস থেকে কেটে নেওয়া করের বিবরণ যেমন করের পরিমাণ এবং কোন ধারার অধীনে কেটে নেওয়া হয়েছে

 

প্রশ্ন 8:

আমি কীভাবে ফর্ম 52A-এর পার্ট – A-তে বিবরণ পূরণ করতে পারি?

উত্তর:

বর্ষব্যাপী নির্মিত সিনেমাটোগ্রাফ চলচ্চিত্র বা অধিগৃহীত নির্দিষ্ট কার্যকলাপগুলির বিবরণ প্রদানের জন্য করদাতার কাছে 2টি বিকল্প রয়েছে:

  1. বিবরণ যুক্ত করুন:
    • করদাতাদের প্রতিটি চলচ্চিত্র বা নির্দিষ্ট কার্যকলাপগুলির জন্য সারণির ভিতর পৃথক সারি যুক্ত করে নির্মিত সিনেমাটোগ্রাফ চলচ্চিত্র কিংবা অধিগৃহীত নির্দিষ্ট কার্যকলাপগুলির নাম স্বহস্তে উল্লেখ করতে হবে।
    • প্রাথমিক তথ্য প্যানেলে উল্লিখিত অনুসারে সকল সিনেমাটোগ্রাফ চলচ্চিত্র কিংবা নির্দিষ্ট করা কার্যকলাপগুলির বিবরণ প্রদান করার পরেই কেবলমাত্র পার্ট – A সেভ করার জন্য "সেভ করুন" বোতামটি সক্রিয় হবে।
    • পার্ট – A-তে প্রদত্ত সিনেমাটোগ্রাফ চলচ্চিত্র কিংবা নির্দিষ্ট কার্যকলাপগুলির বিবরণ প্রাথমিক তথ্য প্যানেলে উল্লিখিত অনুযায়ী নির্মিত সিনেমাটোগ্রাফ চলচ্চিত্র কিংবা অধিগৃহীত নির্দিষ্ট কার্যকলাপের সংখ্যার সাথে মেলানো হবে। সকল সিনেমাটোগ্রাফ চলচ্চিত্র কিংবা নির্দিষ্ট করা কার্যকলাপগুলির বিবরণ প্রদান করা সম্পন্ন হলেই "বিবরণ যুক্ত করুন" বোতামটি নিষ্ক্রিয় হয়ে যাবে। আপনি যদি আরও সিনেমাটোগ্রাফ চলচ্চিত্র কিংবা নির্দিষ্ট করা কার্যকলাপগুলি যুক্ত করতে চান, তবে নতুন বিবরণ যুক্ত করার বিষয়ে সক্ষম হওয়ার জন্য প্রথমে প্রাথমিক তথ্যগুলিতে সংখ্যাটি সংশোধন করুন।
  1. CSV যুক্ত করুন:
    • করদাতাদের একটি এক্সেল টেমপ্লেটে নির্মিত সিনেমাটগ্রাফ চলচ্চিত্র কিংবা অধিগৃহীত নির্দিষ্ট কার্যকলাপগুলির নাম উল্লেখ করতে হবে।
    • এক্সেল টেমপ্লেটে সমস্ত বিবরণ প্রদান করার পরে, এটি csv তে পরিবর্তন করুন এবং তারপর csv-টি আপলোড করুন।
    • আপলোড করা csv কোনও ত্রুটি ছাড়াই বৈধ হওয়ার পরে "সেভ" বোতামটি সক্রিয় করা হবে।

অনুগ্রহ করে মনে রাখবেন যে যদি করদাতা বিবরণ যুক্ত করুন নির্বাচন করার পরে CSV যুক্ত করুন নির্বাচন করেন, এবং কয়েকটি সিনেমাটোগ্রাফ চলচ্চিত্র কিংবা নির্দিষ্ট কার্যকলাপের জন্য বিবরণ যুক্ত করতে থাকেন কিংবা তদ্বিপরীত কাজটি করেন, তবে নির্বাচিত পূর্ববর্তী বিকল্পের জন্য সংরক্ষিত তথ্য মুছে যাবে। করদাতাদের পুনরায় বিবরণ পূরণ করতে হবে এবং পার্ট – A সেভ করতে হবে।

 

প্রশ্ন 9:

আমি পার্ট– A-র জন্য csv আপলোড করার চেষ্টা করার সময় নিম্নলিখিত ত্রুটিগুলি পাচ্ছি। এটির অর্থ কী এবং আমি কীভাবে এটি সংশোধন করব?

