ফর্ম 55 ব্যবহারকারী নির্দেশিকা
1. সংক্ষিপ্ত বিবরণ
- যে করদাতারা দ্বৈত কর আরোপ-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ভারতের সক্ষম কর্তৃপক্ষের সহায়তা নিতে ইচ্ছুক, তাঁদের ফর্ম 55-এ আবেদন করতে হবে। এই ফর্মের মাধ্যমে আয়কর বিভাগ কর-বিরোধ-সংক্রান্ত তথ্য পরীক্ষা ও প্রদত্ত তথ্যের সত্যতা যাচাই করতে পারে এবং প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট বিদেশি দেশের সক্ষম কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার উদ্যোগ গ্রহণ করতে পারে।
- ফর্ম 55 ই-ফাইলিং পোর্টালের মাধ্যমে অনলাইনে ফাইল করতে হবে। এর সঙ্গে মূল্যায়ন আদেশ, দাবিপত্র অথবা বিদেশি কর কর্তৃপক্ষের সঙ্গে হওয়া পত্রালাপের মতো প্রাসঙ্গিক সহায়ক নথিপত্রও দাখিল করতে হবে। আবেদন সফলভাবে দাখিল হওয়ার পর সক্ষম কর্তৃপক্ষ আবেদনটি পর্যালোচনা করবে এবং প্রয়োজনে অতিরিক্ত তথ্য চেয়ে নিতে পারবে।
- এই প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করা হয় যে, করদাতারা অনিচ্ছাকৃত দ্বৈত কর আরোপ থেকে সুরক্ষা পান এবং আন্তঃসীমান্ত কর-সংক্রান্ত বিরোধসমূহ আন্তর্জাতিক কর-সন্ধির অধীনে নির্ধারিত একটি সুশৃঙ্খল ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হয়।
2. এই পরিষেবাটি পাওয়ার পূর্বশর্তসমূহ
- আপনাকে ই-ফাইলিং পোর্টালে একজন নিবন্ধিত ব্যবহারকারী হতে হবে
- করদাতার PAN-এর স্থিতি "সক্রিয়" হতে হবে
- DSC পদ্ধতিতে ফর্ম যাচাই করতে আপনার একটি বৈধ DSC থাকতে হবে এবং এটি ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত হতে হবে ও যেটির মেয়াদ উত্তীর্ণ হয়নি
3. ফর্ম সম্পর্কে
3.1 উদ্দেশ্য
ফর্ম 55 হলো অন্যান্য দেশ বা নির্দিষ্ট অঞ্চলের সঙ্গে সম্পাদিত চুক্তিতে নির্ধারিত পারস্পরিক সমঝোতা পদ্ধতি প্রয়োগের জন্য করা একটি আবেদন। (বিধি 121 দেখুন)
3.2 কারা এটি ব্যবহার করতে পারবেন?
ভারতে আবাসিক যেকোনো করদাতা, যিনি অন্যান্য দেশ বা নির্দিষ্ট অঞ্চলের সঙ্গে সম্পাদিত চুক্তিতে নির্ধারিত পারস্পরিক সমঝোতা পদ্ধতি গ্রহণ করতে ইচ্ছুক, তাঁকে ফর্ম 55 ফাইল করতে হবে।
3.3 এক নজরে ফর্ম
ফর্ম 55 এর চারটি প্যানেল আছে:
- পার্ট A: আবেদনকারীর বিবরণ
- পার্ট B: অন্যান্য বিবরণ
- সংযুক্তি
- যাচাইকরণ
4. ধাপে-ধাপে নির্দেশিকা
ধাপ 1: আপনার ব্যবহারকারী ID এবং পাসওয়ার্ড ব্যবহার করে ই-ফাইলিং পোর্টালে লগইন করুন
ধাপ 2: ব্যবহারকারী ID (PAN) এবং পাসওয়ার্ড প্রদান করুন।
ধাপ 3: ই-ফাইল > আয়কর ফর্মসমূহ > আয়কর ফর্মসমূহ ফাইল করুন-এ যান।
ধাপ 4: আয়কর আইন, 2025 অনুযায়ী ফর্মসমূহ ট্যাব নির্বাচন করুন, ফর্ম 55 নির্বাচন করুন এবং এখনই ফাইল করুন বোতামে ক্লিক করুন।
ধাপ 5: প্রযোজ্য কর বর্ষ (ক.ব.) নির্বাচন করুন এবং চালিয়ে যান বোতামে ক্লিক করুন।
ধাপ 6: শুরু করা যাক -এ ক্লিক করুন।
ধাপ 7: শুরু করা যাক-এ ক্লিক করার পর ব্যবহারকারীকে প্যানেল পৃষ্ঠায় নিয়ে যাওয়া হবে। সেখানে প্রথম প্যানেল: পার্ট A: আবেদনকারীর বিবরণ নির্বাচন করুন।
ধাপ 8: তথ্যগুলি যাচাই করুন এবং সংরক্ষণ করুন-এ ক্লিক করুন।
