Do not have an account?
Already have an account?

TDS পরিপালন

Frequently Asked Questions

TDS বিধি-মান্যতা সংক্রান্ত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলি

1. পুরনো আয়কর আইন থেকে নতুন আয়কর আইন শুরু হওয়ার মাঝামাঝি সময়ে TDS-এর দায়বদ্ধতার ক্ষেত্রে কোন্ আইন প্রযোজ্য হবে,তা নির্ধারণের প্রাথমিক নিয়ম কী?

TDS-এর ক্ষেত্রে কোন্ আইন প্রযোজ্য হবে, তা “জমা বা অর্থপ্রদানের মধ্যে যেটি আগে ঘটে” তার ওপর নির্ভর করে। তা যদি 31শে মার্চ, 2026 বা তার আগে ঘটে, তাহলে আয়কর আইন, 1961 প্রযোজ্য হবে। আর যদি 1লা এপ্রিল, 2026 বা তার পরে ঘটে, তাহলে আয়কর আইন, 2025 প্রযোজ্য হবে।

উদাহরণ: পেশাগত পরিষেবার ফি মার্চ, 2026-এ হিসাবের খাতায় নথিভুক্ত করা হয়েছে, কিন্তু অর্থপ্রদান করা হয়েছে এপ্রিল, 2026-এ। এক্ষেত্রে আয়কর আইন, 1961 প্রযোজ্য হবে এবং মার্চ, 2026-এ TDS কেটে নিতে হবে।

অগ্রিম অর্থপ্রদান মার্চ, 2026-এ করা হয়েছে। কিন্তু তা এপ্রিল, 2026-এ হিসাবের খাতায় জমা হয়েছে,
এক্ষেত্রে আয়কর আইন, 1961-এর নিয়ম প্রযোজ্য হবে এবং
মার্চ, 2026-এ অবশ্যই TDS কাটাতে হবে।

2. কোনো কর আদায়কারীর যদি মাসিক অর্থপ্রদানের একটি চলমান চুক্তি থাকে, তাহলে পুরনো আইন থেকে নতুন আইনে পরিবর্তনের সময় তিনি কীভাবে বিষয়টি পরিচালনা করবেন?

কর আদায়কারী 31শে মার্চ, 2026 পর্যন্ত হওয়া সব অর্থপ্রদান বা হিসাবে অন্তর্ভুক্তির ক্ষেত্রে পুরনো আইন এবং 1লা এপ্রিল, 2026 থেকে হওয়া সব অর্থপ্রদান বা হিসাবে অন্তর্ভুক্তির ক্ষেত্রে নতুন আইন প্রয়োগ করবেন। শুধু নতুন আইন 1লা এপ্রিল, 2026 থেকে কার্যকর হচ্ছে বলে চুক্তি পরিবর্তন করার প্রয়োজন নেই। অর্থপ্রদান বা হিসাবে অন্তর্ভুক্তির মধ্যে যেটি আগে ঘটে, তার ভিত্তিতে প্রযোজ্য TDS সংক্রান্ত নিয়ম প্রয়োগ করতে হবে।

উদাহরণ: M/s. XYZ লিমিটেড এর সঙ্গে M/s. ABC ক্লিনিং সার্ভিসেস এর মাসিক হাউসকিপিং পরিষেবার একটি চুক্তি রয়েছে। মার্চ 2026 এর অর্থপ্রদান (31.03.2026 তারিখে হিসাবে অন্তর্ভুক্ত) → TDS-সংক্রান্ত দায়বদ্ধতা পুরনো আইনের ধারা 194C অনুযায়ী নির্ধারিত হবে। এপ্রিল 2026-এর অর্থপ্রদান (30.04.2026 তারিখে হিসাবে অন্তর্ভুক্ত) → TDS সংক্রান্ত দায়বদ্ধতা নতুন আইনের ধারা 393(1) [তালিকা: ক্র. নং 6(i)] অনুযায়ী নির্ধারিত হবে। উভয় আইনের অধীনে TDS কর্তনের হার ও সীমা একই থাকবে।

3. নতুন আইনে TDS-এর হারে কি কোনো পরিবর্তন আনা হয়েছে?

