আপিল ও পুনর্বিবেচনা

Frequently Asked Questions

আবেদন এবং সংশোধন বিষয়ে প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

1. আয়কর আইন, 2025 অনুসারে আবেদন, সংশোধন এবং বিতর্ক সংশোধন কমিটি সংক্রান্ত অধ্যায়ে কী কী বিধান রয়েছে?

আয়কর আইন, 2025 এর আবেদন, সংশোধন এবং বিকল্প বিতর্ক সমাধান সংক্রান্ত অধ্যায়টি সর্বাঙ্গীণভাবে আইনটিতে বর্ণিত প্রতিকারমূলক কাঠামোকে দৃঢ় করেছে।

যুগ্ম কমিশনার (আবেদন বিভাগ) এবং কমিশনার (আবেদন বিভাগ) এর নিকট প্রথম আপিল (ধারা 356 –360), পুনর্বিচারের মামলা শুনবার ক্ষমতাসম্পন্ন ট্রাইব্যুনালের নিকট আবেদন (ধারা 361 –364), হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে পুনরায় আবেদন (ধারা 365 –368) এবং সীমিতকরণ, আর্থিক সীমা এবং আবেদনের ফলাফল এর অন্তর্ভুক্ত।

এটির মধ্যে উপযুক্ত কর্তৃপক্ষের সংশোধনী ক্ষমতা (ধারা 377 –378), বিতর্ক সমাধান কমিটির গঠন ও কার্যের প্রক্রিয়া (ধারা 379), অগ্রিম বিধানের প্রক্রিয়া (অগ্রিম বিধান পর্ষদ), এবং ধারা 375 এবং 376 এর অধীনে বারবার মামলা হওয়া আটকানোর গাঠনিক প্রক্রিয়া অন্তর্ভুক্ত রয়েছে।

2. আয়কর আইন, 1961 এবং আয়কর আইন 2025 এ পুনর্বিচারের ক্ষমতাসম্পন্ন কমিটির অনুক্রমে কি কোনও পরিবর্তন এসেছে? পুনর্বিচারের ক্ষমতাসম্পন্ন কর্তৃপক্ষের ক্ষমতা অথবা আবেদনের নিষ্পত্তিকরণের প্রক্রিয়ায় কি কোনও পরিবর্তন এসেছে?

না।আয়কর আইন, 2025 অনুযায়ী পুনর্বিচারের মামলা শুনবার ক্ষমতাসম্পন্ন কমিটির অনুক্রমে কোনও গাঠনিক পরিবর্তন আসেনি।পুনর্বিচারের মামলা শুনবার ক্ষমতাসম্পন্ন কমিটিতে প্রতিকারের প্রক্রিয়া একই রয়েছে এবং একই ক্রমে তা হয়ে চলেছে।

নির্ধারণকারী আধিকারিক → JCIT(A)/CIT(A) → ITAT → হাই কোর্ট → সুপ্রিম কোর্ট

পুনর্বিচারের মামলা শুনবার ক্ষমতাসম্পন্ন কর্তৃপক্ষের ক্ষমতাসমূহ- নিশ্চিতকরণ, হ্রাস করা, বৃদ্ধি করা অথবা রদ করা হবে কিনা তা নির্ধারণ, অতিরিক্ত কোনও ভিত্তি, রিমান্ড রিপোর্ট চাওয়া ভুল সংশোধন শর্তসাপেক্ষে অনুদান স্থগিত করা ইত্যাদির কোনও পরিবর্তন হয়নি। প্রক্রিয়াগত কাঠামোরও কোনও পরিবর্তন হয়নি।

3. আয়কর আইন, 2025 তথা আয়কর আইন, 1961-এ আবেদন ফাইল করার সময়সীমার কি কোনও পরিবর্তন হয়েছে?

