আপনার JAO-কে জানুন ব্যবহারকারী নির্দেশিকা
1. সংক্ষিপ্ত বিবরণ
'আপনার JAO-কে জানুন' পরিষেবাটি সেইসব করদাতাদের জন্য উপলব্ধ (ই-ফাইলিং-এ নিবন্ধিত বা অনিবন্ধিত), যাদের একটি বৈধ PAN রয়েছে। এই পরিষেবাটি আপনাকে একটি নির্দিষ্ট PAN এর জন্য বিচার বিভাগীয় মূল্যায়নকারী আধিকারিক-কে (JAO) বিবরণ দেখার সুযোগ করে দেয়। এই পরিষেবাটি পেতে আপনাকে ই-ফাইলিং পোর্টালে লগইন করতে হবে না।
2. এই পরিষেবাটি পাওয়ার পূর্বশর্তসমূহ
- বৈধ PAN
- বৈধ মোবাইল নম্বর
3. ধাপে-ধাপে নির্দেশিকা
ধাপ 1: ই-ফাইলিং পোর্টালের হোমপেজে যান এবং 'আপনার JAO-কে জানুন' -এ ক্লিক করুন।
ধাপ 2 : 'বিচার বিভাগীয় মূল্যায়নকারী আধিকারিক-কে জানুন' পৃষ্ঠায়, আপনার PAN এবং বৈধ মোবাইল নম্বরটি লিখুন এবং 'চালিয়ে যান' বোতামে ক্লিক করুন।
ধাপ 3: ধাপ 2-এ আপনার দেওয়া মোবাইল নম্বরে একটি 6-সংখ্যার OTP আসবে। OTP দিন এবং 'বৈধকরণ করুন'বোতামে ক্লিক করুন।
দ্রষ্টব্য:
- OTP শুধুমাত্র 15 মিনিটের জন্য বৈধ থাকবে।
- সঠিক OTP দেওয়ার জন্য আপনি 3টি সুযোগ পাবেন।
- স্ক্রিনে থাকা OTP এর মেয়াদ শেষ হওয়ার কাউন্টডাউন টাইমারটি আপনাকে জানিয়ে দেবে OTP-র মেয়াদ কখন শেষ হয়ে যাবে।
- 'OTP আবার পাঠান'-এ ক্লিক করলে একটি নতুন OTP তৈরি হবে এবং পাঠানো হবে।
সফল OTP বৈধকরণের পরে, আপনি আপনার PAN এর বর্তমান স্থিতি সহ বিচার বিভাগীয় মূল্যায়নকারী আধিকারিক এর বিবরণ (যেমন এলাকার কোড, AO টাইপ, রেঞ্জ কোড, AO নম্বর, এখতিয়ার, ঠিকানা এবং JAO এর ইমেল ID) দেখতে পাবেন।
4. সম্পর্কিত বিষয়সমূহ