Do not have an account?
Already have an account?

 

 

2026-27 মূল্যায়ন বর্ষের জন্য দেশীয় কোম্পানির প্রযোজ্য রিটার্ন ও ফর্মসমূহ

ঘোষণা: এই পৃষ্ঠার বিষয়বস্তু শুধুমাত্র একটি সংক্ষিপ্ত বিবরণ / সাধারণ পথপ্রদর্শন দেওয়ার জন্য এবং এটি সম্পূর্ণ নয়।

বিশদ বিবরণ এবং নির্দেশিকাগুলির জন্য, অনুগ্রহ করে আয়কর আইন, বিধি এবং বিজ্ঞপ্তিগুলি দেখুন।

দেশীয় কোম্পানি:

আয়কর আইন, 1961-এর ধারা 2(22A) অনুসারে, দেশীয় কোম্পানি বলতে একটি ভারতীয় কোম্পানি, অথবা অন্য কোনো কোম্পানিকে বোঝায় যা এই আইনের অধীনে করযোগ্য আয়ের ক্ষেত্রে, উক্ত আয় থেকে প্রদেয় লভ্যাংশ (অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ সহ) ভারতের অভ্যন্তরে ঘোষণা এবং পরিশোধের জন্য নির্ধারিত ব্যবস্থা গ্রহণ করেছে।

1. ITR-6

আয়কর আইন, 1961-এর 11 ধারার অধীনে অব্যাহতি দাবি করা সংস্থাগুলি ব্যতীত অন্যান্য সংস্থাগুলির জন্য প্রযোজ্য। কোম্পানির মধ্যে রয়েছেঃ

ভারতীয় কোম্পানী

ভারতের বাইরের কোন দেশের আইন দ্বারা বা তার অধীনে অন্তর্ভুক্ত কর্পোরেট সংস্থা

যেকোন প্রতিষ্ঠান, সমিতি বা সংস্থা, যেটি অন্তর্ভুক্ত (ইন কর্পোরেটেড) করা হয়েছে বা হয়নি এবং ভারতীয় হোক বা অ-ভারতীয়, যা বোর্ডের কোনও সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা, সংস্থা ইত্যাদি হিসাবে ঘোষিত হয়েছে।

 

 

 

 

2. ITR-7

আয়কর আইন, 1961-এর ধারা 139 (4A) বা ধারা 139 (4B) বা ধারা 139 (4C) বা ধারা 139 (4D)-এর অধীনে রিটার্ন জমা দিতে হয় এমন সংস্থা এবং ব্যক্তিদের জন্য প্রযোজ্য

139(4A) – 
দাতব্য বা ধর্মীয় উদ্দেশ্যে সম্পূর্ণরূপে / আংশিকভাবে ট্রাস্টের অধীনে গচ্ছিত সম্পত্তি থেকে আহরিত আয়

139(4B) –
প্রতিটি রাজনৈতিক দলের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক

139(4C) – 
1961 সালের আয়কর আইনের 10 নং ধারায় উল্লিখিত রিসার্চ অ্যাসোসিয়েশন, নিউজ এজেন্সি ইত্যাদির মতো বিভিন্ন সংস্থা

 

139(4D) –1961 সালের আয়কর আইনের 35 নং ধারায় উল্লিখিত বিশ্ববিদ্যালয়, কলেজ বা অন্যান্য প্রতিষ্ঠান

আয়কর আইন, 1961 অনুযায়ী প্রযোজ্য ফর্মসমূহ

 

1.

ফর্ম 26 AS

AIS (বার্ষিক তথ্য বিবৃতি)

প্রদান করেছেন:

আয়কর বিভাগ (এটি ই-ফাইলিং পোর্টালে উপলব্ধ:)

লগইন > ই-ফাইল > আয়কর রিটার্ন > ফর্ম 26AS দেখুন

প্রদান করেছেন:

আয়কর বিভাগ (আয়কর ই-ফাইলিং পোর্টালে লগইন করার পর এটি অ্যাক্সেস করা যাবে)

 

ই-ফাইলিং পোর্টালে যান > লগইন >AIS

ফর্মটিতে বিশদ তথ্য প্রদান করা হয়েছে

উৎস থেকে কর কেটে নেওয়া / সংগ্রহ করা হয়েছে।

ফর্মটিতে বিশদ তথ্য প্রদান করা হয়েছে:

