Do not have an account?
Already have an account?

আধার সংযুক্ত করুন

(আধার সংযুক্ত করুন। আপনার কর সংক্রান্ত যাত্রা সহজ করুন)

(আধার সংযুক্ত করুন। আপনার কর সংক্রান্ত যাত্রা সহজ করুন)

Frequently Asked Questions

আধার লিঙ্ক করার বিষয়ে প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

1. কাদের আধার এবং PAN লিঙ্ক করা দরকার?

আয়কর আইন, 1961-এর 139AA(2A) ধারা অনুসারে, 1লা জুলাই, 2017 তারিখ পর্যন্ত যেসকল ব্যক্তিকে PAN বরাদ্দ করা হয়েছে এবং যাঁরা আধার পাওয়ার যোগ্য তাঁদের নির্ধারিত পদ্ধতিতে আধার নম্বর জানাতে হবে।

প্রাথমিকভাবে, 30শে জুন, 2023 তারিখের মধ্যে PAN-এর সঙ্গে আধার লিঙ্ক না করলে সেটি নিষ্ক্রিয় হয়ে পড়ার সম্ভাবনা ছিল।

লিঙ্ক করাতে বিলম্বিত হওয়ার কারণে, নির্ধারিত 1,000 টাকা ফি প্রদানের সাপেক্ষে এই সময়সীমা 31শে মে, 2024 পর্যন্ত বৃদ্ধি করা হয়।

পরবর্তী ছাড় (বিজ্ঞপ্তি নং 26/2025, তারিখ 3রা এপ্রিল, 2025):

যে সকল ব্যক্তিকে আধার নথিভুক্তকরণ ID এর ভিত্তিতে PAN বরাদ্দ করা হয়েছিল, তাদের জন্য একবার বিশেষভাবে সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। সে সকল ব্যক্তিগণ তাদের প্রকৃত আধার নম্বর ব্যবহার করে 31শে ডিসেম্বর, 2025 তারিখের পূর্বে PAN-আধার লিঙ্ক সম্পূর্ণ করবেন।

যদি এটি না করা হয়, তবে 1লা জানুয়ারি, 2026 তারিখ থেকে PAN-টি নিষ্ক্রিয় হয়ে পড়বে।

যদিও, যে সকল ব্যক্তি বিজ্ঞাপিত অব্যাহতি-প্রাপ্ত বিভাগের অন্তর্ভুক্ত, তাঁদের PAN নিষ্ক্রিয়করণজনিত কোনও (নঞর্থক) পরিণাম ভোগ করতে হবে না।

অনুগ্রহ করে লক্ষ্য করুন:

পূর্বে সরকার ব্যক্তিদের প্রকৃত আধার নম্বরের পরিবর্তে আধার নথিভুক্তকরণ ID এর মাধ্যমে PAN পেতে অনুমোদন দিয়েছিলেন। যদিও কেন্দ্রীয় বাজেট 2025 এ 1লা অক্টোবর, 2024 তারিখ থেকে এই বিধানটি বন্ধ করার কথা ঘোষিত হয়েছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রটি ত্রুটিহীন করে তুলতে এবং প্রতারণা রুখতে CBDT এখন এই ধরণের PAN যাঁদের রয়েছে তাঁদের নথি আপডেট করতে বলছে।

আরও বিস্তারিত তথ্যের জন্য 3রা এপ্রিল, 2025 তারিখের বিজ্ঞপ্তি নং 26/2025 দেখুন।

2. কাদের জন্য আধার-PAN লিঙ্ক করা বাধ্যতামূলক নয়?

এই সকল ব্যক্তির ক্ষেত্রে আধার-PAN লিঙ্ক করা প্রয়োজনীয় নয়:

  • যাঁরা অসম, জম্মু ও কাশ্মীর এবং মেঘালয় রাজ্যের বাসিন্দা
  • আয়কর আইন, 1961 অনুযায়ী একজন অনাবাসী;
  • পূর্ববর্তী বছরের যে কোনও সময় আশি বছর বা তার বেশি বয়সী; অথবা
  • ভারতের নাগরিক নন এমন ব্যক্তি।

 

দ্রষ্টব্য:

  • এই বিষয়ে পরবর্তী সময়ে প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তির ভিত্তিতে প্রদত্ত ছাড়ের ক্ষেত্রে পরিবর্তন আনা হতে পারে
  • আরও বিস্তারিত জানার জন্য রাজস্ব বিভাগের 11 ই, মে 2017” তারিখের বিজ্ঞপ্তি দেখুন
  • যদিও, উপরের যেকোনো বিভাগের অন্তর্ভুক্ত কোনও ব্যবহারকারী স্বেচ্ছায় নির্দিষ্ট পরিমাণ PAN ফি প্রদান করে আধার- PAN লিঙ্ক করাতে পারেন।

3. কিভাবে আধার এবং PAN লিঙ্ক করবেন?

নিবন্ধীকৃত এবং অ-নিবন্ধীকৃত উভয় প্রকার ব্যবহারকারীই আয়করের ই-ফাইলিং পোর্টলে লগইন না করেও আধার এবং PAN লিঙ্ক করতে পারেন। ই-ফাইলিং হোম পেজে থাকা "আধার লিঙ্ক করুন" এই কুইক লিংকটি ব্যবহার করে আধার এবং PAN লিঙ্ক করতে পারেন।

4. আমি আধার এবং PAN লিঙ্ক না করালে কী হবে?

