ফর্ম 145

 

1. সংক্ষিপ্ত বিবরণ

ফর্ম 145 হলো একটি নতুন ফর্ম, যা ভারতের বাইরে অর্থপ্রেরণের জন্য ব্যবহৃত পুরানো ফর্ম 15CAএর পরিবর্তে চালু করা হয়েছে। বিদেশী অর্থপ্রদান করতে ইচ্ছুক যেকোনো ব্যক্তিকে এটি পূরণ করতে হবে এবং অর্থ প্রেরণের পূর্বেই এটি অবশ্যই জমা দিতে হবে। ফর্মটি আয়কর বিভাগকে জানতে সাহায্য করে কেন অর্থপ্রেরণ করা হচ্ছে এবং এর ওপর কোনো কর প্রদান করতে হবে কিনা। এছাড়াও ফর্ম 145 অর্থপ্রেরণের উদ্দেশ্য সম্পর্কে একটি নির্দিষ্ট তালিকা থেকে স্পষ্ট বিবরণ জানতে চায়, যা প্রক্রিয়াটিকে সহজ করে এবং ভুলের সম্ভাবনা কমায়। কিছু ক্ষেত্রে, আপনি ফর্ম 145 ফাইল করার আগে প্রথমে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট-কে আবশ্যিকভাবেই ফর্ম 146 (পূর্ববর্তী ফর্ম 15CB) প্রদান করতে হবে। যদি লেনদেনের পরিমাণ নির্ধারিত সীমা (5 লক্ষ টাকা) অতিক্রম করে, তাহলে অংশ C-তে উল্লিখিত কর নিহিতার্থ প্রযোজ্য হয়, যেহেতু এটি পার্ট B এর আওতাভুক্ত নয়। আপনি আয়কর পোর্টালে অনলাইন ও অফলাইন পদ্ধতিতে ফর্ম 145 জমা দিতে পারবেন।

2. এই পরিষেবাটি পাওয়ার পূর্বশর্তসমূহ 

• বৈধ ব্যবহারকারী ID এবং পাসওয়ার্ড সহ ই-ফাইলিং পোর্টালের নিবন্ধিত ব্যবহারকারী।
• CA-কে ফর্ম 146 ফাইল করতে হবে (শুধুমাত্র পার্ট C এর জন্য)।

3. ফর্ম সম্পর্কে

3.1 উদ্দেশ্য

এই ফর্মটি ব্যবহারকারীদের কোম্পানি নন এমন একজন অনাবাসীকে বা বিদেশী কোম্পানির কাছে অর্থপ্রদানের জন্য নথির তথ্য দাখিল করতে সক্ষম করে। এই ধরনের অর্থপ্রেরণের জন্য দায়ী ব্যক্তিকে প্রতিটি অর্থপ্রেরণের ক্ষেত্রে প্রেরণের পূর্বে ফর্ম 145 ফাইল করতে হবে। কিছু ক্ষেত্রে, অনলাইনে ফর্ম 145 আপলোড করার জন্য ফর্ম 146-এ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এর একটি শংসাপত্র প্রয়োজন হয়।

3.2 কারা এটি ব্যবহার করতে পারবেন?

যেকোনো শ্রেণীর করদাতা, অনুমোদিত স্বাক্ষরকারী এবং প্রতিনিধি করদাতা কোম্পানি নন এমন একজন অনাবাসীকে বা বিদেশী কোম্পানিকে প্রদত্ত অর্থপ্রদান সম্পর্কিত তথ্য পেশ করতে ফর্ম 145 ব্যবহার করতে পারেন।

3.3 এক নজরে ফর্ম

ফর্ম 145 চারটি বিভাগে বিভক্ত:

