Do not have an account?
Already have an account?

1. ফর্ম 10BD কী?
ফর্ম 10BD, ধারা 80G(5)(viii) এবং ধারা 35(1A)(i) অনুযায়ী বাধ্যতামূলকভাবে ফাইল করা গৃহীত অনুদানের একটি বিবৃতি। এটি DSC বা EVC ব্যবহার করে বৈদ্যুতিনভাবে পেশ করা হবে।

দ্রষ্টব্য: আর্থিক বর্ষে কোনও অনুদান না পাওয়া গেলে, উপরোক্ত ফর্মের প্রয়োজন নেই।

2. ফর্ম 10BD-তে বিবৃতি ফাইলিং করার পূর্ব‌ নির্ধারিত তারিখ কোনটি?
10BD ফর্মে বিবৃতি ফাইলিং করার শেষ তারিখ হল যে আর্থিক বর্ষে অনুদান গৃহীত হয়েছিল তার ঠিক পরবর্তী 31শে মে।

3. ফর্ম 10BE কী?
10BD ফর্মে অনুদানের বিবৃতি ফাইল করার পরে, উপরে উল্লিখিত প্রতিষ্ঠানগুলিকে ফর্ম 10BE শংসাপত্রটি ডাউনলোড করতে হবে এবং সেটি অনুদান দাতাদের সরবরাহ করতে হবে।

4. ফর্ম 10BE শংসাপত্র প্রদান করার পূর্ব নির্ধারিত তারিখ কোনটি?
10BE ফর্মে অনুদান দাতাকে শংসাপত্র প্রদানের শেষ তারিখ হল, যে আর্থিক বর্ষে অনুদান গৃহীত হয়েছিল তার ঠিক পরবর্তী 31শে মে।

5.10BD ফর্ম জমা দেওয়ার সময় কি আমার ই-যাচাই করা প্রয়োজন?
হ্যাঁ, নিবন্ধিত মোবাইল নম্বরে OTP/DSC/EVC ব্যবহার করে ফর্মের ই-যাচাই সম্পূর্ণ হলে আপনার ফর্ম জমা দেওয়া হবে।

6.10BD ফর্ম ফাইল না করার পরিণাম কী?
ফর্ম 10BD ফাইল না করার জন্য নতুন সংযুক্ত ধারা 234G অনুযায়ী বিলম্বের জন্য প্রতিদিন .200/- টাকা হিসেবে ফি নেওয়া হবে। ফর্ম 10BD-তে অনুদানের বিবৃতি পেশ করায় বিলম্বের ফি ছাড়াও, এই ধরণের বিবৃতি ফাইল করায় ব্যর্থতায় 271K ধারার অধীনে জরিমানা হবে, যা .10,000/- টাকার কম হবে না এবং .1,00,000/- টাকা পর্যন্ত বাড়তে পারে।