30শে জুন, 2023 তারিখ পর্যন্ত আপনি যদি PAN এবং আধারের লিঙ্ক না করিয়ে থাকেন, তাহলে আপনার PAN নিষ্ক্রিয় হয়ে পড়বে এবং PAN নিষ্ক্রিয় হয়ে পড়ার কারণে আপনাকে নিম্নলিখিত পরিণামগুলির মুখোমুখি হতে হবে:

  1. আইনের বিধান অনুসারে বকেয়া কোনও কর, বা তার অংশ তাঁকে ফেরত দেওয়া হবে না;
  2. নিয়ম 114AAA -এর উপ-নিয়ম (4)-এর অধীনে নির্দিষ্ট তারিখ থেকে শুরু করে যে তারিখে তা কার্যকর হয় সেই তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট সময়ের জন্য উক্ত রিফান্ড ওপর তাকে কোনো সুদ প্রদান করা হবে না;
  3. যদি কোনও ব্যক্তির ক্ষেত্রে যদি XVJJ-B অধ্যায় অনুসারে কর কাটার যোগ্য হয়, তাহলে ধারা 206AA-এর বিধান অনুসারে এই ধরণের উক্ত কর উচ্চতর হারে কাটা হবে;
  4. যদি কোনও ব্যক্তির ক্ষেত্রে, XVJJ-BB অধ্যায়ের অধীন উৎসে কর আদায়যোগ্য হয়, তাহলে ধারা 206CC-এর বিধান অনুসারে এই ধরণের কর উচ্চতর হারে আদায় করা হবে।

বিস্তারিত তথ্যের জন্য 28 <sup>শে</sup>মার্চ, 2023 তারিখের বিজ্ঞপ্তি নম্বর 2023 এর 03 &3<sup>রা</sup>এপ্রিল, 2025 তারিখের বিজ্ঞপ্তি নম্বর 26/2025 দেখুন।

5. আধার এবং PAN-এ থাকা আমার নাম/ ফোন নম্বর/ জন্ম তারিখের মধ্যে অমিল থাকায় আমি PAN-এর সাথে আধার লিঙ্ক করতে পারছি না। এক্ষেত্রে আমার কী করা উচিত?

আপনি PAN বা আধার ডেটাবেসের মধ্যে যে কোনো একটির তথ্য সংশোধন করুন যাতে উভয় ডেটাবেসে একইরকম তথ্য থাকে।

PAN-এ আপনার নাম আপডেট করতে,অনুগ্রহ করে যোগাযোগ করুন প্রোটিয়ান-এ https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html অথবা UTIITSL -এ https://www.pan.utiitsl.com/।

আধার কার্ডে আপনার নাম আপডেট করতে, অনুগ্রহ করে যোগাযোগ করুন UIDAI https://uidai.gov.in/en/my-aadhaar/updateaadhaar.html। এছাড়াও, আপনার আধার নম্বরের তথ্য সংগ্রহের জন্য UIDAI হেল্পডেস্কে (authsupport@uidai.net.in)-এ ইমেল পাঠাতে পারেন।

যদি লিঙ্ক করার অনুরোধ পুনরায় ব্যর্থ হয়, তাহলে আপনাকে কেবলমাত্র PAN সংক্রান্ত পরিষেবা প্রদানকারী সহায়তা-কেন্দ্রগুলিতে গিয়ে বায়োমেট্রিক-ভিত্তিক প্রমাণীকরণের বিকল্পটি ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে। (প্রোটিন & UTIITSL) আপনাকে আপনার PAN, আধার কার্ড এবং 1000 টাকা ফি প্রদানের চালান-প্রতিলিপিটি সঙ্গে নিয়ে গিয়ে সহায়তা-কেন্দ্রে বায়োমেট্রিক প্রমাণীকরণের জন্য প্রয়োজনীয় ফি প্রদান করে পরিষেবাটি গ্রহণ করতে হবে। বায়োমেট্রিক প্রমাণীকরণের জন্য অনুমোদিত পরিষেবা প্রদানকরী সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য প্রোটিন/UTIITSL-এর সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলি পরিদর্শন করা যেতে পারে।

6. PAN যদি নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে আমার কী করা উচিত?

নিষ্ক্রিয় PAN-এর পরিণামসমূহ 1লা জুলাই, 2023 থেকে কার্যকর হবে এবং PAN টি কার্যকরী (সক্রিয়) না হওয়া পর্যন্ত চলতে থাকবে। আধার লিঙ্কের মাধ্যমে PAN-টি সক্রিয় করে তুলতে এক হাজার টাকা ফি জমা দিতে হবে।

আরও তথ্যের জন্য অনুগ্রহ করে 28শেমার্চ, 2023 এর বিজ্ঞপ্তি নম্বর 03 & 3 <sup>রা</sup>এপ্রিল 2025 তারিখের বিজ্ঞপ্তি নম্বর 26/2025 দেখুন।

ঘোষণা:

এই সকল প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী তথ্য জ্ঞাপন এবং সাধারণ পথপ্রদর্শক নির্দেশিকা হিসেবে প্রকাশ করা হয়েছে। করদাতাদের পরামর্শ দেওয়া হচ্ছে, তাঁরা যেন তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য সংশ্লিষ্ট বিষয়ের সম্পর্কে যথাযথ তথ্য জানা, তার সঠিক ব্যাখ্যাসমূহ বুঝতে পারা এবং অস্পষ্টতা দূরীকরণের জন্য I.T. আইনের অন্তর্গত এই সংক্রান্ত প্রাসঙ্গিক সার্কুলার, বিজ্ঞপ্তি, নিয়ম এবং বিধানগুলি যেন দেখে নেন। এসকল প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নের ওপর ভিত্তি করে গৃহীত পদক্ষেপ এবং/অথবা সিদ্ধান্তের জন্য এই বিভাগ দায়বদ্ধ থাকবে না।

Detailed guides and documentation