  1. পার্ট A - যদি অর্থপ্রেরণটি আয়কর আইনের অধীনে করযোগ্য হয় এবং করবর্ষে এই অর্থপ্রেরণ অথবা এই ধরনের প্রেরিত অর্থের সমষ্টি, প্রযোজ্য ক্ষেত্রে ₹ 5,00,000 অতিক্রম না করে, তবে এই অংশটি পূরণ করতে হবে।
  2. পার্ট B - যদি অর্থপ্রেরণ আইন (IT আইন) এর অধীনে করযোগ্য হয় এবং করবর্ষে এই অর্থপ্রেরণ অথবা এই ধরনের প্রেরিত অর্থের সমষ্টি প্রযোজ্য ক্ষেত্রে ₹ 5,00,000 অতিক্রম করে, এবং নির্ধারণকারী আধিকারিকের কাছ থেকে আইনের 395 (1)/ 395(2)ধারার অধীনে শংসাপত্র প্রাপ্ত হয়ে থাকে, তবে এই অংশটি পূরণ করতে হবে।
  3. পার্ট C - যদি অর্থপ্রেরণ আইন (IT আইন) এর অধীনে করযোগ্য হয় এবং করবর্ষে এই অর্থপ্রেরণ অথবা এই ধরনের প্রেরিত অর্থের সমষ্টি প্রযোজ্য ক্ষেত্রে ₹ 5,00,000 অতিক্রম করে, এবং আইনের ধারা 515(3)(b)-এ সংজ্ঞায়িত একজন অ্যাকাউন্ট্যান্টে এর কাছ থেকে ফর্ম নং 146-এ একটি শংসাপত্র প্রাপ্ত হয়ে থাকে, তবে এই অংশটি পূরণ করতে হবে।
  4. পার্ট D - বিধি 220(2)-এ উল্লিখিত ব্যক্তি কর্তৃক বিধি 220(3)-এ উল্লিখিত অর্থপ্রদান ব্যতীত অন্য কোনো অর্থপ্রেরণ যদি উক্ত আইনের অধীনে করযোগ্য না হয়, তবে এই অংশটি পূরণ করতে হবে।
Data responsive

3.3.1 পার্ট A:

অর্থপ্রেরক, অর্থপ্রাপক এবং অর্থপ্রেরণ সংক্রান্ত বিবরণ প্রদান করুন। এছাড়াও পার্ট A ফর্ম 145 প্রদানকারী ব্যক্তির ঘোষণা অন্তর্ভুক্ত করে।

Data responsive

3.3.2 পার্ট B:

অর্থপ্রেরক, অর্থ প্রাপক, সনদ-সংক্রান্ত AO শংসাপত্র বিবরণ এবং অর্থপ্রেরণ সংক্রান্ত বিবরণ প্রদান করুন। এছাড়াও পার্ট B ফর্ম 145 প্রদানকারী ব্যক্তির ঘোষণা অন্তর্ভুক্ত করে।

Data responsive

3.3.3 পার্ট C:

সমস্ত প্যানেলগুলি যথা অর্থপ্রেরক,অর্থপ্রাপক, অ্যাকাউন্ট্যান্ট এর বিবরণ, অর্থ প্রেরণের বিবরণ (ফান্ড ট্রান্সফার), আইনের বিধান অনুযায়ী দীর্ঘমেয়াদী অর্থ [দ্বৈত কর পরিহার চুক্তি (“DTAA”)-কে বিবেচনা না করে], দ্বৈত কর পরিহার চুক্তি(“DTAA”) অনুযায়ী দীর্ঘমেয়াদী অর্থ, উৎসে কেটে নেওয়া কর এর বিবরণ এবং ঘোষণাপত্র ফর্ম 146 এর প্রদত্ত ARN বিবরণের ভিত্তিতে পূর্বে-পূরণ করা থাকবে।

Data responsive

3.3.4 পার্ট D:

অর্থপ্রেরক, অর্থপ্রাপক এবং অর্থপ্রেরণ সংক্রান্ত বিবরণ প্রদান করুন। এছাড়াও পার্ট D ফর্ম 145 প্রদানকারী ব্যক্তির ঘোষণা অন্তর্ভুক্ত করে।

Data responsive

4. কীভাবে অ্যাক্সেস এবং জমা করবেন

আপনি নিম্নলিখিত পদ্ধতিগুলির মাধ্যমে ফর্ম 145 পূরণ ও জমা করতে পারেন:

• অনলাইন পদ্ধতি - ই-ফাইলিং পোর্টালের মাধ্যমে।
• অফলাইন পদ্ধতি - অফলাইন ইউটিলিটির মাধ্যমে।