আয়কর আইন, 2025 তথা আয়কর আইন, 1961 তে আবেদন ফাইল করার সময়সীমার কোনও পরিবর্তন হয়নি।

4. CIT(A) এর কাছে 01.04.2026 তারিখ পর্যন্ত যদি কোনও আবেদন বাকী থেকে থাকে তাহলে কি আয়কর আইন, 1961 অথবা আয়কর আইন 2025 অনুযায়ী তার নিষ্পত্তি হবে? তার জন্য আমাকে কি নতুন একটি আবেদন ফাইল করতে হবে?

নতুন আইনের 536(2)(e) ধারায় স্পষ্টভাবে বলা আছে যে কোনও আয়কর কর্তৃপক্ষ, পুনর্বিচারের মামলার ট্রাইবুনাল অথবা কোর্ট এই আইন চালু না হলেও কাজ চালিয়ে যাবে এবং মামলার নিষ্পত্তি করবে। একইভাবে বাকী থাকা আবেদনটির কাজও চলতে থাকবে এবং আয়কর আইন, 1961 অনুসারে তার নিষ্পত্তি হবে। নতুন করে কোনও আবেদন ফাইল করার প্রয়োজন নেই।

5. যদি মূল্যায়ণ বর্ষ 2026 –27 বা তার আগের কোনও মূল্যায়ণ বর্ষ অনুসারে 1এপ্রিল,2026 এর পূর্বে কোনও আবেদন ফাইল করা হয়, তাহলে আয়কর আইন, 1961 অথবা আয়কর আইন, 2025, কোনটি অনুযায়ী তা পরিচালিত হবে?

ধারা 536(2)(c)-এ বলা আছে যে,1 এপ্রিল 2026 এর পূর্বে শুরু হওয়া করবর্ষের সাপেক্ষে সেইদিন বা তার পরে শুরু হওয়া প্রক্রিয়া সংক্রান্ত কাজকর্ম প্রত্যাহৃত আইনের বিধান অনুযায়ী চলবে। তাই, আয়কর আইন, 2025 শুরু হওয়ার পরেও যদি কোনও আবেদন ফাইল করা হয়, যা মূল্যায়ণ বর্ষ 2026 –27 বা তার পূর্বের কোনও মূল্যায়ণ বর্ষের সঙ্গে সংশ্লিষ্ট, তাহলে সেই আবেদন আয়কর আইন, 1961 অনুযায়ী পরিচালিত হবে ও তার নিষ্পত্তি হবে।

6. আয়কর আইন, 1961 অনুযায়ী যে আবেদন ফাইল করার সময়সীমা শেষ হয়ে গেছে, তা কি আয়কর আইন, 2025 অনুযায়ী পুনরুজ্জীবিত করা যাবে?

না। আয়কর আইন, 2025 এর 536(2)(k) ধারায় স্পষ্ট বলা হয়েছে যে, নতুন আইন চালু হওয়ার আগে যে আবেদন, সংশোধন বা আলোচ্য প্রসঙ্গের সময়সীমা শেষ হয়ে গেছে, নতুন আইনে একটি ভিন্ন অথবা বৃদ্ধিপ্রাপ্ত সময়সীমার কথা বলা আছে, এই অজুহাতে সেটি পুনরুজ্জীবিত করা যাবে না।

তবে, পুরনো আইন অনুযায়ী আবেদনকারী বিলম্বজনিত ক্ষমা পেতে পারেন যদি তিনি এটা দেখাতে পারেন যে, সর্বৈব চেষ্টা সত্ত্বেও আবেদনটি সময়মত ফাইল করা যায়নি। যদি এই বিলম্ব চরম অবহেলাজনিত কারণে হয় অথবা পর্যাপ্ত কারণ যদি দেখানো না হয়, তাহলে ক্ষমাপ্রাপ্তির আবেদনটি খারিজ হয়ে যেতে পারে।

7. যদি মূল্যায়ন বর্ষ 2024 –25 এর জন্য পুনর্বিচারের মামলা শুনবার ক্ষমতাসম্পন্ন কর্তৃপক্ষ অর্থাৎ কমিশনারের (আবেদন সংক্রান্ত) পাশ করা নির্দেশের সংশোধন 1 এপ্রিল 2026 এর পরে চাওয়া হয়, তাহলে সেই সংশোধন কোন আইন অনুযায়ী পরিচালিত হবে?

