Do not have an account?
Already have an account?

 

 

2026-27 মূল্যায়ন বর্ষের জন্য অ্যাসোসিয়েশন অফ পার্সন্স(AOP)/স্বতন্ত্র ব্যক্তিবিশেষের সংস্থা(BOI)/ট্রাস্ট/কৃত্রিম আইনগত সত্তা (AJP)-এর ক্ষেত্রে প্রযোজ্য রিটার্ন ও ফর্মসমূহ

 

ঘোষণা:এই পৃষ্ঠার বিষয়বস্তু শুধুমাত্র একটি সংক্ষিপ্ত বিবরণ বা সাধারণ নির্দেশিকা দেওয়ার জন্য এবং এটি সম্পূর্ণ নয়। পূর্ণাঙ্গ বিবরণ ও নির্দেশিকার জন্য, অনুগ্রহ করে আয়কর আইন,1961-এর বিধি ও বিজ্ঞপ্তিসমূহ দেখুন।

 

 

অ্যাসোসিয়েশন অফ পার্সন(AOP) বা স্বতন্ত্র ব্যক্তিবিশেষের সংস্থা (BOI), নিবন্ধিত হোক বা না হোক, আয়কর আইন, 1961-এর ধারা 2(31) অনুযায়ী একজন ব্যক্তি হিসাবে গণ্য করা হয়। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে একটি AOP বা BOI আয়, লাভ বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত, প্রতিষ্ঠিত বা নিবন্ধিত হোক বা না হোক, তাকে একজন ব্যক্তি হিসাবে গণ্য করা হবে।

সম্পূর্ণরূপে দাতব্য বা ধর্মীয় উদ্দেশ্যে গঠিত ট্রাস্টগুলি আয়কর আইনের অধীনে বিভিন্ন সুবিধা পেয়ে থাকে, যার মধ্যে অন্যতম হলো ধারা 11-এর অধীনে অব্যাহতি।

কৃত্রিম আইনগত সত্তা -যদি কোনও করদাতা সংজ্ঞায় অন্তর্ভুক্ত অন্য কোনও বিভাগের আওতায় না পড়েন। ব্যাক্তিতখন এটিকে একটি কৃত্রিম আইনী ব্যক্তি হিসেবে গণ্য করা হয়। এই ব্যাক্তিরা স্বাভাবিক ব্যক্তি নয়, বরং আইন অনুযায়ী পৃথক সত্তা।

 

1. ITR-5

এই ফর্মটি নিম্নলিখিত ব্যক্তিদের দ্বারা  ব্যবহার করা  যেতে পারে:

  1. ফার্ম
  2. লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ (LLP)
  3. অ্যাসোসিয়েশন অফ পার্সন্স (AOP)
  4. ব্যক্তিবিশেষদের সংস্থা (BOI)
  5. 2(31)ধারার এর উপধারা (vii) -এ উল্লিখিত কৃত্রিম আইনগত সত্তা (AJP)
  6. আয়কর আইন,1961-এর 2(31) ধারার উপধারা (vi)-এ উল্লিখিত স্থানীয় কর্তৃপক্ষ।
  7. আয়কর আইন,1961-এর 160(1) (iii) বা (iv)-এ উল্লিখিত প্রতিনিধি করদাতা।
  8. সমবায় সমিতি
  9. সমিতি নিবন্ধন আইন (সোসাইটিস রেজিস্ট্রেশন অ্যাক্ট), 1860 বা যে কোনও রাজ্যের অন্য কোনও আইনের অধীনে নিবন্ধিত সমিতি
  10. ফর্ম ITR-7 দাখিল করার যোগ্য ট্রাস্ট ছাড়া অন্যান্য ট্রাস্ট
  11. মৃত ব্যক্তির সম্পত্তি
  12. দেউলিয়ার  সম্পত্তি
  13. আয়কর আইন, 1961-এর 139(4E) ধারায় উল্লিখিত ব্যবসায়িক ট্রাস্ট
  14. আয়কর আইন, 1961-এর ধারা 139(4F)-এ উল্লিখিত বিনিয়োগ তহবিল

দ্রষ্টব্য:তবে, যে ব্যক্তিকে আয়কর আইন, 1961-এর ধারা 139(4A) বা 139(4B) বা 139(4D) অনুযায়ী আয়কর রিটার্ন দাখিল করতে হয়, তিনি এই ফর্মটি ব্যবহার করবেন না।

 

 

2. ITR-7

 

কোম্পানি সহ সেই সকল ব্য়ক্তিদের জন্য প্রযোজ্য যাদের 139(4A) অথবা ধারা 139(4B) অথবা ধারা 139(4C) অথবা ধারা 139(4D) অনুযায়ী রিটার্ন দাখিল করতে হয়।

139(4A)
দাতব্য বা ধর্মীয় উদ্দেশ্যে সম্পূর্ণরূপে / আংশিকভাবে ট্রাস্টের অধীনে গচ্ছিত সম্পত্তি থেকে অর্জিত আয়

139(4B)–
প্রতিটি রাজনৈতিক দলের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক

139(4C)–
আয়কর আইন, 1961-এর 10 ধারায় উল্লিখিত গবেষণা সমিতি, সংবাদ সংস্থা ইত্যাদির মতো বিভিন্ন প্রতিষ্ঠান।

139(4D) –
বিশ্ববিদ্যালয়, কলেজ/মহাবিদ্যালয় বা সংস্থার ধারা35 এর সাথে উল্লিখিত অন্যান্য প্রতিষ্ঠান

 

 

দ্রষ্টব্য:যেসব ব্যক্তির আয়কর আইন, 1961-এর ধারা 10-এর বিভিন্ন উপধারার অধীনে নিঃশর্তভাবে করমুক্ত এবং যাঁদের আয়কর আইন, 1961-এর ধারা 139-এর বিধান অনুসারে বাধ্যতামূলকভাবে আয়কর রিটার্ন দাখিল করতে হয় না, তাঁরা রিটার্ন দাখিলের জন্য এই ফর্মটি ব্যবহার করতে পারেন (উদাহরণস্বরূপ - স্থানীয় কর্তৃপক্ষ)।

 

 

আয়কর আইন 1961 অনুযায়ী প্রযোজ্য ফর্মসমূহ

1.ফর্ম 26AS

 

ফর্ম 26AS

বার্ষিক তথ্য বিবৃতি (AIS)

প্রদান করা হয়েছে:

আয়কর বিভাগ (এটি ই-ফাইলিং পোর্টালে উপলব্ধ:

লগইন > ই-ফাইল > আয়কর রিটার্ন > ফর্ম 26AS দেখুন)

ফর্মে প্রদত্ত বিবরণ:

কর কেটে নেওয়া/উৎস থেকে সংগৃহীত।

প্রদান করা হয়েছে:

আয়কর বিভাগ (আয়কর ই-ফাইলিং পোর্টালে লগইন করার পরে এটির অ্যাক্সেস পাওয়া যেতে পারে)

ই-ফাইলিং পোর্টালে যান > লগইন > AIS

ফর্মে প্রদত্ত বিবরণ:

  • কর কেটে নেওয়া/উৎস থেকে সংগৃহীত।
  • SFT তথ্য
  • কর প্রদান
  • ডিমান্ড / রিফান্ড

অন্যান্য তথ্য (যেমন অসমাপ্ত/সম্পন্ন কার্যক্রম, GST সংক্রান্ত তথ্য, বিদেশী সরকার থেকে প্রাপ্ত তথ্য ইত্যাদি)

দ্রষ্টব্য: অগ্রিম কর/ST, রিফান্ডের বিবরণ, SFT লেনদেন, আয়কর আইন,1961-এর ধারা 194 IA, 194 IB, 194M অনুযায়ী TDS: TDS ডিফল্ট) সংক্রান্ত যে সকল তথ্য 26AS-এ উপলব্ধ ছিল, সেগুলি এখন AIS-এ পাওয়া যাচ্ছে।

 

2. ফর্ম 3CA-3CD

প্রদান করা হয়েছে

ফর্মে প্রদত্ত বিবরণ

যে করদাতাকে আয়কর আইন, 1961-এর ধারা 44AB অনুযায়ী একজন হিসাবরক্ষক দ্বারা তাদের হিসাব নিরীক্ষা করাতে হবে, তাকে আয়কর আইন, 1961-এর ধারা 139-উপধারার (1)-এর অধীনে আয়কর রিটার্ন দাখিলের নির্ধারিত তারিখের এক মাস আগে এটি জমা দিতে হবে।

আয়কর আইন, 1961-এর ধারা 44AB ধারার অধীনে অ্যাকাউন্টস অডিট রিপোর্ট এবং নির্দিষ্ট বিবরণ জমা দিতে হবে।

3. ফর্ম 3CB-3CD

জমা করা হয়েছে

ফর্মে প্রদত্ত বিবরণ

যে করদাতাকে ধারা 44AB অনুযায়ী একজন অ্যাকাউন্টেন্ট দ্বারা তার হিসাব নিরীক্ষা করাতে হবে। ধারা 139 এর উপধারা (1) এর অধীনে আয়কর রিটার্ন দাখিলের পূর্বনির্ধারিত তারিখের এক মাস আগে এটি দাখিল করতে হবে।

আয়কর আইন, 1961 -এর ধারা 44AB ধারার অধীনে অ্যাকাউন্টস অডিট রিপোর্ট এবং নির্দিষ্ট বিবরণ জমা দিতে হবে।

4. ফর্ম 10B & ফর্ম 10BB

জমা করা হয়েছে

ফর্ম 10B এর অডিট রিপোর্ট

আয়কর আইন,1961-এর ধারা 12A(1)(b) বা ধারা 10(23C) অনুসারে, যে সকল করদাতাকে একজন অ্যাকাউন্টেন্টের কাছ থেকে রিপোর্ট সংগ্রহ করতে হবে, তাদের ক্ষেত্রে দাতব্য বা ধর্মীয় ট্রাস্ট বা প্রতিষ্ঠান অথবা কোনও বিশ্ববিদ্যালয় বা অন্য কোনও শিক্ষা প্রতিষ্ঠান অথবা কোনও হাসপাতাল বা অন্য কোনও চিকিৎসা প্রতিষ্ঠান, যা ধারা 10(23C) (আয়কর আইন,1961)-এর উপ-ধারা (iv) বা উপ-ধারা (v) বা উপ-ধারা (vi) বা উপ-ধারা (via)-তে উল্লিখিত আছে।