উত্তর:

ক্রমিক সংখ্যা

ত্রুটি বার্তা

সমাধান/পদক্ষেপ প্রয়োজন

1.

csv-তে প্রদত্ত সিনেমাটোগ্রাফ চলচ্চিত্রের সংখ্যা প্রাথমিক তথ্য প্যানেলে উল্লিখিত নির্মিত সিনেমাটোগ্রাফ চলচ্চিত্রের সংখ্যার সমান নয়

এই ত্রুটিসংক্রান্ত বার্তাটি তখনই আসে যখন সিনেমাটোগ্রাফ চলচ্চিত্রগুলির বিশদ বিবরণ প্রাথমিক তথ্য প্যানেলে প্রদত্ত সিনেমাটোগ্রাফ চলচ্চিত্র সংখ্যার সমান হয় না। অনুগ্রহ করে ফর্মের প্রাথমিক তথ্য প্যানেলে আপনার প্রতিবেদিত সিনেমাটোগ্রাফ চলচ্চিত্রগুলির সংখ্যার সাপেক্ষে সকল সিনেমাটোগ্রাফ চলচ্চিত্রের বিশদ বিবরণ প্রদান করার বিষয়টি নিশ্চিত করুন।

2.

csv তে উল্লিখিত নির্দিষ্ট কার্যকলাপগুলির সংখ্যা প্রাথমিক তথ্য প্যানেলে উল্লিখিত অধিগৃহীত নির্দিষ্ট কার্যকলাপগুলির সংখ্যার সমান নয়

এই ত্রুটিসংক্রান্ত বার্তাটি তখনই আসে যখন সিনেমাটোগ্রাফ চলচ্চিত্রগুলির বিশদ বিবরণ প্রাথমিক তথ্য প্যানেলে প্রদত্ত সিনেমাটোগ্রাফ চলচ্চিত্র সংখ্যার সমান হয় না। অনুগ্রহ করে ফর্মের প্রাথমিক তথ্য প্যানেলে আপনার প্রতিবেদিত নির্দিষ্ট কার্যকলাপগুলির সংখ্যার সাপেক্ষে সকল নির্দিষ্ট কার্যকলাপের বিশদ বিবরণ প্রদান করার বিষয়টি নিশ্চিত করুন।

CSV-তে সকল প্রয়োজনীয় সংশোধনগুলি সম্পন্ন করার পরে, আপনি সেগুলি পুনরায় আপলোড করার চেষ্টা করতে পারেন।

 

প্রশ্ন 10:

আমি যখন পার্ট – B-এর জন্য csv আপলোড করার চেষ্টা করছি, তখন আমি নিম্নলিখিত ত্রুটি পাচ্ছি "প্রতিটি সিনেমাটোগ্রাফ চলচ্চিত্র/ অধিগৃহীত নির্দিষ্ট কার্যকলাপের সাপেক্ষে পার্ট – B CSV-তে কমপক্ষে একটি এন্ট্রির উপস্থিতি থাকতে হবে। এটি কী বোঝাতে চাইছে এবং আমি কীভাবে এটি সংশোধন করব?

উত্তর:

আপনি নিম্নলিখিত 2 পরিস্থিতি-র ক্ষেত্রে এই ত্রুটিটি পেতে পারেন:

ক্রমিক সংখ্যা

প্রেক্ষাপট

সমাধান/পদক্ষেপ প্রয়োজন

1.

পার্ট – A-তে সিনেমাটোগ্রাফ চলচ্চিত্র/নির্দিষ্ট কার্যকলাপের নাম উল্লেখ করা হয়েছে কিন্তু পার্ট – B CSV-তে সেটির জন্য কোনো বিবরণ প্রদান করা হয়নি

অনুগ্রহ করে মনে রাখবেন যে সিনেমাটোগ্রাফ চলচ্চিত্র নির্মাণ কিংবা অধিগৃহীত নির্দিষ্ট কার্যকলাপে নিযুক্ত ব্যক্তিদেরকে 50,000 টাকার অধিক অর্থপ্রদান করা হলে, সেই অর্থপ্রদানের বিশদ বিবরণগুলির বিষয়ে কমপক্ষে একটি এন্ট্রি থাকতে হবে।

অনুগ্রহ করে পার্ট – A-তে উল্লিখিত সকল সিনেমাটোগ্রাফ চলচ্চিত্র কিংবা নির্দিষ্ট কার্যকলাপগুলির বিশদ বিবরণ পার্ট – B CSV-তে প্রদান করার বিষয়টি নিশ্চিত করুন।

2.