সংশোধন আয়কর আইন, 1961 এর সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিচালিত হবে। সংশোধন মূল আবেদনের প্রক্রিয়াটিরই অংশ। ধারা 536(2)(c) এবং (e) অনুসারে সংশোধন এবং সীমিতকরণসহ 01.04. 2026 তারিখের আগে শুরু হওয়া মূল্যায়ন বর্ষ সংক্রান্ত কোনও কার্যক্রম আয়কর আইন, 1961 এর গাঠনিক কাঠামো অনুযায়ী চলবে।

8. যদি মূল্যায়ণ বর্ষ 2025 –26 এর কোনও আবেদনের নিষ্পত্তি 01.04.2026তারিখ পর্যন্ত না হয় তাহলে সেই আবেদন কি JCIT(A) থেকে CIT(A) অথবা উলটোপথে বদলি করা যাবে?

হ্যাঁ।আয়কর আইন, 1961 এর 246(2) এবং 246(3) ধারা অনুযায়ী উক্ত আবেদনসমূহ JCIT(A) থেকে CIT(A)তে অথবা CIT(A)থেকে JCIT(A)তে বদলি করা যাবে। নতুন আইনে সংশ্লিষ্ট বিধিগুলি 356(3)(a) এবং 356(3)(b) ধারায় রয়েছে।

9. মূল্যায়ণ বর্ষ 2023 -24 এর জন্য 01.04.2026 তারিখ বা তার পর ITAT যদি কোনও মামলা ফেরত পাঠায়, তাহলে সেই ফেরত পাঠানোর কার্যক্রম আয়কর আইন, 1961 অথবা আয়কর আইন, 2025 কোনটি অনুযায়ী পরিচালিত হবে?

যদি ITAT কোনও মামলা মূল্যায়ণ বর্ষ 2023 –24 এর প্রেক্ষিতে 01.04.2026 তারিখে বা তার পর ফেরত পাঠায় তাহলে ফেরত পাঠানোর প্রক্রিয়া আয়কর আইন, 1961 অনুযায়ী চলবে। আয়কর আইন, 2025 এর ধারা 536(2)(c) এবং (e) তে স্পষ্ট বলা হয়েছে, 01.04.2026 তারিখের আগে শুরু হওয়া কর বর্ষ সংক্রান্ত কার্যক্রম চালানো এবং তার নিষ্পত্তি প্রত্যাহৃত আইন অনুযায়ী হবে, যেন নতুন আইনটি চালু হয়নি। ITAT কর্তৃক ফেরত পাঠানোর প্রক্রিয়াটি শুধুমাত্র মূল মূল্যায়ণ কার্যক্রমটিই ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার প্রক্রিয়া এবং তা নতুন আইনের অধীনে আসার কোনও কারণ নেই। তাই, মূল্যায়ণকারী আধিকারিক অবশ্যই আয়কর আইন, 1961 এর প্রক্রিয়াগত এবং বাস্তবসম্মত বিধিসমূহ অনুসারে নির্দেশ জারি করবেন।

10.মূল্যায়ণ বর্ষ 2024 –25 অনুসারে, 30.03.2025 তারিখে প্রাপ্ত মূল্যয়ণের নির্দেশনামার বিরুদ্ধে আবেদন ফাইল করতে গেলে তা কোন আইন অনুযায়ী হবে, এবং এক্ষেত্রে সীমায়িতকরণের সময়সীমা কী হবে?