  • যদি ট্রাস্ট বা প্রতিষ্ঠানের মোট আয় পূর্ববর্তী আর্থিক বছরে 5 কোটি টাকার বেশি হয়।
  • যদি কোনও ট্রাস্ট বা প্রতিষ্ঠান কোনও বিদেশী অনুদান পায়, তাহলে প্রতিষ্ঠানটি আয়কর আইন,1961-এর ধারা 12A-এর অধীনে নিবন্ধিত বা ধারা 10(23C)-এর অধীনে অনুমোদিত না হলেও তাদের অবশ্যই ফর্ম 10B দাখিল করতে হবে।
  • যদি কোনও প্রতিষ্ঠান বা ট্রাস্ট বিগত বছরে ভারতের বাইরে তার আয়ের যে কোনও অংশ ব্যবহার করে থাকে।

ফর্ম 10B এর অডিট রিপোর্ট

অন্যান্য সমস্ত ক্ষেত্রে, ফর্ম 10BB প্রযোজ্য হবে

5.ফর্ম 10-IEA , ফর্ম 10-IFA

 

বিবৃতি প্রদান করেছেন

ফর্ম 10-IEA

করদাতা বিভাগকে

ফর্ম 10-IEA: যেহেতু নতুন কর ব্যবস্থাকে আর্থিক বর্ষ 2023-24 থেকে ডিফল্ট কর ব্যবস্থা করা হয়েছে, তাই যে করদাতারা পুরনো কর ব্যবস্থার অধীনে কর দিতে ইচ্ছুক তাঁদের ফর্ম 10-IEA ফাইল করতে হবে। ব্যবসা বা পেশা থেকে আয় রয়েছে এমন করদাতাদের এই ফর্মটি ফাইল করতে হবে।

ফর্ম 10-IFA

অর্থ আইন 2023, কোনও সামগ্রী বা জিনিসপত্র উৎপাদন বা তৈরিতে নিযুক্ত আবাসিক সমবায় সমিতিগুলির জন্য ধারা 115BAE এর অধীনে একটি নতুন কর ব্যবস্থা চালু করেছে। যদি কোনও সমবায় সমিতি এই ব্যবস্থাটি গ্রহণ করে, তাহলে আয় একটি ছাড়যুক্ত হারে করযোগ্য হবে। আবাসিক সমবায় সমিতি ফর্ম নং 10-IFA দাখিল করে আয়কর আইন, 1961 এর ধারা 115BAE(5) এর অধীনে বিকল্পটি গ্রহণ করতে পারে।

 

6. ফর্ম 10

জমা করা হয়েছেy

ফর্মে প্রদত্ত বিবরণ

দাতব্য বা ধর্মীয় ট্রাস্ট বা প্রতিষ্ঠান বা সমিতি

কোনও দাতব্য বা ধর্মীয় ট্রাস্ট বা প্রতিষ্ঠান বা সমিতি কর্তৃক নির্দিষ্ট উদ্দেশে আয় সঞ্চয় বা আলাদা করার জন্য দাখিলকৃত বিবৃতি। আয়কর আইন, 1961-এর ধারা 139(1)-এর অধীনে নির্দিষ্ট রিটার্ন দাখিলের পূর্বনির্ধারিত তারিখের কমপক্ষে দুই মাস আগে দাখিল করতে হবে।

 

7. ফর্ম 10A

জমা করা হয়েছে

ফর্মে প্রদত্ত বিবরণ

দাতব্য বা ধর্মীয় ট্রাস্ট বা প্রতিষ্ঠান বা সমিতি বা কোম্পানি

দাতব্য বা ধর্মীয় ট্রাস্ট বা প্রতিষ্ঠান বা সমিতির নিবন্ধকরণ বা অস্থায়ী নিবন্ধকরণ বা অবহিতকরণ বা অনুমোদন বা অস্থায়ী অনুমোদনের জন্য আবেদন।

 

8. ফর্ম 10BD

জমা করা হয়েছে

ফর্মে প্রদত্ত বিবরণ

দাতব্য বা ধর্মীয় ট্রাস্ট

কোনও নির্দিষ্ট অর্থ বর্ষে প্রাপ্ত অনুদানের বিবৃতি। যে অর্থ বর্ষে অনুদানটি প্রাপ্ত হয়, তার ঠিক পরবর্তী অর্থ বর্ষের 31শে মে বা তার পূর্বে এটি দাখিল করতে হবে।