  • উৎস থেকে কর কেটে নেওয়া / সংগ্রহ করা হয়েছে
  • SFT তথ্য
  • কর প্রদানের দাবি / রিফান্ড

অন্যান্য তথ্য (যেমন মুলতুবি/সম্পূর্ণ প্রক্রিয়া, GST সংক্রান্ত তথ্য, বিদেশ সরকার থেকে প্রাপ্ত তথ্য ইত্যাদি)

দ্রষ্টব্য: সম্পর্কিত তথ্য (অগ্রিম কর/SAT, রিফান্ডের বিবরণ, SFT লেনদেন, আয়কর আইন, 1961-এর ধারা 194 IA, 194 IB, 194M অনুযায়ী TDS : TDS খেলাপি)যেগুলি কিনা 26AS-এ উপলব্ধ ছিল, সেগুলি এখন AIS-এ পাওয়া যাচ্ছে।

 

 

2. ফর্ম 3CA-3CD

প্রদান করেছে

ফর্মটিতে বিশদ তথ্য প্রদান করা হয়েছে

অন্য কোনো আইনের অধীনে করদাতাদের জন্য বাধ্যতামূলক নিরীক্ষা বা অডিট প্রয়োজন এবং ধারা 44AB -এর অধীনে একজন হিসাবরক্ষক দ্বারা তাদের হিসাবের নিরীক্ষা করাতে হবে। আয়কর আইন, 1961-এর 139 নং ধারার উপধারা (1)-এর অধীনে আয়কর রিটার্ন দাখিলের পুর্বনির্দিষ্ট তারিখের এক মাস আগে এটি পেশ করতে হবে।

আয়কর আইন, 1961-এর ধারা 44AB-এর অধীনে অ্যাকাউন্ট নিরীক্ষণের রিপোর্ট এবং বিবৃতির বিবরণী পেশ করতে হবে।

 

 3. ফর্ম 3CEB

দ্বারা জমা করা হয়েছে

ফর্মটিতে বিশদ তথ্য প্রদান করা হয়েছে

যেসব করদাতা আন্তর্জাতিক লেনদেন বা নির্দিষ্ট অভ্যন্তরীণ লেনদেনে প্রবৃত্ত হন, তাঁদের ধারা 92E অনুযায়ী একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের কাছ থেকে একটি রিপোর্ট সংগ্রহ করতে হবে। এটি আয়কর আইন, 1961-এর ধারা 139-এর উপধারা (1)-এর অধীনে আয়কর রিটার্ন দাখিলের পুর্বনির্দিষ্ট তারিখের এক মাস আগে পেশ করতে হবে।

একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের রিপোর্ট, যেটাতে সকল আন্তর্জাতিক লেনদেন অথবা নির্দিষ্ট অভ্যন্তরীণ লেনদেনের বিস্তারিত বিবরণ রয়েছে।

 

 

 4. ফর্ম 16A – বেতন ব্যতীত অন্যান্য আয়ের উপর TDS-এর জন্য আয়কর আইন, 1961 এর 203 ধারার অধীনে শংসাপত্র

প্রদান করেছে

ফর্মটিতে বিশদ তথ্য প্রদান করা হয়েছে

প্রাপক থেকে প্রদানকারীকে

ফর্ম 16A হল উৎস থেকে কেটে নেওয়া কর (TDS) সংক্রান্ত একটি শংসাপত্র যা ত্রৈমাসিকভাবে জারি করা হয় ও যাতে আয়কর বিভাগের কাছে জমা করা TDS, অর্থপ্রদানের প্রকৃতি এবং TDS পেমেন্টের পরিমাণ নথিবদ্ধ থাকে।

 

 

5. ফর্ম 29B

দ্বারা জমা করা হয়েছে

ফর্মটিতে বিশদ তথ্য প্রদান করা হয়েছে

করদাতাকে ধারা 115JB (আয়কর আইন, 1961)-এর অধীনে একজন হিসাবরক্ষকের কাছ থেকে একটি রিপোর্ট সংগ্রহ করতে হবে। আয়কর আইন, 1961-এর 139 ধারার উপ-ধারা (1)-এর অধীনে আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য পুর্বনির্দিষ্ট তারিখের এক মাস আগে পেশ করতে হবে।