যেহেতু মূল্যায়ণের নির্দেশনামাটি মূল্যায়ণ বর্ষ 2024 –25 এর সঙ্গে সংশ্লিষ্ট, তাই উক্ত আবেদন আয়কর আইন, 1961 অনুযায়ী পরিচালিত হবে এবং তা অন্যূন আইন চালু হওয়ার পরেও ফাইল করা যাবে। 1961 আইনে প্রস্তাবিত সময়সীমার মধ্যে, অর্থাৎ নির্দেশনামা প্রাপ্তির 30 দিনের মধ্যে ওই আবেদন ফাইল করতে হবে।

11. নতুন আইন চালু হলে কোর্টে, ট্রাইব্যুনালে অথবা কমিশনারের (আবেদন সংক্রান্ত) কাছে পড়ে রয়েছে এমন আবেদনগুলির কী হবে?

ওই আবেদনগুলি পুরনো আইন অনুযায়ী পরিচালিত হবে এবং সেগুলির নিষ্পত্তি হবে
পুরনো আইনের বিধি অনুসারে। যেমন, একজন করদাতার মূল্যায়ণ বর্ষ 2021 –22 সংক্রান্ত আবেদন যদি পুনর্বিচারের মামলা শুনবার ক্ষমতাসম্পন্ন ট্রাইব্যুনালের কাছে পড়ে থাকে
, তাহলে তার নিষ্পত্তি
নতুন আইন নয়, পুরনো আইনের বিধি অনুযায়ী হবে।

12. আয়কর আইন, 1961 অনুসারে আইন সংক্রান্ত অভিন্ন প্রশ্নের সঙ্গে সংশ্লিষ্ট পুনরাবৃত্ত আবেদন এড়ানোর বিধিবদ্ধ প্রক্রিয়াগুলি কী কী, এবং আয়কর আইন, 2025 এ কীভাবে এগুলিকে পুনর্বিন্যস্ত করা হয়েছে?

আয়কর আইন, 1961 অনুসারে পুনরাবৃত্ত মামলা এড়ানোর বিষয়টি দুটি বিধির মারফৎ পরিচালিত হত- ধারা 158A এবং ধারা 158AB। ধারা 158A একটি করদাতা পরিচালিত প্রক্রিয়ার কথা বলে, যেখানে করদাতা এই ঘোষণা দিতে পারেন যে আইনসংক্রান্ত অভিন্ন প্রশ্নসমূহ হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে পড়ে আছে এবং এই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত তিনি মেনে নেবেন। অপরপক্ষে ধারা 158AB বিভাগের প্রত্যেক সদস্যের সমন্বয়ে গঠিত গোষ্ঠীকে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই পড়ে থাকা অভিন্ন আইনগত প্রশ্ন সংক্রান্ত আবেদন মূলতুবি করে রাখার ক্ষমতা দেয়। আয়কর আইন, 2025 এ যথাক্রমে ধারা 375 এবং 376 হিসেবে এগুলিকে পুনর্বিন্যস্ত করা হয়েছে। অর্থাৎ পূর্ববর্তী কাঠামোর পরিবর্তন না করে এদের সুবিন্যস্ত করা হয়েছে।

13.আয়কর আইন, 1961 এর তুলনায় আয়কর আইন, 2025 এ কি প্রক্রিয়া শুরু হওয়ার প্রভাবক শর্তগুলি পরিবর্তিত হয়েছে?

না, দুটি আইনেই প্রয়োজনীয় প্রভাবক শর্তগুলি একই রয়েছে। আয়কর আইন, 1961 এর 158A এবং 158AB ধারা অনুযায়ী, এই প্রক্রিয়া তখনই শুরু করা যাবে, যখন মামলায় এমন আইন সংক্রান্ত অভিন্ন প্রশ্ন উঠে আসবে যা ইতিমধ্যেই হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে পড়ে রয়েছে। আয়কর আইন, 2025 এর ধারা 375 এবং 376 এ এই আইনগত সমস্যার অভিন্ন প্রকৃতি সংক্রান্ত ভিত্তিটিকে এবং উচ্চতর ন্যায়ালয় তথা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে এর পড়ে থাকার বিষয়টিকে বজায় রাখা হয়েছে। আয়কর আইন, 2025 আরও বলে যে, এই পড়ে থাকা অভিন্ন আইনগত প্রশ্নগুলি আয়কর আইন, 1961 অথবা আয়কর আইন, 2025 এর মধ্যে যেকোনো একটির সঙ্গে সম্পর্কিত হতে পারে। অর্থাৎ এর মাধ্যমে বিধি পরিবর্তনের প্রক্রিয়ার মধ্যেও ধারাবাহিকতার বিষয়টি সুনিশ্চিত করা হয়েছে।