9. ফর্ম 9A

জমা করা হয়েছে

ফর্মে প্রদত্ত বিবরণ

দাতব্য বা ধর্মীয় ট্রাস্ট

আয়কর আইন, 1961-এর ধারা 11(1)-এর ব্যাখ্যার দফা (2)-এর অধীনে বিকল্প প্রয়োগের জন্য আবেদনপত্র দাখিল করা হয়েছে, যেখানে আয় প্রাপ্তি না হওয়া বা অন্যান্য কারণে আয়ের প্রয়োগ 85% এর কম হয়। আয় প্রাপ্তি না হওয়ার ক্ষেত্রে, যে পূর্ববর্তী বছরে এটি প্রাপ্ত হয় সেই বছরেই আয় প্রয়োগ করতে হবে। অন্যান্য কারণের ক্ষেত্রে, পরবর্তী পূর্ববর্তী বছরে আয় প্রয়োগ করতে হবে। প্রাসঙ্গিক মূল্যায়ন বছরের আয়কর রিটার্ন দাখিলের জন্য আয়কর আইন, 1961-এর ধারা 139(1) অনুযায়ী অনুমোদিত সময়সীমা শেষ হওয়ার আগে ফর্মটি দাখিল করতে হবে।

10 ফর্ম 16A

 

প্রদান করা হয়েছে

ফর্মে প্রদত্ত বিবরণ

প্রাপককে প্রদানকারী

ফর্ম 16A হল একটি উৎস থেকে কেটে নেওয়া কর (TDS) সার্টিফিকেট যা ত্রৈমাসিকভাবে জারি করা হয় যেখানে TDS-এর পরিমাণ, পরিশোধের ধরণ এবং আয়কর বিভাগে জমা দেওয়া TDS পরিশোধের বিবরণ লিপিবদ্ধ থাকে।

2026-27 মূল্যায়ন বর্ষের জন্য ট্য়াক্স স্ল্য়াবস

 

নতুন কর ব্যবস্থা বনাম পুরনো কর ব্যবস্থা

AOP / BOI / AJP-এর করের হার নীচে দেওয়া হল, তবে এগুলি পরে বর্ণিত আরও শর্ত সাপেক্ষে প্রযোজ্য।

 

দ্রষ্টব্য:যেসব ট্রাস্ট প্রাসঙ্গিক বিধান অনুযায়ী কর থেকে অব্যাহতিপ্রাপ্ত নয় এবং আয়কর আইনের অধীনে অনুমোদন / নিবন্ধীকরণের প্রয়োজন হয়, সেগুলিকে AOP হিসাবে মূল্যায়ন করা হয়।

অর্থ আইন 2023 2024-25 মূল্যায়ন বর্ষ থেকে ধারা 115BAC-এর বিধানসমূহ সংশোধন করে ব্যক্তি, হিন্দু অবিভক্ত পরিবার HUF,AOP(সমবায় সমিতি ছাড়া), সংস্থা বা কৃত্রিম আইনগত সত্তার মতো করদাতাদের জন্য নতুন কর ব্যবস্থাকে ডিফল্ট কর ব্যবস্থা হিসেবে কার্যকর করেছে। তবে, যোগ্য করদাতাদের নতুন কর ব্যবস্থা থেকে বেরিয়ে এসে পুরোনো কর ব্যবস্থায় কর প্রদানের বিকল্প রয়েছে। পুরনো কর ব্যবস্থা বলতে নতুন কর ব্যবস্থা প্রবর্তনের আগে প্রচলিত আয়কর গণনার পদ্ধতি এবং স্ল্যাবের ব্যবস্থা বোঝায়।পুরোনো কর ব্যবস্থায়, করদাতাদের বিভিন্ন কর ছাড় এবং অব্য়াহতি দাবি করার সুযোগ থাকে।

 

অ-ব্যবসায়িক ক্ষেত্রসমূহ:

 

"অ-ব্যবসায়িক ক্ষেত্রে", ধারা 139(1)-এর অধীনে নির্ধারিত তারিখের আগে বা সেই তারিখে দাখিল করা ITR-এ প্রতি বছর সরাসরি ব্যবস্থা বেছে নেওয়ার বিকল্পটি প্রয়োগ করা যেতে পারে।

 

ব্যবসায়িক ক্ষেত্রসমূহ:

ব্যবসা ও পেশা থেকে আয় আছে এমন যোগ্য করদাতাদের ক্ষেত্রে, যারা নতুন কর ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে চান, তাদের আয়কর রিটার্ন দাখিলের জন্য ধারা 139(1) অনুযায়ী নির্ধারিত তারিখের মধ্যে ফর্ম-10-IEA জমা দিতে হবে। এছাড়াও, এই বিকল্পটি প্রত্যাহার করার উদ্দেশে অর্থাৎ পুরানো কর ব্যবস্থা থেকে বেরিয়ে আসার জন্যও ফর্ম নং 10-IEA জমা দিতে হবে।

নতুন কর ব্যবস্থা গ্রহণের জন্য সমবায় সমিতিগুলোর ক্ষেত্রে 2024-25 মূল্যায়ন বর্ষ থেকে ফর্ম 10IFA প্রযোজ্য হবে। (29শে সেপ্টেম্বর 2023 তারিখের বিজ্ঞপ্তি নং 83/2023 দ্বারা বিজ্ঞাপিত)।

নতুন উৎপাদনকারী সমবায় সমিতির জন্য ছাড়যুক্ত কর

আয়কর আইন, 1961-এর ধারা 115 অনুসারে, 01.04.2023 তারিখে বা তার পরে নিবন্ধিত নতুন উৎপাদনকারী সমবায় সমিতিগুলিকে 31শে মার্চ 2024 বা তার আগে কোনও পণ্য বা সামগ্রীর উৎপাদন শুরু করার শর্তে, 15% হারে কর ছাড়ের একটি বিকল্প প্রদান করা হয়েছে। তবে, কোনো পূর্ববর্তী বছরের জন্য একবার এই বিকল্পটি ব্যবহার করা হলে, তা সেই একই বা অন্য কোনও পূর্ববর্তী বছরের জন্য প্রত্যাহার করা যাবে না।

 

ট্য়াক্স স্ল্য়াবস:

AOP (সমবায় সমিতি নয়), BOI এবং কৃত্রিম আইনগত সত্তার জন্য দুটি কর ব্যবস্থার অধীনে করের হার নীচে দেওয়া হয়েছে:

 

পুরনো কর ব্যবস্থা

আয়কর আইন 1961 ধারা 115BAC এর অধীনে নতুন কর ব্যবস্থা

আয়কর স্ল্যাব

আয়কর হার

 

আয়কর স্ল্যাব

আয়কর হার

 

₹ 2,50,000 পর্যন্ত

শূন্য

 

₹ 4,00,000 পর্যন্ত

শূন্য

 

₹ 2,50,001 - ₹ 5,00,000

₹ 2,50,000 এর অধিক হলে 5%

 

₹ 4,00,001 - ₹ 8,00,000

₹ 4,00,000 এর অধিক হলে 5%

 

₹ 5,00,001 - ₹ 10,00,000

₹ 12,500 + ₹ 5,00,000 এর অধিক হলে 20%

 

₹ 8,00,001 - ₹ 12,00,000

₹ 20,000 + ₹ 8,00,000 এর অধিক হলে 10%

 

₹ 10,00,000 এর অধিক

₹ 1,12,500 + ₹ 10,00,000 এর অধিক হলে 30%

 

 

₹ 60,000 + ₹ 12,00,000 এর অধিক হলে 15%

 

 

 

 

₹ 12,00,001 - ₹ 16,00,000

 

 

 

 

 

₹ 16,00,001 - ₹ 20,00,000

₹ 1,20,000 + ₹ 16,00,000 এর অধিক হলে 20%

 

 

 

 

₹ 20,00,001 - ₹ 24,00,000

₹ 2,00,000 + ₹ 20,00,000 এর অধিক হলে 25%

 

 

 

 

₹ 24,00,000 এর অধিক

 

 

₹ 3,00,000 + ₹ 24,00,000 এর অধিক হলে 30%

 

 


 

 

 

 

 

 

 

 

      

 

আয়ের সীমা

 আয়করের পরিমাণের উপর সারচার্জ /অতিরিক্ত করের হার

 

 (নতুন কর ব্যবস্থা)

আয়করের পরিমাণের উপর সারচার্জ /অতিরিক্ত করের হার

 

 পুরনো কর ব্যবস্থা

 

50 লক্ষ টাকা পর্যন্ত

Nil

Nil

50 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত

10%

10%

1 কোটি থেকে 2 কোটি টাকা পর্যন্ত

15%

15%

2 কোটি থেকে 5 কোটি টাকা পর্যন্ত

25%

25%

5 কোটি টাকার উপর

25%

37%

 

 

 

 

*দ্রষ্টব্য: লভ্যাংশ আয় এবং আয়কর আইন, 1961-এর ধারা 111A, 112, 112A-এর অধীনে করযোগ্য আয়ের উপর ক্ষেত্রবিশেষে 25% ও 37% বর্ধিত সারচার্জ/অতিরিক্ত কর আরোপ করা হয় না। সুতরাং, এই ধরনের আয়ের উপর প্রদেয় সারচার্জ/অতিরিক্ত করের সর্বোচ্চ হার হবে 15%, তবে যখন আয়কর আইন, 1961-এর ধারা 115A, 115AB, 115AC, 115ACA ,এবং 115E-এর অধীনে করযোগ্য হয়, তখন তা প্রযোজ্য নয়। শুধুমাত্র কোম্পানিগুলির সদস্যদের সমন্বয়ে গঠিত কোনও সমিতির ক্ষেত্রে, আয়কর পরিমাণের উপর সারচার্জ/অতিরিক্ত করের হার সর্বোচ্চ 15% হবে (মূল্যায়ন বর্ষ 2023-24 থেকে প্রযোজ্য)।

 

দ্রষ্টব্য: উভয় ব্যবস্থাতেই আয়কর এবং সারচার্জ বা অতিরিক্ত কর(যদি থাকে) -এর পরিমাণের উপর 4% হারে স্বাস্থ্য ও শিক্ষা সেস (cess) প্রদান করতে হবে।

 

AOP / BOI-এর সদস্যদের অংশ জানা আছে কি না, তার উপরই AOP / BOI-এর কর দায় নির্ভর করে। তদনুসারে, আরও প্রযোজ্য শর্তাবলী নিম্নরূপ:

 

AOP / BOI এর প্রকৃতি

AOP / BOI - নির্ধারিত

সদস্য - নির্ধারিত

শেয়ার নির্ধারণ করা হয়েছে

যেখানে কোনও সদস্যেরই আয় করযোগ্য সর্বনিম্ন রাশির বেশি নয়, (অর্থাৎ, প্রাথমিক অব্যাহতির সীমা), সেখানে AOP / BOI -র আয় একক ব্যক্তির জন্য প্রযোজ্য হারে করযোগ্য হবে।

যেখানে AOP / BOI এর কোনও এক সদস্যের আয় করযোগ্য সর্বনিম্ন রাশির বেশি হয়, (অর্থাৎ, প্রাথমিক অব্যাহতির সীমা) ,সেখানে AOP -র আয় র্বাধিক প্রান্তিক হারে নির্ধারিত হয়।

কিন্তু যদি AOP / BOI-এর কোনও সদস্যের মোট আয় সর্বোচ্চ প্রান্তিক হারের থেকে বেশি হারে করযোগ্য হয়, তাহলে AOP / BOI-এর আয়ের উপর নিম্নরূপভাবে কর ধার্য করা হবে:

  • এই ধরনের সদস্যের জন্য নির্ধারিত আয়ের অংশ সেই সদস্যের জন্য প্রযোজ্য উচ্চ হারে করযোগ্য হবে
  • আয়ের অবশিষ্টাংশ করের সর্বোচ্চ প্রান্তিক হারে করযোগ্য হবে (অর্থাৎ, 30 শতাংশ সহ সারচার্জ এবং প্রযোজ্য HEC)

সদস্যদের দ্বারা প্রাপ্ত লাভের অংশ সদস্যদের কাছে করমুক্ত

শেয়ার অনির্ধারিত বা অজানা

আয় সর্বোচ্চ প্রান্তিক হারে মূল্যায়ন করা হয়। তবে, যদি কোনও সদস্যের মোট আয় সর্বোচ্চ প্রান্তিক হারের চেয়ে বেশি হারে মূল্যায়ন করা হয়, তাহলে AOP / BOI-এর আয় সেই উচ্চতর হারে মূল্যায়ন করা হয়।

সদস্যের ভাগে আয়ের অংশ অব্যাহতি প্রাপ্ত

 

দ্রষ্টব্য: যে সকল AOP / BOI-এর সমন্বিত মোট আয় ₹ 20 লক্ষের বেশি, তারা সমন্বিত মোট আয়ের 18.5% হারে বিকল্প ন্যূনতম কর (AMT) দিতে বাধ্য থাকবেন (সারচার্জ/অতিরিক্ত কর এবং প্রযোজ্য় স্বাস্থ্য ও শিক্ষা সেস/cess সহ), যেখানে সাধারণ করের পরিমাণ সমন্বিত মোট আয়ের 18.5% এর কম।

 

আয়কর আইন, 1961 এর ধারা 115BAC বা ধারা 115BAE অনুসারে নতুন কর ব্যবস্থা গ্রহণকারী করদাতার জন্য উপলব্ধ ছাড়সমূহ::

 

    1. ধারা 24(b) - গৃহ ঋণে প্রদত্ত সুদের উপর গৃহ সম্পত্তি থেকে আয় থেকে ছাড়:

সম্পত্তির প্রকৃতি

ঋণের উদ্দেশ্য

অনুমোদনযোগ্য (সর্বাধিক সীমা)

ভাড়ায় দেওয়া

গৃহ সম্পত্তি নির্মাণ বা ক্রয়

কোনও সীমা ছাড়া প্রকৃত মূল্য

 

    1. আয়কর আইন, 1961 এর অধ্যায় VIA এর অধীনে নির্দিষ্ট ছাড়

 

 

ধারা 80JJA

 

জৈব-পচনশীল বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণের ব্যবসা থেকে লাভ এবং মুনাফার ক্ষেত্রে ছাড়

(নির্দিষ্ট শর্ত সাপেক্ষ)

 

5টি মূল্যায়ন বর্ষের মুনাফার 100%, যেখানে কোনও করদাতার মোট আয়ের মধ্যে জৈব-পচনশীল বর্জ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ বা শোধনের ব্যবসা থেকে অর্জিত কোনো লাভ এবং মুনাফা অন্তর্ভুক্ত থাকে।

 

আয়কর আইন, 1961 অনুসারে পুরনো কর ব্যবস্থা বেছে নেওয়া করদাতাদের জন্য উপলব্ধ ছাড়

 

  1. ধারা 24(b) – গৃহঋণ এবং গৃহ উন্নয়ন ঋণের উপর প্রদত্ত সুদের উপর গৃহ সম্পত্তি থেকে আয় থেকে ছাড় এবং স্ব-অধিকৃত সম্পত্তির ক্ষেত্রে, গৃহঋণের উপর প্রদত্ত সুদের ক্ষেত্রে ছাড়ের সর্বোচ্চ সীমা হল ₹ 2 লক্ষ। ধারা 24(b) অনুযায়ী ঋণের উপর অনুমোদিত সুদ নীচে সারণিবদ্ধ করা হল:

সম্পত্তির প্রকৃতি

কখন ঋণ নেওয়া হয়েছিল

ঋণের উদ্দেশ্য

অনুমোদনযোগ্য (সর্বাধিক সীমা)

স্ব-অধিকৃত

1/04/1999 -এ বা তার পরে

গৃহ সম্পত্তি নির্মাণ বা ক্রয়

₹ 2,00,000

1/04/1999 -এ বা তার পরে

গৃহ সম্পত্তি মেরামতের জন্য

₹ 30,000

1/04/1999 এর আগে

গৃহ সম্পত্তি নির্মাণ বা ক্রয়

₹ 30,000

1/04/1999 এর আগে

গৃহ সম্পত্তি মেরামতের জন্য

₹ 30,000

ভাড়ায় দেওয়া

যে কোনও সময়

গৃহ সম্পত্তি নির্মাণ বা ক্রয়

কোনও সীমা ছাড়া প্রকৃত মূল্য

 

 

 আয়কর আইন, 1961 এর অধ্যায় VI-A-তে উল্লিখিত ছাড়সমূহ

 

ধারা 80G

নির্দিষ্ট তহবিল, দাতব্য প্রতিষ্ঠান ইত্যাদিতে প্রদত্ত অনুদানের ক্ষেত্রে ছাড়।

নিম্নলিখিত বিভাগগুলির অধীনে অনুদান কর ছাড়ের জন্য যোগ্য।

কোনো রকম সীমা ছাড়া

​

100% ছাড়

50% ছাড়

যোগ্যতার সীমা সাপেক্ষে

 ​

100% ছাড়

50% ছাড়

 

 

 





দ্রষ্টব্য: এই ধারার অধীনে ₹ 2000/- এর অধিক নগদ অনুদানের ক্ষেত্রে কোনও ছাড় দেওয়া হবে না।

 

 

ধারা 80GGA

বৈজ্ঞানিক গবেষণা বা গ্রামীণ উন্নয়নের জন্য নির্দিষ্ট কিছু অনুদানের ক্ষেত্রে ছাড়।

নিম্নলিখিত বিভাগগুলির অধীনে অনুদান কর ছাড়ের জন্য যোগ্য:

গবেষণা সমিতি বা বিশ্ববিদ্যালয়, কলেজ বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য:

  • বৈজ্ঞানিক গবেষণা
  • সামাজিক বিজ্ঞান বা পরিসংখ্যান গবেষণা

সমিতি বা প্রতিষ্ঠান:

  • গ্রামীণ উন্নয়ন
  • প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ বা অরণ্যায়নের জন্য

PSU বা স্থানীয় কর্তৃপক্ষ অথবা কোনও সমিতি বা প্রতিষ্ঠান যা যথাযোগ্য প্রকল্প পরিচালনার জন্য জাতীয় কমিটি কর্তৃক অনুমোদিত

কেন্দ্রীয় সরকার কর্তৃক নিম্নলিখিত উদ্দেশে ঘোষিত তহবিলের জন্য:

  • অরণ্যায়ন
  • গ্রামীণ উন্নয়ন

কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রতিষ্ঠিত ও সূচিত জাতীয় নাগরিক দারিদ্র্য দূরীকরণ তহবিল

দ্রষ্টব্য: ₹2000/- এর অধিক নগদ অনুদানের ক্ষেত্রে অথবা যদি মোট আয়ের মধ্যে ব্যবসা বা পেশার মুনাফা/লাভ থেকে আয় অন্তর্ভুক্ত থাকে, তবে এই ধারার অধীনে কোনো ছাড় অনুমোদিত হবে না।

 

 

ধারা 80GGC

রাজনৈতিক পক্ষ বা নির্বাচনী ট্রাস্টে অবদানের রাশি ছাড়ের জন্য অনুমোদিত

(নির্দিষ্ট শর্ত সাপেক্ষে)

 

নগদ ব্যতীত অন্য কোনও মাধ্যমে পরিশোধিত মোট পরিমাণ থেকে ছাড়

 

ধারা 80IA

যেকোনো পরিকাঠামোগত সুবিধার উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় নিয়োজিত প্রতিষ্ঠান (শুধুমাত্র ভারতীয় কোম্পানি), শিল্প পার্ক (যেকোনো প্রতিষ্ঠান), যেকোনো বিদ্যুৎ প্রতিষ্ঠান, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পুনর্গঠন বা পুনরুজ্জীবন (ভারতীয় কোম্পানি) ছাড় দাবি করার অধিকারী হবে।

(নির্দিষ্ট শর্ত সাপেক্ষে)

 

যে মূল্যায়ন বছরে করদাতা পরিকাঠামো সুবিধা তৈরি করে বা তার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ শুরু করেন, সেই মূল্যায়ন বছর থেকে শুরু করে 15 / 20 মূল্যায়ন বছরের মধ্যে পড়া পরপর 10টি মূল্যায়ন বছরের লাভের 100%

(নির্দিষ্ট ব্যবসার জন্য নির্দিষ্ট তারিখের পরে উন্নয়ন, পরিচালনা, ইত্যাদি শুরু হলে কোনও ছাড়ের অনুমতি দেওয়া হবে না)

ধারা 80IAB

বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে নিয়োজিত কোনও উদ্যোগ বা প্রতিষ্ঠানের মুনাফা ও লাভের উপর কর ছাড়

(নির্দিষ্ট শর্ত সাপেক্ষে)

 

কেন্দ্রীয় সরকার কর্তৃক বিশেষ অর্থনৈতিক অঞ্চল বিজ্ঞাপিত হওয়ার বছর থেকে শুরু করে 15টি মূল্যায়ন বর্ষের মধ্যে টানা 10টি মূল্যায়ন বর্ষের জন্য লাভের100%

1লা এপ্রিল 2017 বা তার পরে শুরু হওয়া কোনও বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ক্ষেত্রে কোনও ছাড় প্রযোজ্য নয়

 

ধারা 80IB

নির্দিষ্ট ব্যবসা থেকে লাভ এবং মুনাফাতে ছাড়।

এই ধারার অধীনে ছাড় এমন সেসব করদাতার ক্ষেত্রে উপলব্ধ যাদের মোট সমগ্র আয়ের মধ্যে নিম্নলিখিত ব্যবসা থেকে অর্জিত কোনও মুনাফা ও লাভ অন্তর্ভুক্ত:

জম্মু ও কাশ্মীরে একটি ক্ষুদ্র শিল্প (SSI) সহ শিল্প উদ্যোগ

খনিজ তেলের বাণিজ্যিক উৎপাদন এবং পরিশোধন

ফলমূল বা শাকসবজি, মাংস এবং মাংস পণ্য বা পোল্ট্রি বা সামুদ্রিক বা দুগ্ধজাত পণ্যগুলির প্রক্রিয়াকরণ, সংরক্ষণ এবং প্যাকেজিং; খাদ্যশস্যের পরিচালনা, গুদামজাতকরণ ও পরিবহণের সমন্বিত ব্যবসা;

(নির্দিষ্ট শর্ত সাপেক্ষে)

 

বিভিন্ন ধরণের উদ্যোগের জন্য নির্দিষ্ট শর্তাবলী অনুযায়ী 5 / 10 / 7 বছরের জন্য লাভের 100% / 25%।

ধারা 80IBA

গৃহ প্রকল্প উন্নয়ন এবং নির্মাণ থেকে অর্জিত লাভ এবং মুনাফা

 

100% মুনাফা, যা নির্দিষ্ট বিভিন্ন শর্ত সাপেক্ষে।

 

ধারা 80IC

হিমাচল প্রদেশ, সিকিম, উত্তরাঞ্চল এবং উত্তর-পূর্ব রাজ্যে নির্দিষ্ট উদ্যোগের ক্ষেত্রে ছাড়

(নির্দিষ্ট শর্ত সাপেক্ষে)

 

নির্দিষ্ট সামগ্রী বা জিনিস উৎপাদন বা তৈরি করার জন্য প্রথম 5টি মূল্যায়ন বর্ষের (AY) জন্য লাভের 100% এবং পরবর্তী 5 টি মূল্যায়ন বর্ষের (AY) জন্য 25% (কোম্পানির ক্ষেত্রে 30%)।

ধারা 80IE

উত্তর-পূর্ব রাজ্যগুলিতে প্রতিষ্ঠা করা হয়েছে এমন নির্দিষ্ট কিছু উদ্যোগের ক্ষেত্রে ছাড়

(নির্দিষ্ট শর্ত সাপেক্ষে)

 

10 টি মূল্যায়ন বর্ষের মুনাফার 100%, যা নির্দিষ্ট বিভিন্ন শর্ত সাপেক্ষে প্রযোজ্য।

 

 

ধারা 80JJA

জৈব-পচনশীল বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণের ব্যবসা থেকে লাভ এবং মুনাফার ক্ষেত্রে ছাড়

(নির্দিষ্ট শর্ত সাপেক্ষে)

 

5টি মূল্যায়ন বর্ষের জন্য় মুনাফার 100%, যেখানে কোনও করদাতার মোট আয়ের মধ্যে জৈব-পচনশীল বর্জ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ বা শোধনের ব্যবসা থেকে অর্জিত কোনো মুনাফা ও লাভ অন্তর্ভুক্ত থাকে।

 

 

ধারা 80JJAA

নতুন কর্মী/কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ছাড়, যা সেই করদাতার জন্য প্রযোজ্য যার উপর ধারা 44AB প্রযোজ্য।

(নির্দিষ্ট শর্ত সাপেক্ষ)

 

3টি মূল্যায়ন বর্ষের জন্য অতিরিক্ত কর্মচারী ব্যয়ের 30%, যা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে প্রযোজ্য।

ধারা 80LA

অফশোর ব্যাঙ্কিং ইউনিট এবং আন্তর্জাতিক আর্থিক পরিষেবা কেন্দ্রের আয়ের জন্য ছাড়

(নির্দিষ্ট শর্ত সাপেক্ষে)

 

নির্দিষ্ট শর্ত অনুযায়ী পরপর 5টি মূল্য়ায়ন বর্ষের জন্য নির্দিষ্ট আয়ের 100 শতাংশ।

 

পেজটি শেষ পর্যালোচনা বা পরিবর্তন করা হয়েছে: