স্ট্যাটুটরি ফর্ম জমা দেওয়ার জন্য ক্ষমার আবেদন_ ব্যবহারকারী ম্যানুয়াল
1.সংক্ষিপ্ত বিবরণ
কখনও কখনও এমন হতে পারে যে, অনিবার্য কারণবশতঃ আমরা নির্ধারিত সময়ের মধ্যে আয়করের বিধিবদ্ধ ফর্মগুলি দাখিল করতে পারি না। সেক্ষেত্রে, সিস্টেম সেই সময়ের জন্য বিধিবদ্ধ ফর্মগুলি দাখিল করার অনুমতি দেয় না।
আয়কর বিভাগের উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে। যে কোনো ব্যক্তি যিনি তার নিয়ন্ত্রণের বাইরের পরিস্থিতির কারণে তার আয়কর বিধিবদ্ধ ফর্ম দাখিল করতে পারেননি, তিনি আয়কর বিধিবদ্ধ ফর্ম দাখিল করতে পারেন।
যেসব করদাতা নির্ধারিত তারিখের আগে ফর্ম দাখিল করেননি, তাঁরা আয়কর ই-ফাইলিং পোর্টালে উপলব্ধ মকুব করার এই সুবিধাটি ব্যবহার করতে পারেন।
2.এই পরিষেবাটি পাওয়ার পূর্বশর্তসমূহ
- ই-ফাইলিং পোর্টালে বৈধ ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড দিয়ে নিবন্ধিত ব্যবহারকারী।
- করদাতা নির্ধারিত সময়সীমার মধ্যে বিধিবদ্ধ ফর্ম দাখিল করেননি।
3. সুবিধা সম্পর্কে
3.1 উদ্দেশ্য
3.2 কারা এটি ব্য়বহার করতে পারবেন?
যেসব করদাতা নির্ধারিত তারিখের আগে ফর্ম দাখিল করেননি, তাঁরা মকুব-এর এই সুবিধাটি ব্যবহার করতে পারবেন।
4.ফর্ম দাখিল করার জন্য মকুব-এর অনুরোধ কীভাবে উত্থাপন করবেন
ধাপ 1: আপনার ব্যবহারকারী আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ই-ফাইলিংপোর্টাল-এ লগ ইন করুন।
ধাপ 2:আপনার ড্যাশবোর্ডে, 'পরিষেবা' >'মকুব'-তে ক্লিক করুন।
ধাপ 3:'মকুব-' এর পাতায় 'বিধিবদ্ধ ফর্মের জন্য আবেদন' নির্বাচন করুন এবং 'চালিয়ে যান'-এ ক্লিক করুন।
ধাপ 4:অনুরোধটি জানাতে '+মকুব- এর অনুরোধ তৈরি করুন '-এ ক্লিক করুন।
ধাপ 5: 'নতুন দাখিল করা শুরু করুন'-এ ক্লিক করুন।
ধাপ 6: প্রয়োজনীয় তথ্য পূরণ করুন (আবাসিক অবস্থা, ফর্ম জমা না দেওয়ার বিবরণ, ফর্ম জমা দিতে বিলম্বের কারণ লিখুন এবং প্রয়োজনীয় সংযুক্তি সংযুক্ত করুন) 'ই-ভেরিফাই করতে এগিয়ে যান'-এ ক্লিক করুন।
ধাপ 7: যাচাইকরণের জন্য উপযুক্ত পদ্ধতি নির্বাচন করুন এবং 'চালিয়ে যান'-এ ক্লিক করুন।
ধাপ 8: যাচাইকরণের পর আপনার অনুরোধটি জমা হয়ে যাবে এবং একটি লেনদেন আইডি তৈরি হবে। এছাড়াও আপনি আপনার নিবন্ধিত ই-মেল আইডি এবং মোবাইল নম্বরে একটি নিশ্চিতকরণ বার্তা পাবেন।
'মকুব- এর অনুরোধটি দেখুন'-এ ক্লিক করে আপনি মকুব- এর অনুরোধটি দেখতে পারেন।
ধাপ 9: এখানে আপনার করা মকুব- এর অনুরোধগুলো রয়েছে। মকুব-এর অনুরোধ বিস্তারিত ভাবে দেখতে 'বিস্তারিত দেখুন'-এ ক্লিক করুন।
অনুগ্রহ করে চেকবক্সে ক্লিক করুন এবং তারপর সেভ করুন -এ ক্লিক করুন।
ধাপ 10:এখানে মকুব-এর বিবরণ দেওয়া হলো। আপনি 'অনুমোদন পত্র ডাউনলোড করুন'-এ ক্লিক করে অনুমোদন পত্রটিও ডাউনলোড করতে পারেন।
4.সম্পর্কিত বিষয়সমূহ