একটি কোম্পানির কেস রিপোর্ট যেখানে (আয়কর আইন, 1961)ধারা 115JB প্রযোজ্য এবং যেখানে প্রত্যয়ন করা হচ্ছে যে, আয়কর আইন, 1961-এর ধারা 115JB -এর বিধান অনুযায়ী হিসাবের মুনাফা গণনা করা হয়েছে।

 

 

6. ফর্ম 67-ভারতের বাইরে কোনও দেশ বা নির্দিষ্ট অঞ্চল থেকে আয় এবং বৈদেশিক কর ক্রেডিটের বিবরণ

দ্বারা জমা করা হয়েছে

ফর্মটিতে বিশদ তথ্য প্রদান করা হয়েছে

করদাতার দ্বারা, আয়কর আইন, 1961এর ধারা 139 (1) এর অধীনে ITR দাখিল করার জন্য নির্দিষ্ট নির্ধারিত তারিখের আগে বা সেই তারিখে

ভারতের বাইরে কোনো দেশ বা নির্দিষ্ট অঞ্চল থেকে আয় এবং দাবি করা বিদেশী কর ক্রেডিট

 

 

7.  ফর্ম 10-IB

দ্বারা জমা দেওয়া হয়েছে

ফর্মটিতে বিশদ তথ্য প্রদান করা হয়েছে

করদাতা, ITR ফাইলিং-এর বকেয়া তারিখ বা তার আগে

যেসব দেশীয় কোম্পানি আয়কর আইন, 1961 -এর 115BA ধারার অধীনে 25% হারে ছাড় সংক্রান্ত কর ব্যবস্থা গ্রহণ করতে ইচ্ছুক, তাদের ফর্ম 10-IB দাখিল করার মাধ্যমে এই বিকল্পটি বেছে নিতে হবে।

 

 

8.  ফর্ম 10-IC

দ্বারা জমা করা হয়েছে

ফর্মটিতে বিশদ তথ্য প্রদান করা হয়েছে

করদাতারা ITR ফাইলিং-এর বকেয়া তারিখ বা তার আগে

যেসব দেশীয় কোম্পানি আয়কর আইন, 1961-এর 115BAA ধারার অধীনে 22% হারে কর প্রদানের বিকল্প বেছে নিতে ইচ্ছুক, তাদের ফর্ম 10- IC দাখিল করে এই বিকল্পটি বেছে নিতে হবে।

 

9. ফর্ম 10-ID

দ্বারা জমা করা হয়েছে

ফর্মটিতে বিশদ তথ্য প্রদান করা হয়েছে

করদাতা

যারা আয়কর আইন, 1961-এর ধারা 115BAB-এর অধীনে 15% -এর বিশেষ করের হার বেছে নিতে ইচ্ছুক। তাদের 1লা অক্টোবর 2019-এ বা তার পরে অন্তর্ভুক্ত নতুন উৎপাদনকারী দেশীয় সংস্থাগুলির দ্বারা ফর্ম 10-ID দাখিল করতে হবে

 

 

10. ফর্ম 10-CCB

দ্বারা জমা করা হয়েছে

ফর্মটিতে বিশদ তথ্য প্রদান করা হয়েছে

করদাতাকে আয়কর আইন, 1961-এর ধারা 80-I (7) / 80- IA / 80-IB / 80-IC / 80-IE-এর অধীনে ছাড়ের দাবি করার জন্য একজন হিসাবরক্ষকের কাছ থেকে একটি রিপোর্ট সংগ্রহ করতে হবে।

 

আয়কর আইন, 1961-এর ধারা 80-I (7) / 80- IA / 80-IB / 80-IC / 80-IE-এর অধীনে ছাড় দাবি করার জন্য ফর্ম 10-CCB-তে অডিট রিপোর্ট বাধ্যতামূলক। আয়কর আইন, 1961-এর ধারা 139 (1)-এর অধীনে ITR দাখিলের নির্ধারিত তারিখের এক মাস আগে এটি দাখিল করতে হবে।

 

11. ফর্ম 10-CCBBA

দ্বারা জমা করা হয়েছে

ফর্মটিতে বিশদ তথ্য প্রদান করা হয়েছে

যে করদাতাকে রিপোর্ট নিতে হবে

ছাড় দাবি করার জন্য একজন হিসাবরক্ষকের কাছ থেকে

আয়কর আইন, 1961-এর 80-ID(3)(iv) ধারার অধীনে

 

আয়কর আইন, 1961-এর ধারা 80-ID(3)(iv) -এর অধীনে ছাড় দাবি করার জন্য ফর্ম 10-CCBA-তে অডিট রিপোর্ট একটি বাধ্যতামূলক শর্ত। এটি আয়কর আইন, 1961-এর ধারা 139(1) অনুযায়ী ITR দাখিলের নির্ধা

 

12. ফর্ম 10-CCBC

দ্বারা জমা করা হয়েছে

ফর্মটিতে বিশদ তথ্য প্রদান করা হয়েছে

আয়কর আইন, 1961-র আওতায় 80-IB (11B) ধারার অধীনে করদাতাকে ছাড় দাবি করার জন্য করদাতাকে একজন হিসাবরক্ষকের কাছ থেকে একটি রিপোর্ট সংগ্রহ করতে হবে।

আয়কর আইন, 1961 80-IB (11B)-ধারার অধীনে ছাড় দাবি করার জন্য ফর্ম 10-CCBC-তে অডিট রিপোর্ট একটি বাধ্যতামূলক শর্ত। এটি আয়কর আইন, 1961-এর 139(1)-ধারার অধীনে ITR দাখিলের নির্ধারিত তারিখের এক মাস আগে দাখিল করতে হবে।

2026-27 মূল্যায়ন বর্ষে দেশীয় সংস্থাগুলির জন্য ট্য়াক্স স্ল্য়াবস

শর্ত

আয়কর হার (সারচার্জ/অতিরিক্ত কর এবং শুল্ক বাদে)

পূর্ববর্তী বছর 2020-21-এ মোট লেনদেন বা মোট প্রাপ্তি 400 কোটি টাকার বেশি নয়

25%

যদি ধারা 115BA(আয়কর আইন, 1961) বেছে নেওয়া হয়

25%

যদি ধারা 115BAA (আয়কর আইন, 1961) বেছে নেওয়া হয়

22%

যদি ধারা 115BAA (আয়কর আইন, 1961) বেছে নেওয়া হয়

ব্যবসায়িক আয়ের জন্য 15%, ব্যবসায়িক আয় ব্যতীত অন্যান্য আয়ের জন্য 22%

অন্য কোনও দেশীয় কোম্পানি

30%

 

 

সারচার্জ, ন্যূনতম ছাড় এবং স্বাস্থ্য ও শিক্ষা সেস

 

সারচার্জ/অতিরিক্ত কর কী?

সারচার্জ হলো নির্দিষ্ট সীমার ঊর্ধ্বে আয় উপার্জনকারী ব্যক্তিদের উপর আরোপিত একটি অতিরিক্ত চার্জ, যা প্রযোজ্য হার অনুযায়ী গণনাকৃত আয়করের পরিমাণের উপর ধার্য করা হয়।

  • 7% - ₹ 1 কোটি থেকে - ₹ 10 কোটি পর্যন্ত করযোগ্য আয়
  • 12% - ₹ 10 কোটির উপরে করযোগ্য আয়
  • যদি কোম্পানি (আয়কর আইন,1961)র ধারা 115BAA অথবা 115BAB এর অধীনে কর প্রদান বেছে নেয় তবে -10%

 

ন্যূনতম ছাড় কী?

নূন্যতম ছাড় হল সারচার্জ (অতিরিক্ত কর) থেকে প্রাপ্ত একটি ছাড়, যা সেই সব ক্ষেত্রে উপলব্ধ যেখানে প্রদেয় সারচার্জ অতিরিক্ত আয়ের চেয়ে বেশি হয়, যা ব্যক্তিকে সারচার্জের জন্য দায়বদ্ধ করে তোলে। সারচার্জ হিসাবে প্রদেয় পরিমাণ যথাক্রমে 1 কোটি এবং 10 কোটি টাকার বেশি আয়ের পরিমাণের বেশি হবে না

 

স্বাস্থ্য ও শিক্ষা সেস কী?