14. কোন পর্যায়ে আয়কর আইন, 1961 এর ধারা 158A & 158AB লাগু করা যেতে পারে, এবং আয়কর আইন, 2025 এর অধীনে কি এই কার্যক্রমের পর্যায় পরিবর্তিত হয়েছে?

আয়কর আইন, 1961 এর ধারা 158A মূল্যায়ণ অথবা আবেদনের প্রক্রিয়ায় যখন পুনর্বিচারের মামলা শুনবার ক্ষমতাসম্পন্ন আধিকারিক বা কর্তৃপক্ষের কাছে বিষয়টি পড়ে থাকবে তখন লাগু হতে পারে। ধারা 158AB অপরপক্ষে সেই পর্যায়ে ক্রিয়াশীল হবে যখন এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে যে কমিশনার (আবেদন সংক্রান্ত) অথবা ট্রাইব্যুনালের কোনও নির্দেশের বিরুদ্ধে বিভাগ পুনরায় কোনও আবেদন করবে কি না। আয়কর আইন, 2025 ধারা 375 এ করদাতা পরিচালিত প্রক্রিয়ার (যা মূল্যায়ণ অথবা আবেদনের সময় প্রযোজ্য হবে) চালুর মাধ্যমে এবং ধারা 376 এ পুনরায় আবেদনের পর্যায়ে বিভাগীয় ক্ষমতার ব্যবহারের সুযোগ দিয়ে একটি অভিন্ন গাঠনিক অবস্থান বজায় রেখেছে। সুতরাং লাগু হওয়ার পর্যায়গুলি পূর্বের আইনের সঙ্গে ধারাবাহিকতা বজায় রেখেছে।

15মুলতুবি করা বা আবেদন করা উভয় প্রক্রিয়ার জন্যই কি করদাতার স্বীকৃতি প্রয়োজন?

হ্যাঁ, উভয় আইনেই করদাতার স্বীকৃতির নীতিটি প্রযোজ্য। আয়কর আইন, 1961 এর 158A ধারার অধীনে প্রক্রিয়াটি স্বয়ং করদাতার এই ঘোষণার ভিত্তিতে গড়ে উঠেছিল যে আইনসংক্রান্ত অভিন্ন প্রশ্ন সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত তিনি মেনে নেবেন, ধারা 158AB অনুযায়ী আবেদন মুলতুবি করার আগে প্রশ্নের পরিচিতিকে স্বীকৃতি দিতে হত। একইভাবে, আয়কর আইন, 2025 এর ধারা 375 করদাতার ঘোষণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং ধারা 376 অনুযায়ী আবেদন মুলতুবি রাখার আগে আইনগত সমস্যার পরিচিতি ও প্রকৃতির বিষয়ে ঐক্যমতে পৌঁছতে হবে। সুতরাং বাস্তবিক অর্থে এই বিষয়ে কোনও পরিবর্তন হয়নি।

16. আয়কর আইন, 2025 এর অধীনে বিতর্ক সমাধান কমিটিতে (DRC) বাস্তবিক অর্থে কোনও গাঠনিক পরিবর্তন এসেছে কি?

