ফর্ম 152 ব্যবহারকারী নির্দেশিকা

 

1. সংক্ষিপ্ত বিবরণ

আয়কর আইন, 2025 এর ধারা 407(2)/ 407(5) এর অধীনে অগ্রিম কর প্রদানের উদ্দেশে ধারা 289 অনুযায়ী কোনো ব্যক্তি একটি দাবি আদেশ পেলে ফর্ম 152 ফাইল করতে হয়। এটি একটি অনুবেদন ফর্ম যা নির্ধারণকারী আধিকারিক কর্তৃক কম অগ্রিম কর প্রদানের জন্য জারি করা ফর্ম 151 এর প্রতিক্রিয়ায় ফাইল করা হয়।

2. ফর্ম ফাইল করার পূর্বশর্তসমূহ।

  • ব্যবহারকারীকে ই-ফাইলিং পোর্টালে নিবন্ধন করতে হবে
  • ফর্ম ফাইল করার জন্য করদাতার সাথে PAN এবং আধার সংযুক্ত থাকতে হবে।
  • ধারা 289 এর অধীনে করদাতার জন্য আদেশ জারি করতে হবে এবং আদেশের DIN প্রয়োজন।
  • DSC মোডের মাধ্যমে যাচাইকরণের ক্ষেত্রে করদাতার একটি বৈধ ও সক্রিয় DSC থাকতে হবে।
  • আধার OTP এর মাধ্যমে জমা দেওয়ার ক্ষেত্রে মোবাইল নম্বরটি আধারের সাথে সংযুক্ত থাকতে হবে।

3. ফর্ম সম্পর্কে

a) ফর্মের উদ্দেশ্য:
ফর্ম 152 হলো অগ্রিম করের সংক্রান্তে নির্ধারণকারী আধিকারিক(AO)-কে একটি বিধিবদ্ধ অনুবেদন যখন একজন করদাতা আয়কর আইন, 2025 এর ধারা 407(2) বা 407(5) এর অনুবর্তী ধারা 289 এর অধীনে ডিমান্ড নোটিশ পায়। সহজ ভাষায়, এটি বিভাগ কর্তৃক উত্থাপিত অগ্রিম করের দাবির বিষয়ে করদাতার অবস্থান বা আপত্তি সম্পর্কে AO-কে অবহিত করতে ব্যবহার করা হয়।

b) কারা এটি ফাইল করতে পারবেন?
ফর্ম 152 সেই ব্যক্তি দ্বারা ফাইল করা হয় যিনি অগ্রিম কর পরিশোধের উপর একটি ডিমান্ড নোটিশ পান এবং বলতে চান, "ডিমান্ড নোটিশে উল্লিখিত করের পরিমাণ সঠিক নয়"।

4. এক নজরে ফর্ম-

ফর্ম 152-এ 3টি প্যানেল রয়েছে,যথা-

  • নির্ধারণকারী আধিকারিক, নোটিশ এবং অনুবেদন
  • আয়ের আনুমানিক হিসাব
  • সংযুক্তিসমূহ।

5. ধাপে ধাপে নির্দেশিকা: 

আপনি শুধুমাত্র ই-ফাইলিং পোর্টালের মাধ্যমে অনলাইন মোডে ফর্ম 152 পূরণ করতে ও জমা দিতে পারবেন।

ধাপ 1: আপনার ইউজার ID এবং পাসওয়ার্ড দিয়ে ই-ফাইলিং পোর্টালে লগইন করুন।

Data responsive

ধাপ 2: ইউজার ID (PAN) এবং পাসওয়ার্ড প্রদান করুন।

Data responsive

ধাপ 3: ই-ফাইল > আয়কর ফর্মসমূহ > আয়কর ফর্মসমূহ ফাইল করুন-এ যান।

Data responsive

ধাপ 4: আয়কর আইন, 2025 অনুযায়ী ফর্মসমূহ ট্যাবের অধীনে ফর্ম 152 নির্বাচন করুন এবং এখনই ফাইল করুন বোতামে ক্লিক করুন।

Data responsive

ধাপ 5: প্রযোজ্য কর বর্ষ (ক.ব) নির্বাচন করুন এবং চালিয়ে যান বোতামে ক্লিক করুন।

Data responsive

ধাপ 6: শুরু করা যাক-এ ক্লিক করুন।

Data responsive

ধাপ 7: শুরু করা যাক-এ ক্লিক করার পর ব্যবহারকারীকে প্যানেল স্ক্রিনে নিয়ে যাওয়া হবে। সেখানে প্রথম প্যানেলটি নির্বাচন করুন:নির্ধারণকারী আধিকারিক, নোটিশ এবং অনুবেদন।

Data responsive

ধাপ 8: প্রয়োজনীয় বিবরণ পূরণ করুন এবং সংরক্ষণ করুন-এ ক্লিক করুন।

দ্রষ্টব্য: এই প্যানেলে নির্ধারণকারী আধিকারিকের বিবরণ, আদেশ নম্বর (DIN), আদেশের তারিখ সহ ফর্ম 151 এর প্রতিক্রিয়ার জন্য ফর্মটি ফাইলিং এর কারণ অন্তর্ভুক্ত রয়েছে।

 

Data responsiveData responsive

ধাপ 9: প্রথম প্যানেলটি সংরক্ষণ করার পর, দ্বিতীয় প্যানেলটি নির্বাচন করুন: আয়ের আনুমানিক হিসাব।
 

Data responsive

ধাপ 10: আয়ের আনুমানিক হিসাব প্যানেলের অধীনে বিবরণসমূহ পূরণ করুন ও যাচাই করুন, তারপর সংরক্ষণ করুন-এ ক্লিক করুন।

দ্রষ্টব্য:
a) এই প্যানেলে আনুমানিক আয়ের উৎসের বিবরণ অন্তর্ভুক্ত রয়েছে।
b) পয়েন্ট নং: 3, ক্রমিক সংখ্যা:4-এ, এটি সংস্থার শেয়ার সহ ব্যবসা বা মুখ্য পেশার থেকে মুনাফা ও লাভ দ্বারা প্রাপ্ত আয়ের বিবরণ রেখেছে।
c) পয়েন্ট নং: 6, আয়ের TDS বিবরণের সাথে সম্পর্কিত।
d) পয়েন্ট নং: 11, বকেয়া প্রদেয় করের পরিমাণ দেখায়।
 

Data responsive

দ্রষ্টব্য: পয়েন্ট নং: 3, ক্রমিক সংখ্যা 04 (a) এবং ক্রমিক সংখ্যা 4(b)-তে "বিবরণসমূহ যুক্ত করুন"-এ ক্লিক করলে, ব্যবহারকারীকে ব্যবসা বা পেশা থেকে আয় এবং ফার্ম থেকে আয়ের শেয়ারের প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হয়।
a) যদি কোনো ক্ষতি হয় ক্রমিক সংখ্যা 4(a)-এ ব্যবহারকারী ঋণাত্মক মান প্রদান করতে পারবেন।
b) যেখানে 4(b)-তে কোনো ঋণাত্মক মান অনুমোদিত হবে না।

Data responsive

পয়েন্ট নং: 3, ক্রমিক সংখ্যা: 5 অন্যান্য উৎস থেকে আয় নিয়ে কাজ করে, যেখানে ব্যবহারকারীর সুদ, লভ্যাংশ এবং লটারি মতো অন্য কোনো আয়, ইত্যাদি থাকলে এই ক্রমিক সংখ্যায় তা প্রকাশ করতে হবে।

এছাড়াও, কোনো এগিয়ে যাওয়া ক্ষতি বা ছাড় থাকলে, ব্যবহারকারীকে ক্রমিক সংখ্যা 5 এর পাশে সেই মানগুলি প্রদান করতে হবে।

Data responsive

পয়েন্ট নং: 4 (a) (i) এবং (ii)-এ অগ্রিম কর প্রদেয় সাপেক্ষে আয়ের বিবরণ অন্তর্ভুক্ত রয়েছে যার উপর কোনো কর প্রদেয় নয়, যেমন নিবন্ধিত নয় এমন সংস্থা থেকে আয়ের শেয়ার যার উপর সংস্থা দ্বারা কর পরিশোধ করা হয় এবং AOP বা BOI থেকে আয়ের শেয়ার যার উপর সমিতি বা সংস্থা দ্বারা কর পরিশোধ করা হয়।

পয়েন্ট 4(a) (iv)-এ অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত রাখে যেখানে ব্যবহারকারী বিবরণসমূহ যুক্ত করুন-এ ক্লিক করে একাধিক সারির বিষয় প্রদান করতে পারবেন।
 

Data responsive


পয়েন্ট নং: 6 অগ্রিম করের গণনার জন্য বিবেচিত পরিমাণের উপর পরিশোধিত মোট TDS এর বিবরণের সাথে সম্পর্কিত।

Data responsiveData responsive

ধাপ 11: দ্বিতীয় প্যানেলটি সংরক্ষণ করার পর, তৃতীয় প্যানেলে যান: সংযুক্তিসমূহ।  

Data responsive

ধাপ 12: প্রাসঙ্গিক নথিপত্র সংযুক্ত করুন এবং সংরক্ষণ করুন-এ ক্লিক করুন।

দ্রষ্টব্য: করদাতাকে প্রাসঙ্গিক নথিপত্র সংযুক্ত করতে হবে যা প্রমাণ করবে যে নির্ধারণকারী আধিকারিক কর্তৃক অগ্রিম করের গণনায় একটি ত্রুটি রয়েছে। এছাড়াও, এই প্যানেলে সেই ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হয় যিনি অগ্রিম কর অনুমান করেন, এই ব্যক্তি ফর্মটি যাচাই বা জমা করার যাচাইকারী হিসাবেও বিবেচিত হন।

Data responsive

                                

Data responsive

ধাপ 13: তৃতীয় প্যানেলটি সংরক্ষণ করার পর, প্রিভিউ-এ ক্লিক করুন।
 

Data responsive

ধাপ 14: ব্যবহারকারী বিবরণ পর্যালোচনা করতে পারবেন এবং প্রিভিউ পৃষ্ঠায় ডাউনলোড বোতামে ক্লিক করে প্রিভিউ PDF ডাউনলোড করতে পারবেন এবং ই-ভেরিফাই করতে এগিয়ে যান-এ ক্লিক করুন।

দ্রষ্টব্য: ব্যবহারকারী UI স্ক্রিনে প্রদান করানো তথ্য সঠিক কি না যাচাই করতে পারবেন। কোনো তথ্য অনুপস্থিত বা ভুল থাকলে, সম্পাদন করুন বোতামে ক্লিক করে ব্যবহারকারী তথ্য সংশোধন করতে পারবেন।

Data responsive

  

Data responsive

ধাপ 15: ব্যবহারকারী প্রিভিউ স্ক্রিনে "ই-ভেরিফাই করতে এগিয়ে যান"-এ ক্লিক করলে, হ্যাঁ এবং না বিকল্প সহ একটি নিশ্চিতকরণ পপ আপ প্রদর্শিত হবে। ফর্মটি অব্যাহত রাখতে ও জমা দিতে ব্যবহারকারীকে "হ্যাঁ" নির্বাচন করতে হবে।

 

Data responsive

ধাপ 16: "হ্যাঁ" নির্বাচন করার পর, ব্যবহারকারীকে ই ভেরিফিকেশন পৃষ্ঠায় নিয়ে যাওয়া হবে, যেখানে আধার OTP, DSC এবং অন্যান্য EVC মোডের মাধ্যমে ফর্মটি জমা দেওয়া যাবে।

দ্রষ্টব্য: কীভাবে ই-ভেরিফাই করবেন সেই বিষয়ে আরো জানতে ব্যবহারকারী নির্দেশিকাটি দেখুন।

Data responsive

ধাপ 17: সফলভাবে ই-ভেরিফিকেশন এর পরে, একটি লেনদেন ID এবং স্বীকৃতি প্রাপ্তি নম্বর সহ সাফল্যের বার্তা প্রদর্শিত হয়। ভবিষ্যতে উল্লেখের জন্য অনুগ্রহ করে লেনদেন ID এবং স্বীকৃতি প্রাপ্তি নম্বরটি সংরক্ষণ করুন। এছাড়াও, আপনি ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত ইমেল ID (গুলি) এবং মোবাইল নম্বরে(গুলি) একটি নিশ্চিতকরণ বার্তা পাবেন।

স্বীকৃতি প্রাপ্তি ডাউনলোড করতে ডাউনলোড বোতামে ক্লিক করুন।

Data responsive

ফর্ম 152 সফলভাবে জমা দেওয়ার পরে ব্যবহারকারী ফাইল করা ফর্মটি দেখতে পারবেন - আপনার ড্যাশবোর্ডে, ই-ফাইল > ফাইল করা আয়কর ফর্মসমূহ > ফাইল করা ফর্মসমূহ দেখুন > আয়কর আইন 2025-এর অধীনে ফাইল করা ট্যাব-এ ফর্মটি দেখুন-এ ক্লিক করুন।

দ্রষ্টব্য: ফাইল করা ফর্ম দেখার বিষয়ে আরো জানতে ব্যবহারকারী নির্দেশিকাটি দেখুন।

6. সম্পর্কিত বিষয়সমূহ


7. শব্দকোষ

আদ্যক্ষরসমষ্টি/সংক্ষিপ্ত রূপ বর্ণনা/সম্পূর্ণ রূপ
DSC ডিজিটাল স্বাক্ষর শংসাপত্র
EVC বৈদ্যুতিনভাবে যাচাই করা শংসাপত্র
ARN স্বীকৃতি প্রাপ্তি নম্বর
TY কর বর্ষ