দ্রষ্টব্য: বিস্তারিত জানতে অফলাইন ইউটিলিটি (বিধিবদ্ধ ফর্মসমূহ) ব্যবহারকারী নির্দেশিকাটি দেখুন। অনলাইন পদ্ধতিতে ফর্ম 145 পূরণ ও জমা দিতে নিচের ধাপগুলি অনুসরণ করুন।

5. ধাপে ধাপে নির্দেশিকা

5.1 অংশ A, B এবং D ফাইল করার ধাপে ধাপে নির্দেশিকা

ধাপ 1: আপনার ব্যবহারকারী ID এবং পাসওয়ার্ড দিয়ে ই-ফাইলিং পোর্টালে লগ ইন করুন।

Data responsiveData responsive

ধাপ 2: ই-ফাইল > আয়কর ফর্মসমূহ > আয়কর ফর্মসমূহ ফাইল করুন-এ যান।

Data responsive

ধাপ 3 : "আয়কর আইন 2025 অনুযায়ী ফর্মসমূহ" ট্যাবটি নির্বাচন করুন।

Data responsive

ধাপ 4: ফর্ম 145 নির্বাচন/অনুসন্ধান করুন।

Data responsive

ধাপ 5 : অনলাইন এবং করবর্ষ নির্বাচন করুন তারপর চালিয়ে যান-এ ক্লিক করুন।

Data responsive

ধাপ 6: শুরু করা যাক-এ ক্লিক করুন।

Data responsive

ধাপ 7: শুরু করা যাক-এ ক্লিক করলে ফর্ম 145 প্রদর্শিত হবে। প্রযোজ্য বিভাগ নির্বাচন করুন এবং সমস্ত প্রয়োজনীয় বিবরণ পূরণ করুন। এগিয়ে যান-এ ক্লিক করুন।

Data responsive

ধাপ 7.1: নির্বাচিত অংশের প্রতিটি প্যানেল সম্পূর্ণ করুন এবং পার্ট A বা পার্ট B বা পার্ট D এর সমস্ত প্যানেলগুলি সম্পূর্ণ করার পরেই প্রিভিউ বোতামটি সক্রিয় হবে। (নিচে পার্ট A এর উদাহরণ দেখানো হয়েছে।)

Data responsive

ধাপ 7.2: প্রতিটি প্যানেলে প্রয়োজনীয় বিবরণ পূরণ করুন এবং সংরক্ষণ করুন-এ ক্লিক করুন।

Data responsiveData responsive
Data responsiveData responsive

ধাপ 7.3: যখন একটি প্যানেলের সমস্ত প্রয়োজনীয় ক্ষেত্র পূরণ করা হবে, একটি 'সম্পূর্ণ হওয়ার' চিহ্ন প্রদর্শিত হবে। সমস্ত প্যানেল সম্পূর্ণ হওয়ার পরে, প্রিভিউ বোতামটি সক্রিয় হবে।

Data responsive

ধাপ 8: প্রিভিউ পৃষ্ঠায়, বিবরণ যাচাই করুন এবং ই-ভেরিফাই করতে এগিয়ে যান-এ ক্লিক করুন।

Data responsiveData responsiveData responsive

ধাপ 9: জমা দিতে হ্যাঁ-তে ক্লিক করুন। হ্যাঁ-তে ক্লিক করলে আপনাকে ই-ভেরিফাই পৃষ্ঠায় নিয়ে যাওয়া হবে।

ধাপ 10 : আপনি যেকোনো যাচাইকরণের পদ্ধতির মাধ্যমে ফর্মটি ই-ভেরিফাই করতে পারেন।

Data responsive

দ্রষ্টব্য: কীভাবে ই-ভেরিফাই করবেন এই বিষয়ে আরো জানতে ব্যবহারকারী নির্দেশিকাটি দেখুন।

ই-ভেরিফিকেশন সফলভাবে সম্পন্ন হওয়ার পর একটি লেনদেন ID এবং স্বীকৃতি নম্বর সহ সাফল্য বার্তা প্রদর্শিত হয়। ভবিষ্যৎ উল্লেখের জন্য লেনদেন ID ও স্বীকৃতিনম্বরটি সংরক্ষণ করে রাখুন। এছাড়াও, আপনি ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত আপনার ই-মেইল ID (গুলি) এবং মোবাইল নম্বরে (গুলি) একটি নিশ্চিতকরণ বার্তা পাবেন।

ধাপ 11: ফর্মটি জমা দিতে হ্যাঁ-তে ক্লিক করুন।

 
Data responsive

ধাপ 12: আপনার ফর্মটি জমা দেওয়ার পরেই জমা দেওয়ার প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে।

Data responsive

5.2. আপনি যদি ফর্ম 145 - পার্ট C পূরণ করতে চান

ধাপ 1: ফর্মের পার্ট C বেছে নিন।

 
Data responsive

ধাপ 2: "যদি আপনি কোনো CA-কে যুক্ত না করে থাকেন, তাহলে দয়া করে ফর্মটি বরাদ্দ করতে একজনকে নির্বাচন করুন। সহায়তার জন্য আপনি ‘আমার CA' নির্দেশিকাটি দেখতে পারেন। একজন CA-কে যুক্ত করার পর, তারা ফর্ম 146 পূরণ করবেন। ফর্ম 146 সফলভাবে জমা দেওয়া হলে একটি স্বীকৃতি রসিদ তৈরি হবে। ওই রসিদে উল্লিখিত স্বীকৃতি নম্বর ব্যবহার করে আপনি ফর্ম 145 এর পার্ট C ফাইল করার প্রক্রিয়ায় এগিয়ে যেতে পারেন।"

ধাপ 3 : লগ ইন করা ব্যবহারকারীর জন্য CA দ্বারা পূরণ করা ফর্ম 146 এর স্বীকৃতি নম্বর প্রদান করুন।

Data responsive

ধাপ 4: প্রতিটি প্যানেল খুলুন, CA দ্বারা জমা দেওয়া ফর্ম 146 থেকে পূর্বপূরণ করা তথ্য পর্যালোচনা করুন এবং প্যানেলটি সংরক্ষণ করুন। সমস্ত প্যানেল সম্পূর্ণ করার পরে, ফর্ম 146-এ CA দ্বারা জমা দেওয়া বিবরণ যাচাই করতে প্রিভিউ-তে ক্লিক করুন।

ধাপ 5: প্রিভিউটি চিত্রে যেমন দেখানো হয়েছে সেই অনুসারে প্রদর্শিত হবে। আরও একবার বিবরণ যাচাই করুন এবং ই-ভেরিফাই করতে এগিয়ে যান-এ ক্লিক করুন।

ধাপ 6: ই-ভেরিফাই করতে নিশ্চিতকরণ পপ-আপ-এ হ্যাঁ-তে ক্লিক করুন।

ধাপ 7: আপনি যেকোনো যাচাইকরণ পদ্ধতির মাধ্যমে ফর্মটির ই-ভেরিফাই সম্পন্ন করতে পারেন।

Data responsive

দ্রষ্টব্য: কীভাবে ই-ভেরিফাই করবেন এই বিষয়ে আরো জানতে ব্যবহারকারী নির্দেশিকাটি দেখুন।

ই-ভেরিফিকেশন সফলভাবে সম্পন্ন হওয়ার পর একটি লেনদেন ID এবং স্বীকৃতিনম্বর সহ সাফল্য বার্তা প্রদর্শিত হয়। ভবিষ্যৎ উল্লেখের জন্য লেনদেন ID ও স্বীকৃতিনম্বরটি সংরক্ষণ করে রাখুন। এছাড়াও, আপনি ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত আপনার ই-মেইল ID (গুলি)এবং মোবাইল নম্বরে (গুলি) একটি নিশ্চিতকরণ বার্তা পাবেন।

 

ধাপ 8: ফর্মটি জমা দিতে হ্যাঁ-তে ক্লিক করুন।

Data responsive

ধাপ 9: আপনি ফর্মটি জমা দিলেই জমা দেওয়ার প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে।

Data responsive