সিনেমাটোগ্রাফ চলচ্চিত্র কিংবা অধিগৃহীত নির্দিষ্ট কার্যকলাপে নিযুক্ত থাকা ব্যক্তিদেরকে 50,000 টাকার অধিক অর্থপ্রদান করা হলে, পার্ট – B CSV-তে সেই অর্থপ্রদানের বিশদ বিবরণ প্রদান করা হয়েছে কিন্তু পার্ট – A-তে সিনেমাটোগ্রাফ চলচ্চিত্র কিংবা নির্দিষ্ট কার্যকলাপের নাম উল্লেখ করা হয়নি

অনুগ্রহ করে মনে রাখবেন যে পার্ট – A-তে উল্লিখিত সিনেমাটোগ্রাফ চলচ্চিত্র কিংবা নির্দিষ্ট কার্যকলাপের নামের সঙ্গে পার্ট – B-তে উল্লিখিত সিনেমাটোগ্রাফ চলচ্চিত্র কিংবা নির্দিষ্ট কার্যকলাপের নাম যাচাই করা হবে।

অনুগ্রহ করে সকল সিনেমাটোগ্রাফ চলচ্চিত্র কিংবা নির্দিষ্ট কার্যকলাপের নামগুলিকে, পার্ট – A এবং পার্ট – B উভয় পার্টে প্রদান করার বিষয়টি নিশ্চিত করুন।

 

প্রশ্ন 11:

আমি প্রাথমিক তথ্য প্যানেল-এ কোনো পরিবর্তন করলে পার্ট - A কিংবা পার্ট - B-তে সংযুক্ত csv-টি মুছে যাচ্ছে কেন?

উত্তর:

অনুগ্রহ করে মনে রাখবেন যে নির্মিত সিনেমাটোগ্রাফ চলচ্চিত্র কিংবা অধিগৃহীত নির্দিষ্ট কার্যকলাপের সংখ্যা ও বিশদ বিবরণ, তিনটি প্যানেল যথা "প্রাথমিক তথ্য প্যানেল", "পার্ট - A" এবং "পার্ট - B"-তে যাচাই করা হয়। যদি করদাতা প্রাথমিক তথ্য কিংবা পার্ট - A প্যানেলে সিনেমাটোগ্রাফ চলচ্চিত্র অথবা নির্দিষ্ট কার্যকলাপের সাপেক্ষে প্রদত্ত বিবরণে কোনোরূপ পরিবর্তন/ সংশোধন করেন, তবে পার্ট - A এবং পার্ট - B-তে করদাতা কর্তৃক প্রদত্ত বিবরণগুলি মুছে যাবে। করদাতাদেরকে পার্ট - A এবং পার্ট - B-তে পুনরায় বিবরণ পূরণ করতে হবে কিংবা csv সংযুক্ত করতে হবে।

 

প্রশ্ন 12:

আমাকে কি পূর্ববর্তী বর্ষে নির্মিত সিনেমাটোগ্রাফ চলচ্চিত্র কিংবা অধিগৃহীত নির্দিষ্ট কার্যকলাপের প্রতিটির জন্য পৃথক ফর্ম 52A ফাইল করতে হবে?

উত্তর:

না, পূর্ববর্তী বর্ষে নির্মিত সিনেমাটোগ্রাফ চলচ্চিত্র কিংবা অধিগৃহীত নির্দিষ্ট কার্যকলাপের প্রতিটির জন্য আপনাকে পৃথক ফর্ম 52A ফাইল করতে হবে না। প্রতিটি TAN-এর জন্য পূর্ববর্তী সময়ে সকল সিনেমাটোগ্রাফ চলচ্চিত্র এবং/অথবা অধিগৃহীত নির্দিষ্ট কার্যকলাপের জন্য বিশদ বিবরণ সংগ্রহ করতে হবে এবং প্রতিটি TAN নিবন্ধীকরণের জন্য একটি করে পৃথক ফর্ম 52A জমা দিতে হবে।

 

প্রশ্ন 13:

পার্ট – A কিংবা পার্ট - B-তে CSV আপলোড করার পরে আমি একটি ত্রুটি সংক্রান্ত ফাইল পাচ্ছি?

উত্তর:

আপনি পার্ট – A কিংবা পার্ট – B-এর কোনো একটিতে CSV আপলোড করার পরে, প্রদত্ত বিবরণটি যাচাই করা হবে এবং যদি কোনো ত্রুটি পাওয়া যায়, তবে এই ধরনের ত্রুটিগুলিরর বিশদ বিবরণ একটি এক্সেল ফাইলে আপনাকে প্রদান করা হবে। উল্লিখিত সারিতে সংঘটিত ত্রুটিগুলির জন্য অনুগ্রহ করে এক্সেল ফাইলটি দেখুন এবং সেগুলি সংশোধন করুন। সকল প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন করার পরে, আপনি এটি পুনরায় আপলোড করার চেষ্টা করতে পারেন।

আপনি প্রতিটি ক্ষেত্রের জন্য বাধ্যতামূলকভাবে প্রয়োজনীয় এবং গ্রহণযোগ্য ফর্ম্যাটগুলির বিশদ বিবরণের বিষয়ে পার্ট – A এবং পার্ট – B তে প্রদত্ত CSV নির্দেশনা ফাইলগুলি দেখতে পারেন।