বাস্তবিক অর্থে বিতর্ক সমাধান কমিটি (DRC) তে গাঠনিকভাবে কোনও পরিবর্তন হয়নি। আয়কর আইন, 2025 এর ধারা 379 টি বাস্তবিকপক্ষে আয়কর আইন, 1961 এর ধারা 245MA কে ই পুনরায় লাগু করেছে। উদ্দেশ্য, যোগ্যতামূলক শর্তাবলী, অর্থমূল্যের প্রান্তসীমা (10 লাখের নিচের প্রকার, রিটার্ন 50 লাখের নিচে আয়ের রিটার্ন, জরিমানা মকুব করার ক্ষমতা এবং আইনি সুরক্ষার বিষয়টি একই রয়েছে। বাদ পড়া ব্যক্তিগণের বিভাগগুলিও একই রয়েছে। পরিবর্তনগুলি প্রাথমিকভাবে স্থানবিন্যাস, খসড়া সংক্রান্ত অস্পষ্টতা দূরীকরণ এবং ধারার নম্বরগুলির পুনর্বিন্যাস সংক্রান্ত।

17. আয়কর আইন, 2025 অনুযায়ী বিতর্ক সমাধান কমিটির (DRC) ক্ষমতাগুলি কী কী?

আয়কর আইন, 2025 এর ধারা 379(2) তে স্পষ্ট বলা আছে যে, DRC জরিমানা মকুব করা বা আইনি সুরক্ষা ছাড়াও নির্দিষ্ট নির্দেশনামায় পরিবর্তন ঘটাতে পারে। এটি স্পষ্টভাবে DRC কর্তৃপক্ষকে নির্দিষ্ট নির্দেশনামায় করের প্রকারগুলির পরিবর্তন ঘটানোর ক্ষমতা প্রদান করে।

18. 01.04.2026 তারিখের পর পরিবর্তন চলাকালীন সময়ে DRC বিধিগুলি কি ভিন্নভাবে কাজ করে?

না। বিতর্ক সমাধান কমিটির (DRC) বিধিগুলি 01.04.2026 তারিখের পর পরিবর্তন চলাকালীন সময়ে ভিন্নভাবে কাজ করে না। আয়কর আইন, 2025 এর সেভিংস এবং পরিবর্তন বিধি অনুসারে, আইন চালু হওয়ার পূর্ববর্তী করবর্ষের কার্যক্রম আয়কর আইন, 1961 অনুযায়ী পরিচালিত হবে। সেই অনুযায়ী DRC প্রক্রিয়ার উপলব্ধতা ও প্রযোজ্যতা প্রাসঙ্গিক করবর্ষের পরিচালক আইনের উপর নির্ভর করবে এবং 1961 আইনের অধীনস্থ বিষয়গুলির জন্য 2025 আইনের অধীনে থাকা DRC স্বাধীনভাবে বা আইনি এক্তিয়ার প্রসারিত করে লাগু করা হবে না।

19. যেখানে আয়কর আইন, 1961 এবং আয়কর আইন, 2025 খসড়া মূল্যায়ণ নির্দেশনামার অন্তর্ভুক্ত হিসেবে "নির্দিষ্টায়িত নির্দেশনামা"কে সংজ্ঞায়িত করেছে, সেখানে একজন করদাতা কি বিতর্ক সমাধান প্যানেল (DRP) বিতর্ক সমাধান কমিটি (DRC) এর মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারেন?

হ্যাঁ- নীতি অনুসারে দুটি ব্যবস্থাই উপলব্ধ রয়েছে। কারণ 1961 আইনের 144C ধারার অধীন (2025 আইনের ধারা 275(1)) এর অধীন একটি খসড়া নির্দেশনামা DRC এর "নির্দিষ্টায়িত নির্দেশ" এর সংজ্ঞার আওতায় পড়ে। যদিও, DRC উপলব্ধ কি না তা বিধিবদ্ধ শর্তাবলীর প্রযোজ্যতার উপর নির্ভর করে (যেমন, অর্থমূল্যের প্রান্তসীমা, পরিবর্তনের প্রকৃতি, গুরুতর অপরাধের অনুপস্থিতি ইত্যাদি)। অর্থাৎ, সংজ্ঞা অনুসারে যদিও প্রান্তিক পর্যায়ের সমবর্তীতা অনুমোদিত, এই দুই প্রকার সমাধান আসলে পরস্পর বিকল্প, তারা সমবর্তী নয় এবং তাদের একই সঙ্গে ব্যবহার করা যাবে না।

20. আয়কর আইন, 1961 এর অধ্যায় XIX -B এর তুলনায় আয়কর আইন, 2025 কি অগ্রিম বিধি ব্যবস্থায় কোনও, বাস্তবিক অথবা প্রক্রিয়াগত পরিবর্তন এনেছে?

আয়কর আইন, 2025 এর অধীনে অগ্রিম বিধি ব্যবস্থায় কোনও বাস্তবিক অথবা প্রক্রিয়াগত পরিবর্তন আসেনি। আয়কর আইন আবশ্যিকভাবে পূরববর্তী আয়কর আইন, 1961 এর ধারা 245N থেকে ধারা 245W পর্যন্ত বিধিগুলিকে একত্রীভূত, পুনঃনম্বরিকৃত ও সুবিন্যস্ত করেছে। (সংশোধিত পোস্ট- অর্থ আইন, 2021 অনুযায়ী)

21.আয়কর আইন, 1961 অনুযায়ী অগ্রিম বিধি ব্যবস্থা সংক্রান্ত কোনও আবেদন যদি 01.04.2026 তারিখ পর্যন্ত বাকি থেকে থাকে, তাহলে কী করতে হবে?

ধারা 536(2)(e) এবং (j) অনুযায়ী, পড়ে থাকা কার্যক্রমের উপর কোনও প্রভাব পড়বে না, যদি বিশেষ কোনও পরিবর্তন না হয় তাহলে তা প্রত্যাহৃত আইন অনুযায়ী চলতে থাকবে। তাই পড়ে থাকা অগ্রিম বিধি সংক্রান্ত কোনও আবেদনের কাজ সেই সময়ে লাগু থাকা আইন অনুযায়ী গঠিত উপযুক্ত কর্তৃপক্ষের নিকট চলতে থাকবে। আয়কর আইন, 2025 অগ্রিম বিধি সংক্রান্ত কার্যক্রমে ব্যাঘাত ঘটায় না।

22. যদি প্রত্যাহারের পূর্বে আয়কর আইন, 1961 এর ধারা 263 অনুযায়ী কোনও সংশোধনের কাজ শুরু না হয়, তাহলে 2026 এর পূর্ববর্তী কোনও করবর্ষের জন্য কোনও নতুন সংশোধনী কি শুরু করা যাবে?

হ্যাঁ, যদি আয়কর আইন, 1961 এর ধারা 263(2) এ নির্দেশিত সীমা অতিক্রান্ত না হয়ে গেলে করা যাবে। ধারা 536(2)(c) পূর্ববর্তী করবর্ষগুলির জন্য 1.04.2026 তারিখের পর কার্যক্রম শুরুর অনুমতি দেয়, কিন্তু শুধুমাত্র আয়কর আইন, 1961 তে নির্দেশিত পদ্ধতি অনুসারেই তা করা যাবে। যদি এই সীমা ইতিমধ্যেই পেরিয়ে গিয়ে থাকে, তাহলে আয়কর আইন, 2025অনুযায়ী তার পুনরুজ্জীবন সম্ভব নয়।

23. আয়কর আইন, 2025 অনুযায়ী কোনও নির্দেশনামা সংশোধনের জন্য সেই নির্দেশনামাকে একাধারে "ভ্রান্ত" এবং "রাজস্বের জন্য ক্ষতিকারক" উভয়েই হতে হবে, এই আইনি শর্ত পূরণের বিষয়টি কি এখনও প্রযোজ্য হবে?

মূল্যায়ণকারী আধিকারিকের নির্দেশনামাকে "ভ্রান্ত" এবং "রাজস্বের জন্য ক্ষতিকারক" উভয়েই হতে হবে, এই মৌলিক আইনি শর্তগুলি আয়কর আইন, 1961 এর ধারা 263 তে যেমন ছিল, আয়কর আইন, 2025 এর ধারা 377 এও তেমনই চলে এসেছে।

24.আয়কর আইন, 1961 এর ধারা 263 তে এবং আয়কর আইন, 2025 এর ধারা 377 এ নির্দেশিত সংশোধনের সময়সীমার কি কোনও পরিবর্তন হয়েছে?

আয়কর আইন, 1961 এর ধারা 263 এবং আয়কর আইন, 2025 এর ধারা 377(4) অনুযায়ী বহিরঙ্গের সময়সীমায় বাস্তবিক অর্থে কোনও পরিবর্তন হয়নি, অর্থাৎ যে আর্থিক বর্ষের জন্য সংশোধনের নির্দেশ পাস করা হয়েছিল, তা শেষ হওয়ার দুই বছরের মধ্যে অবশ্যই সংশোধন কার্যকর করতে হবে।

তবে, আয়কর আইন, 2025 সময় গণনার পদ্ধতিটিকে পরিমার্জিত ও স্পষ্ট করে তুলেছে। আয়কর আইন, 1961 তে যেখানে (ধারা 129 এর অধীনে) কার্যক্রম স্থগিত রাখা বা পুনরায় শুনানির সময়টিকে বাদ রাখা হত, সেখানে আয়কর আইন, 2025 (ধারা 377(6)) স্পষ্টভাবে কোন সময়টিকে বাদ রাখা হবে তা গণনাপূর্বক নির্দেশ করেছে- পুনরায় শুনানির জন্য যে সময় ব্যয় হয়েছে এবং যে সময়ে কোর্ট কার্যক্রমে স্থগিতাদেশ জারি করেছে। আরও গুরুত্বপূর্ণ বিষয়টি হল। ধারা 377(7) স্পষ্টভাবে 60-দিনের একটি ন্যূনতম অবশিষ্ট সময়ের নীতি নিয়ে এসেছে, যেখানে বলা হয়েছে যে, পূর্বনির্দিষ্ট সংশ্লিষ্ট সময়সীমাগুলি বাদ দিয়ে যদি সংশোধিত নির্দেশ জারির সময়সীমা 60 দিনের কম অবশিষ্ট থেকে থাকে, তাহলে তা নিজের থেকেই 60 দিন পর্যন্ত বৃদ্ধিপ্রাপ্ত হবে।

25.যদি আয়কর আইন, 1961 এর ধারা 264 অনুযায়ী 01.04.2026 তারিখ অবধি কোনও আবেদনপত্র পড়ে থাকে তাহলে কোন আইন অনুযায়ী তার নিষ্পত্তি হবে- আয়কর আইন, 1961 অথবা আয়কর আইন, 2025?

আয়কর আইন, 1961 এর ধারা 264 অনুযায়ী ফাইল করা কোনও সংশোধনের আবেদন, যা 01.04.2026 তারিখ অবধি পড়ে রয়েছে, আয়কর আইন, 1961 এর বিধান অনুযায়ী তার নিষ্পত্তি হবে। আয়কর আইন, 2025 এর ধারা 536(2)(c) এবং (e) তে স্পষ্ট বলা হয়েছে যে, নতুন আইন চালু হওয়ার তারিখে সংশোধনী কার্যক্রম সহ পড়ে থাকা কোনও কার্যক্রম এমনভাবে চালিয়ে যাওয়া ও তার নিষ্পত্তি করা হবে যেন নতুন আইনটি লাগু হয়নি। ধারা 264 এর অধীনে কোনও সংশোধনী হল প্রত্যাহৃত আইনের অধীনে শুরু হওয়া একটি বিধিবদ্ধ কার্যক্রম এবং এই সংক্রান্ত এক্তিয়ার, সুযোগ, সীমাবদ্ধতা ও ক্ষমতাসমূহ উক্ত আইন অনুযায়ী পরিচালিত হবে।