না। সব ধরনের অর্থপ্রদানের ক্ষেত্রে TDS-এর হার এবং আর্থিক সীমা আয়কর আইন, 1961-এ যেমন ছিল, তেমনই রয়েছে। ধারা 393-এ TDS-সংক্রান্ত বিধানগুলোকে সহজভাবে সারণি আকারে একত্রে উপস্থাপন করা হয়েছে। এর ফলে TDS-এর হার বা করনীতিতে কোনো পরিবর্তন হয়নি।

4. কোনো কর আদায়কারী যদি 01.04.2026-এর পরে করা কোনো অর্থপ্রদানের জন্য ভুল করে পুরনো আইনের ধারার নম্বর উল্লেখ করে TDS কাটেন, তাহলে কী হবে?

যদিও প্রযোজ্য হার ও সীমার মতো মূল বিধানগুলোতে কোনো পরিবর্তন হয়নি, তবুও নতুন ধারার পরিবর্তে পুরনো ধারার নম্বর (যেমন, ধারা 393(1) [তালিকা: ক্র. নং 6(i)]-এর বদলে ধারা 194C) ব্যবহার করলে TDS রিটার্ন দাখিলের সময় ত্রুটি হতে পারে। সেক্ষেত্রে, ধারার উল্লেখ সংশোধনের জন্য কর আদায়কারীকে সংশোধনী বিবৃতি জমা দিতে হতে পারে।

5. কোনো কোম্পানি যদি 28শে মার্চ, 2026 তারিখে একজন ঠিকাদারকে অর্থপ্রদান করে, তাহলে এ ক্ষেত্রে TDS-এর জন্য কোন্ আইন প্রযোজ্য হবে?

আয়কর আইন, 1961-এর TDS-সংক্রান্ত বিধান প্রযোজ্য হবে, কারণ আয়ের অর্থপ্রদান বা হিসাবে অন্তর্ভুক্তির মধ্যে যেটি আগে ঘটে, সেই ঘটনাটি 1লা এপ্রিল, 2026-এর পূর্বে ঘটেছে। 1লা এপ্রিল, 2026 থেকে আয়কর আইন, 2025 কার্যকর হলেও, 1লা এপ্রিল, 2026-এর পূর্বে শুরু হওয়া কর বর্ষগুলির ক্ষেত্রে আয়কর আইন, 1961-এর অধীনে সৃষ্ট দায়বদ্ধতা বা বাধ্যবাধকতার ওপর তার কোনো প্রভাব পড়বে না।

6.সুদের আয় 31শে মার্চ, 2026 তারিখে প্রাপকের অ্যাকাউন্টে জমা করা হয়েছে, কিন্তু অর্থপ্রদান করা হয়েছে এপ্রিল, 2026-এ। এক্ষেত্রে TDS-এর জন্য কোন্ আইন প্রযোজ্য হবে?

আয়কর আইন, 1961-এর TDS-সংক্রান্ত নিয়ম প্রযোজ্য হবে, কারণ আয়ের অর্থপ্রদান বা হিসাবে অন্তর্ভুক্তির মধ্যে যেটি আগে ঘটেছে, তা 1লা এপ্রিল, 2026-এর পূর্বে ঘটেছে। এই ঘটনা ঘটে যাওয়ার পর TDS জমা দেওয়ার তারিখ বা সুদ প্রদানের তারিখের কারণে প্রযোজ্য আইনের কোনো পরিবর্তন হবে না।

7. আয়কর আইন, 2025 কার্যকর হওয়ার পর কর আদায়কারীদের কি তাদের ERP ও বেতন ব্যবস্থা আপডেট করতে হবে?

হ্যাঁ। আয়কর আইন, 2025-এর অধীনে নতুন ধারার নম্বর, পরিভাষা এবং প্রতিবেদন দাখিলের প্রয়োজনীয়তা অনুযায়ী সিস্টেম আপডেট করা প্রয়োজন।

8. যদি মার্চ, 2026-এ কর কেটে নেওয়া হয় কিন্তু মে, 2026-এ জমা দেওয়া হয়, তাহলে দেরিতে জমা দেওয়ার কারণে কি কোনো জরিমানা বা অন্য পরিণতি হবে?

হ্যাঁ। 2026-এর মার্চ মাসে কাটা কর জমা দেওয়ার শেষ তারিখ 30 এপ্রিল, 2026। কিন্তু যদি TDS মে, 2026-এ জমা দেওয়া হয় তবে এই বিলম্বের কারণে কর কর্তনের তারিখ থেকে প্রকৃত অর্থপ্রদানের তারিখ পর্যন্ত প্রতি মাসে 1.5% হারে সুদ দিতে হবে।

9. চালান-সহ TDS বিবৃতি পদ্ধতি কী এবং পরিবর্তনের সময় এটি কীভাবে কাজ করবে?

পুরনো আইনের অধীনে, কিছু নির্দিষ্ট লেনদেনের ক্ষেত্রে কর আদায়কারীকে নিয়মিত ত্রৈমাসিক TDS রিটার্নের পরিবর্তে TDS-সহ চালান বিবৃতি (ফর্ম 26QB, 26QC, 26QD এবং 26QE) দাখিল করতে হতো। এগুলি নিম্নলিখিত ক্ষেত্রে প্রযোজ্য:
(i) ফর্ম 26QB — স্থাবর সম্পত্তি ক্রয়ের ওপর TDS (ধারা 194-IA);
(ii) ফর্ম 26QC — ব্যক্তি/HUF কর্তৃক ভাড়া প্রদানের ওপর TDS (ধারা 194-IB);
(iii) ফর্ম 26QD — ব্যক্তি/HUF কর্তৃক ঠিকাদার ও পেশাজীবীদের প্রদত্ত অর্থের ওপর TDS (ধারা 194M);
(iv) ফর্ম 26QE — ভার্চুয়াল ডিজিটাল সম্পদ হস্তান্তরের ওপর TDS (ধারা 194S)।

যেসব লেনদেনের ক্ষেত্রে হিসাবে অন্তর্ভুক্তি বা অর্থপ্রদানের ঘটনা 31শে মার্চ, 2026 বা তার আগে ঘটেছে, সেসব ক্ষেত্রে পুরনো আইনের অধীন এই ফর্মগুলি প্রযোজ্য থাকবে।

যেসব লেনদেনের ক্ষেত্রে হিসাবে অন্তর্ভুক্তি বা অর্থপ্রদানের ঘটনা 1লা এপ্রিল, 2026 বা তার পরে ঘটেছে, সেসব ক্ষেত্রে নতুন আইনের অধীনে চালান-সহ TDS বিবৃতি দাখিল করতে হবে। আয়কর বিধিমালা, 2026 অনুযায়ী, উপরে উল্লেখিত চার ধরনের যেকোনো লেনদেনের জন্য একটি অভিন্ন ফর্ম, অর্থাৎ ফর্ম নং 141 ব্যবহার করা যাবে।

10. ই-TDS/TCS রিটার্ন প্রস্তুতকারী পরিষেবাগুলো (আরপিইউ) কি পুরনো ও নতুন—উভয় ফরম্যাট সমর্থন করবে?

হ্যাঁ। পরিবর্তনের সময় সরকার নিশ্চিত করবে যে, রিটার্ন প্রস্তুতকারী পরিষেবাগুলি এবং
TRACES পোর্টাল মার্চ 2026 পর্যন্ত সময়ের জন্য পুরনো ফরম্যাটের রিটার্ন এবং এপ্রিল 2026
থেকে পরবর্তী সময়ের জন্য নতুন ফরম্যাটের রিটার্ন— উভয়ই সমর্থন করবে।

11. কোনো কর আদায়কারী যদি অর্থবর্ষ 2025-26-এর তৃতীয় ত্রৈমাসিকের (অক্টোবর–ডিসেম্বর 2025) TDS রিটার্নে কোনো ভুল দেখতে পান, তাহলে কি 01.04.2026-এর পর সংশোধনী বিবৃতি জমা দিতে পারবেন?

হ্যাঁ। নতুন আইন কার্যকর হওয়ার পরেও পুরনো আইন দ্বারা পরিচালিত সময়ের জন্য TDS রিটার্ন সংশোধন করা যেতে পারে। এই ধরনের সংশোধন বিবৃতি দাখিল করার নির্ধারিত সময় যে কর বর্ষে ছিল, সেই কর বর্ষের শেষ থেকে দুই বছরের মধ্যে সংশোধনী বিবৃতি দাখিল করা যেতে পারে।

12. 31.03.2026-এর পূর্ববর্তী সময়ের সংশোধিত বা সংশোধনী TDS রিটার্ন পুরনো আইনের অধীনে দাখিল করতে হবে, নাকি নতুন আইনের অধীনে?

আয়কর আইন, 1961-এর আওতাধীন সময়কালের সংশোধিত বা ত্রুটি-সংশোধনী TDS রিটার্ন 1লা এপ্রিল, 2026-এর পরে দাখিল করা হলেও, তা পুরনো আইনের অধীনেই দাখিল করতে হবে। এ ধরনের সংশোধনের ক্ষেত্রে পুরনো আইনের জন্য প্রযোজ্য ফর্ম নম্বর ও ফরম্যাটই ব্যবহার করতে হবে।

13. কোনো প্রাপক যদি অর্থবর্ষ 2025-26-এর চতুর্থ ত্রৈমাসিকের (Q4) জন্য নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম 16A না দেন, তাহলে জরিমানার জন্য কোন্ আইন প্রযোজ্য হবে?

অর্থবর্ষ 2025-26-এর জন্য শংসাপত্র নির্ধারিত সময়ে প্রদান না করলে, জরিমানার ক্ষেত্রে আয়কর আইন, 1961 প্রযোজ্য হবে। পুরনো আইনের ধারা 272A(2)(জি) অনুযায়ী, বিলম্বের প্রতিদিনের জন্য 500 টাকা হারে জরিমানা আরোপ করা যেতে পারে। যেহেতু বিষয়টি পুরনো আইনের আওতাধীন সময়কালের সঙ্গে সম্পর্কিত, তাই পুরনো আইনের জরিমানা-সংক্রান্ত নিয়মই প্রযোজ্য হবে।

14. কোনো প্রাপক যদি 31.03.2026-এর পূর্বে করা কোনো অর্থপ্রদান বা ক্রেডিটের ওপর TDS কাটতে ব্যর্থ হন, তাহলে কী হবে?

পুরনো আইনের ধারা 201(1) অনুযায়ী, প্রাপককে কর-সংক্রান্ত দায়িত্ব পালনে ব্যর্থ ব্যক্তি হিসেবে গণ্য করা হবে।
এর পরিণতিগুলির মধ্যে রয়েছে:
(i) প্রাপককের কাছ থেকে TDS-এর অর্থ আদায়;
(ii) TDS না কাটার ক্ষেত্রে প্রতি মাসে 1% হারে সুদ (যে তারিখে TDS কাটা উচিত ছিল, সেই তারিখ থেকে TDS কাটার তারিখ পর্যন্ত) এবং TDS জমা না দেওয়ার ক্ষেত্রে প্রতি মাসে 1.5% হারে সুদ (TDS কাটার তারিখ থেকে প্রকৃত অর্থপ্রদানের তারিখ পর্যন্ত);
(iii) পুরনো আইনের ধারা 271C অনুযায়ী জরিমানা (যে পরিমাণ কর কাটা হয়নি, সেই পরিমাণের সমান)।

আয়কর আইন, 2025-এর ধারা 536(2)(c) ও (d) অনুযায়ী, এই কার্যক্রম 01.04.2026-এর পরেও শুরু করা যাবে।

15. নতুন আইনের অধীনে প্রাপককে 'ডিফল্ট করদাতা’ হিসেবে গণ্য করে আদেশ জারির সময়সীমায় কি কোনো পরিবর্তন হয়েছে?

না। নতুন আইনের অধীনে প্রাপককে কর-সংক্রান্ত দায়িত্ব পালনে ব্যর্থ ব্যক্তি হিসেবে গণ্য করে আদেশ জারির সময়সীমা পুরনো আইনের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে। আয়কর আইন, 2025-এর ধারা 398(5) অনুযায়ী, নিম্নলিখিত সময়সীমাগুলির মধ্যে যেটি পরে শেষ হয়, তার পরে এ ধরনের আদেশ জারি করা যাবে না:(i) যে কর বর্ষে কর কর্তন বা আদায়যোগ্য ছিল, সেই কর বর্ষের শেষ থেকে ছয় বছর; অথবা (ii) যে কর বর্ষে সংশোধনী বিবৃতি দাখিল করা হয়েছে, সেই কর বর্ষের শেষ থেকে দুই বছর।

16. প্রাপক যদি কর না কাটেন, কিন্তু প্রদানকারী সেই আয়ের ওপর সরাসরি কর পরিশোধ করেন, তাহলে কি প্রাপক এখনও দায়বদ্ধ থাকবেন?

নতুন আইনের ধারা 398(2) অনুযায়ী (যা পুরনো আইনের ধারা 201(1)-এর অনুবিধির সমতুল্য), প্রাপক যদি আয়কর রিটার্ন দাখিল করেন, কর কর্তনযোগ্য অর্থকে তাঁর আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করেন এবং সেই অর্থের ওপর প্রযোজ্য কর পরিশোধ করেন, তাহলে নির্ধারিত ফর্মে (ফর্ম 26A) শংসাপত্র দাখিল করলে কর প্রদানকারীকে কর-সংক্রান্ত দায়িত্ব পালনে ব্যর্থ ব্যক্তি হিসেবে গণ্য করা হবে না। তবে বিলম্বের জন্য সুদ পরিশোধের দায় তাঁর ওপর থাকবে। এই বিধান উভয় আইনেই একই।

17. নতুন আইনের অধীনে কর না কাটা হলে বা নির্ধারিত সময়ে TDS জমা না দিলে প্রাপকের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হতে পারে?

কর আদায়কারী 31শে মার্চ, 2026 পর্যন্ত হওয়া সব অর্থপ্রদান বা হিসাবে অন্তর্ভুক্তির ক্ষেত্রে পুরনো আইন এবং 1লা এপ্রিল, 2026 থেকে হওয়া সব অর্থপ্রদান বা হিসাবে অন্তর্ভুক্তির ক্ষেত্রে নতুন আইন প্রয়োগ করবেন। শুধু নতুন আইন 1লা এপ্রিল, 2026 থেকে কার্যকর হচ্ছে বলে চুক্তি পরিবর্তন করার প্রয়োজন নেই। অর্থপ্রদান বা হিসাবে অন্তর্ভুক্তির মধ্যে যেটি আগে ঘটে, তার ভিত্তিতে প্রযোজ্য TDS সংক্রান্ত নিয়ম প্রয়োগ করতে হবে।

উদাহরণ: M/s. XYZ লিমিটেড এর সঙ্গে M/s. ABC ক্লিনিং সার্ভিসেস এর মাসিক হাউসকিপিং পরিষেবার একটি চুক্তি রয়েছে। মার্চ 2026 এর অর্থপ্রদান (31.03.2026 তারিখে হিসাবে অন্তর্ভুক্ত) → TDS-সংক্রান্ত দায়বদ্ধতা পুরনো আইনের ধারা 194C অনুযায়ী নির্ধারিত হবে। এপ্রিল 2026-এর অর্থপ্রদান (30.04.2026 তারিখে হিসাবে অন্তর্ভুক্ত) → TDS সংক্রান্ত দায়বদ্ধতা নতুন আইনের ধারা 393(1) [তালিকা: ক্র. নং 6(i)] অনুযায়ী নির্ধারিত হবে। উভয় আইনের অধীনে TDS কর্তনের হার ও সীমা একই থাকবে।

18. পরিবর্তনের সময় TCS-সংক্রান্ত প্রতিপালনের ক্ষেত্রে কী নিয়ম প্রযোজ্য হবে?

উৎসে কর সংগ্রহ (TCS)-সংক্রান্ত বিধানগুলি আয়কর আইন, 2025-এর ধারা 394-এর অধীনে একত্রিত করা হয়েছে। এক্ষেত্রেও একই রূপান্তর-নীতি—যেমন ডেবিট বা অর্থ প্রাপ্তির বিষয়টি—TCS-এর ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে।

তদানুসারে, 31শে মার্চ 2026 বা তার আগে ডেবিট করা বা প্রাপ্ত অর্থের ক্ষেত্রে TCS সংক্রান্ত নিয়মগুলি পূর্ববর্তী আইন অনুযায়ী পরিচালিত হতে থাকবে। একইভাবে, 1লা এপ্রিল 2026 বা তার পরে ডেবিট করা বা প্রাপ্ত অর্থের ক্ষেত্রে TCS-সংক্রান্ত নিয়মগুলি আয়কর আইন, 2025-এর ধারা 394 অনুযায়ী পরিচালিত হবে।

19. কোনো নিয়োগকর্তা মার্চ 2026-এর বেতন 31শে মার্চের 2026 তারিখে এবং এপ্রিল 2026-এর বেতন 30শে এপ্রিল 2026 তারিখে প্রদান করেন। আয়কর আইন, 1961 থেকে আয়কর আইন, 2025-এ পরিবর্তনের প্রেক্ষাপটে তার TDS কীভাবে কাটা হবে?

বেতনের ক্ষেত্রে প্রযোজ্য TDS বিধান অনুযায়ী, বেতন প্রদানের সময় কর কাটতে হয়। তাই বেতনের ওপর TDS কোন আইনের অধীনে হবে, তা বেতন প্রদানের তারিখের ওপর নির্ভর করবে, যেমন:
• মার্চ 2026-এর বেতন যদি 31শে মার্চ 2026-এ প্রদান করা হয়, তাহলে তা আয়কর আইন, 1961-এর অধীনে পরিচালিত হবে, কারণ অর্থপ্রদান নতুন আইন কার্যকর হওয়ার আগে করা হয়েছে।
• এপ্রিল 2026-এর বেতন যদি 30শে এপ্রিল 2026-এ প্রদান করা হয়, তাহলে তা আয়কর আইন, 2025-এর অধীনে পরিচালিত হবে, কারণ অর্থপ্রদান 1লা এপ্রিল 2026 বা তার পরে করা হয়েছে।

20. অর্থবর্ষ 2025-26 থেকে কর বর্ষ 2026-27-এ পরিবর্তনের সময় নিয়োগকর্তারা বেতনের ওপর TDS কীভাবে প্রয়োগ করবেন?

নিয়োগকর্তাদের বেতনের ওপর TDS নিম্নরূপ পরিচালনা করতে হবে:
(i) অর্থবর্ষ 2025-26-সংক্রান্ত বেতনের ক্ষেত্রে (যা মার্চ 2026 পর্যন্ত প্রদান করা হয়েছে): TDS-সংক্রান্ত দায়বদ্ধতা পুরনো আইনের ধারা 192 অনুযায়ী নির্ধারিত হবে;
(ii) কর বর্ষ 2026-27-সংক্রান্ত বেতনের ক্ষেত্রে (যা এপ্রিল 2026 থেকে প্রদান করা হয়েছে): TDS-সংক্রান্ত দায়বদ্ধতা নতুন আইনের ধারা 392(1) অনুযায়ী নির্ধারিত হবে;
(iii) নিয়োগকর্তাকে 1লা এপ্রিল, 2026 থেকে নতুন কর বর্ষের জন্য TDS গণনা পুনর্নির্ধারণ করতে হবে, যেখানে কর বর্ষ 2026-27-এর সম্ভাব্য আয়, ছাড় এবং করব্যবস্থা বিবেচনায় নিতে হবে।

21. কোনো কর্মচারী যদি কর বর্ষ 2026-27-এর জন্য বিনিয়োগ-সংক্রান্ত ঘোষণা দাখিল করেন, তাহলে কি তা পুরনো আইনের বিধান অনুযায়ী হবে, নাকি নতুন আইনের বিধান অনুযায়ী?

কর বর্ষ 2026-27-এর জন্য বিনিয়োগ-সংক্রান্ত ঘোষণায় আয়কর আইন, 2025-এর বিধানগুলির উল্লেখ থাকতে হবে। উদাহরণস্বরূপ, পুরনো আইনের ধারা 80C-এর অধীনে প্রদত্ত ছাড় এখন আয়কর আইন, 2025-এর ধারা 123-এর সঙ্গে পঠিত তফসিল XV-এর অধীনে উল্লেখ করতে হবে। নিয়োগকর্তার বেতন ব্যবস্থা এপ্রিল 2026 থেকে নতুন ধারার নম্বর অনুযায়ী আপডেট করা উচিত।

22. মূল্যায়ন বর্ষ 2026-27-এর রিটার্নে প্রদানকারী পুরনো আইনের অধীনে কাটা করের ক্রেডিট কীভাবে দাবি করবেন?

অর্থবর্ষ 2025-26-সংক্রান্ত আয়ের ওপর কাটা কর মূল্যায়ন বর্ষ 2026-27-এর বার্ষিক তথ্য বিবরণীতে (AIS) প্রতিফলিত হবে। প্রদানকারী পুরনো আইনের অধীনে মূল্যায়ন বর্ষ 2026-27-এর জন্য দাখিল করা আয়কর রিটার্নে এই ক্রেডিট দাবি করতে পারবেন। মার্চ 2026 পর্যন্ত সময়কালের জন্য AIS-এ পুরনো ধারার নম্বরগুলি প্রদর্শিত হবে।

23.যদি পুরনো আইনের অধীনে মার্চ 2026-এ কর কাটা হয়ে থাকে, কিন্তু প্রাপক তা 01.04.2026-এর পরে জমা দেন, তাহলে কি প্রদানকারী সেই করের ক্রেডিট পাবেন?

হ্যাঁ। TDS ক্রেডিট TDS জমা দেওয়ার তারিখের সঙ্গে নয়, বরং যে কর বর্ষে সংশ্লিষ্ট আয় নির্ধারণযোগ্য, তার সঙ্গে যুক্ত থাকে। তাই প্রাপক 1লা এপ্রিল 2026-এর পরে TDS জমা দিলেও, যদি তিনি অর্থবর্ষ 2025-26-এর চতুর্থ ত্রৈমাসিকের (Q4) TDS রিটার্ন সঠিকভাবে দাখিল করেন, তাহলে সেই TDS ক্রেডিট AIS-এ মূল্যায়ন বর্ষ 2026-27-এর বিপরীতে প্রতিফলিত হবে।

24. হ্যাঁ। TDS ক্রেডিট TDS জমা দেওয়ার তারিখের সঙ্গে নয়, বরং যে কর বর্ষে সংশ্লিষ্ট আয় নির্ধারণযোগ্য, তার সঙ্গে যুক্ত থাকে। তাই প্রাপক 1লা এপ্রিল 2026-এর পরে TDS জমা দিলেও, যদি তিনি অর্থবর্ষ 2025-26-এর চতুর্থ ত্রৈমাসিকের (Q4) TDS রিটার্ন সঠিকভাবে দাখিল করেন, তাহলে সেই TDS ক্রেডিট AIS-এ মূল্যায়ন বর্ষ 2026-27-এর বিপরীতে প্রতিফলিত হবে।

ক্রেডিটগুলি সংশ্লিষ্ট মূল্যায়নকালের সঙ্গে পৃথকভাবে যুক্ত করা হবে:

(i) মার্চ 2026-এ কাটা কর → মূল্যায়ন বর্ষ 2026-27-এ ক্রেডিট (আয়কর আইন, 1961 এর আওতাধীন);
(ii) এপ্রিল 2026-এ কাটা কর → কর বর্ষ 2026-27-এ ক্রেডিট (আয়কর আইন, 2025 এর আওতাধীন)।
 
ই-ফাইলিং ব্যবস্থা এবং বার্ষিক তথ্য বিবরণী [মূল্যায়ন বর্ষ 2026-27 এর জন্য AIS এবং কর বর্ষ 2026-27 এর জন্য ফর্ম নং 168] কর আদায়কারীর ফাইল করা TDS রিটার্নের ভিত্তিতে ক্রেডিটগুলিকে স্বয়ংক্রিয়ভাবে পৃথকভাবে প্রদর্শন করবে।

25. মূল্যায়ন বর্ষ 2026-27-এর জন্য একটি এবং কর বর্ষ 2026-27-এর জন্য আরেকটি—এভাবে কি দুটি পৃথক AIS বিবরণী থাকবে?

হ্যাঁ। প্রতিটি মূল্যায়ন বর্ষ/কর বর্ষের জন্য পৃথক বার্ষিক তথ্য বিবরণী প্রস্তুত করা হবে। মূল্যায়ন বর্ষ 2026-27-এর জন্য বিবরণীটি AIS-এ থাকবে এবং এতে পুরনো আইনের অধীনে অর্থবর্ষ 2025-26-সংক্রান্ত TDS/TCS-সহ অন্যান্য তথ্য প্রতিফলিত হবে।
তবে, কর বর্ষ 2026-27-এর জন্য বার্ষিক তথ্য বিবরণী ফর্ম নং 168-এ থাকবে এবং এতে নতুন আইনের অধীনে অর্থবর্ষ 2026-27-সংক্রান্ত তথ্য প্রতিফলিত হবে। উভয় বিবরণীই ই-ফাইলিং পোর্টালে দেখা যাবে।

26. পরিবর্তনকালীন সময়ে দাবি করা TDS এবং AIS-এর মধ্যে কোনো অসঙ্গতি থাকলে প্রদানকারীর কী করা উচিত?

পরিবর্তনের সময়, প্রাপক নতুন আইনের ধারার পরিবর্তে পুরনো আইনের ধারার নম্বর উল্লেখ করলে বা চালান কিংবা TDS রিটার্নে ভুল মূল্যায়ন বর্ষ/কর বর্ষ নির্বাচন করলে অসঙ্গতি দেখা দিতে পারে। প্রদানকারীদের ক্ষেত্রে সময়মতো তথ্যের মিল পরীক্ষা করা বাঞ্ছনীয়। TDS-এ কোনো অসঙ্গতি দেখা দিলে, প্রদানকারীদেরকে অবিলম্বে কর কর্তনের দায়িত্বপ্রাপ্ত নিয়োগকর্তা/প্রাপককে জানাতে হবে। অসঙ্গতি সংশোধনের জন্য নিয়োগকর্তা/প্রাপককে একটি সংশোধিত TDS রিটার্ন দাখিল করতে হবে।