দ্রষ্টব্য: অনুগ্রহ করে এই বিষয়টি সুনিশ্চিত করুন যে "আমার প্রোফাইল" এর অধীনে ঠিকানা সহ সকল আবশ্যিক বিশদ তথ্য প্রদান সম্পূর্ণ হয়েছে। "আমার প্রোফাইল" হাইপারলিঙ্কে ক্লিক করে আপনি যোগাযোগের নম্বর ও ঠিকানা আপডেট করতে পারেন।
ধাপ 9: প্রথম প্যানেলটি সংরক্ষণ করার পর দ্বিতীয় প্যানেল : পার্ট B: অন্যান্য বিবরণ নির্বাচন করুন।
ধাপ 10: “পার্ট B: অন্যান্য বিবরণ” প্যানেলের তথ্য পূরণ ও যাচাই করে সংরক্ষণ করুন-এ ক্লিক করুন।
দ্রষ্টব্য: ক্রমিক নং 7-এ “কর বর্ষ(গুলি)” চেকবক্সের ক্ষেত্রে ব্যবহারকারী নোটিশ বা আদেশ-সংশ্লিষ্ট এক বা একাধিক কর বর্ষ নির্বাচন করতে একাধিক চেকবক্স নির্বাচন করতে পারবেন।

ধাপ 11: দ্বিতীয় প্যানেলটি সংরক্ষণ করার পর তৃতীয় প্যানেল: সংযুক্তিসমূহ নির্বাচন করুন।
ধাপ 12: প্রাসঙ্গিক নথিপত্র সংযুক্ত করুন এবং সংরক্ষণ করুন-এ ক্লিক করুন।
দ্রষ্টব্য: ব্যবহারকারী যদি 11 নম্বর ঘরে “হ্যাঁ” নির্বাচন করেন, তাহলে সংযুক্তি A-3 বাধ্যতামূলক হবে।
ধাপ 13: তৃতীয় প্যানেলটি সংরক্ষণ করার পর ভেরিফিকেশন প্যানেল নির্বাচন করুন।
ধাপ 14: প্রতিশ্রুতি নিশ্চিত করুন এবং সংরক্ষণ করুন-এ ক্লিক করুন।
ধাপ 15: চতুর্থ প্যানেলটি সংরক্ষণ করার পর প্রিভিউ-এ ক্লিক করুন।
ধাপ 16: প্রিভিউ পৃষ্ঠা-এ “ডাউনলোড”-এ ক্লিক করে PDF ডাউনলোড করুন এবং তথ্যগুলি যাচাই করুন। এরপর ই-ভেরিফাই করতে এগিয়ে যান-এ ক্লিক করুন।

ধাপ 17: ই-ভেরিফাই প্রক্রিয়া করতে এগিয়ে যান বোতামে ক্লিক করার পর, আপনি ই-ভেরিফাই প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যেতে চান কি না, তা নিশ্চিত করার জন্য একটি পপ-আপ বার্তা প্রদর্শিত হবে। হ্যাঁ-এ ক্লিক করুন।
ধাপ 18: হ্যাঁ-এ ক্লিক করলে আপনাকে ই-ভেরিফাই পৃষ্ঠায় নিয়ে যাওয়া হবে। সেখানে প্রয়োজন অনুযায়ী DSC/EVC (প্রযোজ্য) ব্যবহার করে ফর্ম 55 যাচাই করুন।
দ্রষ্টব্য: কীভাবে ই-ভেরিফাই করবেন সেই বিষয়ে আরো জানতে ব্যবহারকারী নির্দেশিকাটি দেখুন।
ধাপ 19: সফল ই-ভেরিফিকেশন এর পর, একটি লেনদেন ID এবং স্বীকৃতি প্রাপ্তি রসিদ নম্বর সহ একটি সাফল্যের বার্তা প্রদর্শিত হয়। ভবিষ্যতে ব্যবহারের জন্য অনুগ্রহ করে লেনদেন ID এবং স্বীকৃতি প্রাপ্তি রসিদ নম্বরটি লিখে রাখুন। এছাড়াও, ই-ফাইলিং পোর্টালে নিবন্ধীকৃত ইমেল ID (গুলি) এবং মোবাইল নম্বরে(গুলি) আপনি একটি সুনিশ্চিতকরণ বার্তা পাবেন।
স্বীকৃতি রসিদটি ডাউনলোড করার জন্য় ডাউনলোড বোতামে ক্লিক করুন।
ফর্ম 55 সফলভাবে ফাইল করার পর ব্যবহারকারী পূরণকৃত ফর্মটি দেখতে পারবেন - আপনার ড্যাশবোর্ডে, ক্লিক ই-ফাইল > আয়কর ফর্মসমূহ ফাইল করুন > ফাইল করা ফর্মসমূহ দেখুন > আয়কর আইন, 2025 এর অধীনে ফাইল করা ফর্ম দেখুন ট্যাবে যান।
দ্রষ্টব্য: বিস্তারিত জানার জন্য ফাইল করা ফর্ম দেখার ব্যবহারকারী নির্দেশিকাটি দেখুন
5. সম্পর্কিত বিষয়সমূহ
6. শব্দকোষ
|
আদ্যক্ষরসমষ্টি/সংক্ষিপ্ত রূপ |
বর্ণনা/সম্পূর্ণ রূপ |
|
DSC |
ডিজিটাল স্বাক্ষর শংসাপত্র |
|
EVC |
বৈদ্যুতিন যাচাই শংসাপত্র |
|
ARN |
স্বীকৃতি রসিদ নম্বর |
|
PY |
পূর্ববর্তী বর্ষ |
|
FY |
আর্থিক বর্ষ |
|
TY |
করবর্ষ |