ফাইল করা ফর্মগুলি দেখুন

(আপনার ফাইল করা ফর্মগুলি তৎক্ষণাৎ অ্যাক্সেস করুন)

ফাইল করা ফর্মগুলি দেখুন

1. আমি কি আমার ফাইল করা ফর্ম ডাউনলোড করতে পারি?

হ্যাঁ। আপনি ই-ফাইলিং পোর্টালের ই-ফাইল > আয়কর ফর্ম > ফাইল করা ফর্মগুলি দেখুন থেকে ফাইল করা ফর্মটির PDF সংস্করণ ডাউনলোড করতে পারেন।

2. ফাইল করা ফর্মগুলি কারা দেখতে পারেন?

ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত যে কোনো ব্যক্তি তাঁর নিজের বা তাঁর অনুমোদিত প্রতিনিধি দ্বারা ফাইল করা ফর্মগুলি দেখতে পাবেন।

3. কিভাবে একজন CA পূর্বে ফাইল করা ফর্ম 15CA / 15CB দেখতে পারেন?

CA লগইন বা TAN লগইন থাকা ব্যবহারকারীরা ই-ফাইলিং পোর্টালের ফাইল করা ফর্মগুলি দেখুন পরিষেবার মাধ্যমে ফর্ম 15CA / 15CB দেখতে পারেন।

4. ফাইল করা ফর্মগুলি দেখুন-এর অধীনে আমি কোন ফর্মগুলি দেখতে পারি?

আপনার বা আপনার হয়ে আপনার অনুমোদিত প্রতিনিধি দ্বারা ফাইল করা সমস্ত বিধিবদ্ধ ফর্মগুলি দেখতে সক্ষম হবেন। আপনার পক্ষ থেকে CA কর্তৃক ফাইল করা ফর্মগুলি আপনাকে এবং CA-কে দেখানো হবে।

5. আমি কি আমার হাতে ফাইল করা পূর্ববর্তী ফর্মগুলি ই-ফাইলিং পোর্টালে দেখতে পারি?

না, আপনি ই-ফাইলিং পোর্টালে হাতে ফাইল করা পূর্ববর্তী ফর্মগুলি দেখতে পারবেন না।

6. আমি কীভাবে আমার ফাইল করা ফর্মটিতে পরিবর্তন করতে পারবো?

ফর্মটি একবার জমা দেওয়া হয়ে গেলে তা আর সম্পাদনা করা যাবে না। তবে, যদি আয়কর আইন/ বিধি অনুসারে এর সময়সীমা শেষ না হয়ে থাকে, তাহলে আপনি একটি নতুন ফর্ম ফাইল করতে পারেন এবং পূর্বে দাখিল করা ফর্মটি বাতিল বলে গণ্য হবে।