Do not have an account?
Already have an account?

আপনার PAN যাচাই করার জন্য ইউজার ম্যানুয়াল

1.সংক্ষিপ্ত বিবরণ

PAN স্থিতি যাচাই ই-ফাইলিং পোর্টালের একটি প্রি-লগইন পরিষেবা (এই পরিষেবাটি ব্যবহার করতে পোর্টালে লগইন করার প্রয়োজন নেই),এটি বহিরাগত সংস্থা ব্যতীত সকল ব্যবহারকারীর জন্য উপলব্ধ।

বহিরাগত সংস্থাগুলি ই ফাইলিং পোর্টালে লগইন করার পর PAN স্থিতি যাচাই পরিষেবাটি ব্যবহার করতে পারে।

এই পরিষেবার মাধ্যমে আপনি:

  • PAN-এর তথ্য, যেমন PAN-এ থাকা নাম, জন্মতারিখ ইত্যাদি সঠিক আছে কি না তা যাচাই করুন।
  • PAN সক্রিয় আছে কিনা তা যাচাই করুন

2. এই পরিষেবাটি পাওয়ার পূর্বশর্ত

  • বৈধ PAN
  • বৈধ মোবাইল নম্বর (যা আপনার কাছে উপলব্ধ রয়েছে)
  • বহিরাগত সংস্থাগুলির জন্য:ই-ফাইলিং পোর্টালে বৈধ ব্যবহারকারী আইডি ও পাসওয়ার্ডসহ নিবন্ধিত ব্যবহারকারী এবং প্রতিষ্ঠার তারিখ।

3. ধাপে-ধাপে নির্দেশিকা


3.1 PAN-এর স্থিতি যাচাই

ধাপ 1
: ই ফাইলিং পোর্টালের হোমপেজে যান।

Data responsive

ধাপ 2:কুইক লিংক্স বিভাগে 'PAN-এর স্থিতি যাচাই'-এ ক্লিক করুন।

Data responsive


ধাপ 3: 'PAN-এর স্থিতি যাচাই' পৃষ্ঠায় আপনার PAN নম্বর , পূর্ণ নাম, জন্মতারিখ এবং মোবাইল নম্বর (যা আপনার কাছে উপলব্ধ রয়েছে) লিখুন এবং 'চালিয়ে যান'-এ ক্লিক করুন।

Data responsive


ধাপ 4: 'যাচাইকরণ' পৃষ্ঠায়, ধাপ 3-এ দেওয়া মোবাইল নম্বরে প্রাপ্ত 6-সংখ্যার OTP লিখুন এবং 'যাচাই করুন'-এ ক্লিক করুন।

Data responsive

দ্রষ্টব্য:

• OTP শুধুমাত্র 15 মিনিটের জন্য বৈধ থাকবে।
• সঠিক OTP দিয়ে প্রবেশ করার জন্য আপনার 3টি সুযোগ রয়েছে।
• OTP টাইমারে নতুন OTP পাঠানোর আগে কত সময় বাকি আছে তা দেখানো হয়। 'OTP পুনরায় পাঠান'-এ ক্লিক করলে একটি নতুন OTP তৈরি করে পাঠানো হবে।

যাচাইকরণ সফল হলে আপনার PAN-এর স্থিতি প্রদর্শিত হবে।

Data responsive

দ্রষ্টব্য:

এটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে প্রদর্শিত; ই ফাইলিং-এর অন্য কোনো কার্যকারিতার উপর এর কোনো প্রভাব পড়বে না। কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে ব্যবহারকারীকে শুধুমাত্র JAO-এর সঙ্গে যোগাযোগ করতে হবে।

3.2 বহিরাগত সংস্থার জন্য PAN যাচাই করুন


ধাপ 1: আপনার ব্যবহারকারী আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ই ফাইলিং পোর্টালে লগ ইন করুন।

 

Data responsive


ধাপ 2: ‘পরিষেবাসমূহ’ >‘PAN-এর বিবরণ দেখুন’-এ ক্লিক করুন।

Data responsive


ধাপ 3: ‘আপনার PAN যাচাই করুন’ পৃষ্ঠায়, PAN (যেটি আপনি যাচাই করতে চান), পূর্ণ নাম এবং প্রতিষ্ঠার তারিখ (DOI) / জন্মতারিখ (DOB) লিখুন এবং ‘চালিয়ে যান’-এ ক্লিক করুন।

Data responsive


বৈধকরণ সফল হলে, PAN এর স্থিতি প্রদর্শিত হবে।

Data responsive

4. সম্পর্কিত বিষয়

  • আপনার AO সম্পর্কে জানুন
  • তৎক্ষণিক ই-PAN
  • আধার লিঙ্ক করুন
  • একসাথে অনেক গুলি PAN / TAN যাচাই করুন।