আয়কর এবং সারচার্জ (যদি থাকে) এর পরিমাণের উপর 4% হারে স্বাস্থ্য ও শিক্ষা সেস প্রদান করা হবে।

দ্রষ্টব্য:

  • যদি কোনও কোম্পানির সাধারণ করদায় বুক প্রফিটের 15% এর কম হয়, তবে সেই কোম্পানি ন্যূনতম বিকল্প কর (MAT) বুক প্রফিটের 15% (সারচার্জ এবং স্বাস্থ্য ও শিক্ষা উপকর বা শুল্ক সহ, যেমন প্রযোজ্য) প্রদান করতে দায়বদ্ধ থাকবে।
  • কোনও কোম্পানি, আন্তর্জাতিক আর্থিক পরিষেবা কেন্দ্রের ইউনিট হিসাবে এবং শুধুমাত্র রূপান্তরযোগ্য বৈদেশিক মুদ্রা থেকে আয় করলে, 9% হারে MAT প্রদেয় হবে (প্রযোজ্য বা শুল্ক ও সারচার্জ/ অতিরিক্ত কর যোগ হবে)।
  • আয়কর আইন, 1961 এর 115BAA এবং 115BAB ধারার অধীনে বিশেষ হারের কর বেছে নেওয়া কোনও সংস্থাকে MAT প্রদান থেকে ছাড় দেওয়া হয়েছে।
  • যে সংস্থাগুলি 115BAA বা 115BAB (আয়কর আইন, 1961) এর অধীনে করের বিশেষ হার বেছে নেবে, তাদের 80JJAA এবং 80M (আয়কর আইন, 1961) এর অধীনে ছাড় ব্যতীত 80IA, 80IAB, 80IAC, 80IB (আয়কর আইন, 1961) এর মতো কিছু ছাড়ের অনুমতি দেওয়া হবে না।

বিনিয়োগ/অর্থ প্রদান/আয় যার উপর কর সুবিধা পাওয়া যায়

আয়কর আইন, 1961-এর অধ্যায় VI-A-তে উল্লেখিত কর ছাড়ের পরিমাণ

 

ধারা 80G

নির্ধারিত তহবিল, দাতব্য প্রতিষ্ঠান ইত্যাদিতে দানের ক্ষেত্রে ছাড়।

নিম্নলিখিত বিভাগগুলির অধীনে অনুদান কর ছাড়ের জন্য যোগ্য:

যোগ্যতার সীমা সাপেক্ষে

100% ছাড়
50% ছাড়

কোনো রকম সীমা ছাড়া

100% ছাড়
50% ছাড়

দ্রষ্টব্য: ₹ 2000/- এর অধিক নগদ অনুদানের ক্ষেত্রে এই ধারার অধীনে কোনো ছাড় অনুমোদিত হবে না।

 

ধারা 80GGA

বৈজ্ঞানিক গবেষণা অথবা গ্রামীণ উন্নয়নের জন্য প্রদত্ত অনুদানের জন্য ছাড়।

নিম্নলিখিত বিভাগগুলির অধীনে অনুদান কর ছাড়ের জন্য যোগ্য:

গবেষণা সমিতি অথবা বিশ্ববিদ্যালয়, কলেজ বা অন্যান্য প্রতিষ্ঠানে

  • বৈজ্ঞানিক গবেষণা
  • সামাজিক বিজ্ঞান বা পরিসংখ্যান গবেষণা

নিম্নলিখিত উদ্দেশ্যগুলির জন্য সমিতি বা প্রতিষ্ঠান

  • গ্রামীণ উন্নয়ন
  • প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ বা অরণ্যায়নের জন্য

PSU বা স্থানীয় কর্তৃপক্ষ বা কোনো যোগ্য প্রকল্প পরিচালনার জন্য জাতীয় কমিটি দ্বারা অনুমোদিত কোনো সমিতি বা প্রতিষ্ঠান

কেন্দ্রীয় সরকার কর্তৃক নিম্নলিখিত উদ্দেশ্যে ঘোষিত তহবিলের জন্য:

  • অরণ্যায়ন
  • গ্রামীণ উন্নয়ন

কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রতিষ্ঠিত ও সূচিত জাতীয় নাগরিক দারিদ্র্য দূরীকরণ তহবিল

দ্রষ্টব্য: ₹ 2000 অধিক অনুদানের ক্ষেত্রে অথবা যদি মোট আয়ের মধ্যে ব্যবসা বা পেশা থেকে লাভ/আয় অন্তর্ভুক্ত থাকে, তবে এই ধারার অধীনে কোনো ছাড় অনুমোদিত হবে না।

 

ধারা 80GGB

রাজনৈতিক দল বা নির্বাচনী ট্রাস্টে দেওয়া রাশি ছাড় হিসাবে অনুমোদিত (নির্দিষ্ট শর্ত সাপেক্ষে)

নগদ ব্যতীত অন্য কোনো পদ্ধতি/প্রণালীর মাধ্যমে প্রদান করা সমগ্র রাশির ছাড়

 

 

ধারা 80IA

যে কোন পরিকাঠামো কেন্দ্রের গঠন, সংরক্ষণ এবং পরিচালনায় নিযুক্ত সংস্থা ( শুধুমাত্র ভারতীয় কোম্পানি), শিল্প-সংক্রান্ত পার্ক ( যে কোন সংস্থা), কোনো বিদ্যুৎ উৎপাদনকারী কারখানার পুনর্গঠন ও পুনরুজ্জীবনে নিয়োজিত কোন পাওয়ার জেনারেটিং প্লান্টস(ভারতীয় কোম্পানি) এই ছাড়ের দাবি করতে পারে।

(নির্দিষ্ট শর্ত সাপেক্ষে)

নগদ ব্যতীত অন্য কোনো পদ্ধতি/প্রণালীর মাধ্যমে প্রদান করা সমগ্র রাশিতে ছাড়

(নির্দিষ্ট ব্যবসার জন্য নির্দিষ্ট তারিখের পরে উন্নয়ন, পরিচালনা, ইত্যাদি শুরু হলে কোন ছাড়ের অনুমতি দেওয়া হবে না)

 

ধারা 80IAB

বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে নিয়োজিত কোনো উদ্যোগ বা প্রতিষ্ঠানের মুনাফা ও লাভের উপর ছাড়

(কিছু শর্ত সাপেক্ষে)

কেন্দ্রীয় সরকার কর্তৃক বিশেষ অর্থনৈতিক ক্ষেত্র বিজ্ঞাপিত হওয়ার বছর থেকে শুরু করে 15টি মূল্যায়ন বর্ষের মধ্যে পরপর 10টি মূল্যায়ন বর্ষের জন্য লাভের 100% ।

1লা এপ্রিল 2017 বা তার পরে শুরু হওয়া কোনো বিশেষ অর্থনৈতিক ক্ষেত্রের জন্য কোন ছাড় প্রযোজ্য নয়

 

 

ধারা 80IAC

নির্দিষ্ট ব্যবসা থেকে একটি যোগ্য স্টার্ট-আপ দ্বারা আহরিত লাভ এবং মুনাফা

যোগ্য স্টার্ট-আপটি নিবন্ধিত হওয়ার বছর থেকে শুরু করে পরবর্তী 10 বছরের মধ্যে পরপর 3টি মূল্যায়ন বর্ষের জন্য লাভের 100%।

 

ধারা 80IB

পরিকাঠামো উন্নয়ন উদ্যোগ ব্যতীত নির্দিষ্ট শিল্প উদ্যোগ থেকে লাভ ও মুনাফার ক্ষেত্রে ছাড় -মূল্যায়ন বর্ষ থেকে 10 বছরের জন্য লাভের 100%, যা নির্ধারিত কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত (যদি 31 মার্চ 2000-এর পরে কিন্তু 1লা এপ্রিল 2007-এর আগে অনুমোদিত হয়)

যে করদাতার মোট সমগ্র আয়ে ব্যবসা থেকে প্রাপ্ত কোনো লাভ এবং মুনাফা অন্তর্ভুক্ত, তার জন্য এই ধারার অধীনে কেটে নেওয়া ছাড় উপলব্ধ:

জম্মু ও কাশ্মীরে একটি SSI সহ শিল্প সংক্রান্ত উদ্যোগ

খনিজ তেলের বাণিজ্যিক উৎপাদন এবং পরিশোধন

ফলমূল বা শাকসবজি, মাংস এবং মাংস পণ্য বা পোল্ট্রি বা সামুদ্রিক বা দুগ্ধজাত পণ্যের প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং প্যাকেজিং; খাদ্যশস্য পরিচালনা, সঞ্চয় এবং পরিবহণের সুসংহত ব্যবসা

(নির্দিষ্ট শর্ত সাপেক্ষে)

বিভিন্ন ধরণের উদ্যোগের জন্য নির্দিষ্ট শর্তাবলী অনুযায়ী 5 / 10 / 7 বছরের জন্য লাভের 100% / 25%

 

ধারা 80IC

হিমাচল প্রদেশ, সিকিম, উত্তরাঞ্চল এবং উত্তর-পূর্ব রাজ্যে নির্দিষ্ট উদ্যোগের ক্ষেত্রে ছাড়

নির্দিষ্ট সামগ্রী বা জিনিসপত্র উৎপাদন বা তৈরি করার জন্য প্রথম 5টি মূল্যায়ন বর্ষের মুনাফার 100% এবং পরবর্তী 5টি মূল্যায়ন বর্ষের মুনাফার 25% (কোম্পানির জন্য 30%)।

 

 

ধারা 80IE

উত্তর-পূর্বের রাজ্যে স্থাপিত নির্দিষ্ট উদ্যোগগুলিতে ছাড় (কিছু শর্ত সাপেক্ষে)

10 টি মূল্যায়ন বর্ষের মুনাফার 100% , যা নির্দিষ্ট বিভিন্ন শর্ত সাপেক্ষে প্রযোজ্য।

 

ধারা 80JJA

বায়োডিগ্রেডেবল বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণের ব্যবসা থেকে লাভ এবং মুনাফার ক্ষেত্রে কেটে নেওয়া কর (নির্দিষ্ট শর্ত সাপেক্ষে)

পরপর 5টি মূল্যায়ন বছরের জন্য পচনশীল বর্জ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ এবং শোধন কার্যক্রম থেকে অর্জিত মুনাফার 100% ।

 

ধারা 80JJAA

যেসব করদাতার ক্ষেত্রে 44AB ধারা প্রযোজ্য, তাদের জন্যে নতুন শ্রমিক/কর্মচারীদের কর্মসংস্থানের ক্ষেত্রে ছাড় (নির্দিষ্ট শর্ত সাপেক্ষে)।

নির্দিষ্ট শর্ত সাপেক্ষে, 3য় মূল্যায়ন বর্ষের জন্য অতিরিক্ত কর্মচারী খরচের 30% ।

 

ধারা 80LA

বিদেশী ব্যাঙ্কিং ইউনিট এবং আন্তর্জাতিক আর্থিক পরিষেবা কেন্দ্রের (নির্দিষ্ট শর্ত সাপেক্ষে) আয়ের জন্য কেটে নেওয়া ছাড়

 

নির্দিষ্ট শর্তাবলী অনুযায়ী, 5 / 10 মূল্যায়ন বর্ষের জন্য নির্দিষ্ট আয়ের 100%/50% ।

 

ধারা 80M

যদি আন্তঃ-কর্পোরেট লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মধ্যে আরও বিতরণ করা হয়, তবে লভ্যাংশ গ্রহণকারী কোম্পানির মোট আয় থেকে তা বাদ দেওয়া হবে।

কোনো পূর্ববর্তী বছরে কোনো দেশীয় কোম্পানির মোট আয়ের মধ্যে যদি অন্য কোনো দেশীয় কোম্পানি বা বিদেশী কোম্পানি বা ব্যবসায়িক ট্রাস্ট থেকে প্রাপ্ত লভ্যাংশ বাবদ কোনো আয় অন্তর্ভুক্ত থাকে, তাহলে এই ধারার নিয়ম অনুসারে এবং সাপেক্ষে, উক্ত দেশীয় কোম্পানির মোট আয় গণনার ক্ষেত্রে, অন্য কোনো দেশীয় কোম্পানি থেকে প্রাপ্ত লভ্যাংশ বাবদ আয়ের সেই পরিমাণ অর্থ ছাড়ের অনুমতি দেওয়া হবে, যা রিটার্ন দাখিলের নির্ধারিত তারিখের এক মাস পূর্বে শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করা লভ্যাংশের পরিমাণকে অতিক্রম করে না।

 

পেজটি শেষ পর্যালোচনা বা পরিবর্তন করা হয়েছে: