আমার ব্যাংক অ্যাকাউন্ট ইউজার ম্যানুয়াল

1. সংক্ষিপ্ত বিবরণ

ই-ফাইলিং পোর্টালে লগইন করার পর, বৈধ PAN এবং বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এমন সকল নিবন্ধিত করদাতার জন্য আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিষেবাটি উপলব্ধ। এই পরিষেবাটি আপনাকে নিম্নলিখিত সুবিধাগুলো দেয়:

  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করা এবং তার প্রাক-বৈধকরণ করা
  • বন্ধ হয়ে যাওয়া বা নিষ্ক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপসারণ করা
  • কর রিফান্ড পাওয়া এবং নেট ব্যাঙ্কিং লগইনের জন্য একটি বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট মনোনীত করা।
  • কর রিফান্ড যাতে সেই অ্যাকাউন্টে না আসে, সেজন্য মনোনয়ন থেকে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সরিয়ে ফেলা।
  • বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্টের EVC কার্যকরী বা অকার্যকর করে তোলা (কেবল ব্যক্তি করদাতাদের জন্য, যে সকল ব্যাঙ্কে ই-ফাইলিং এর সুবিধা রয়েছে সেখানে)
  • যে সকল ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রাক-বৈধকরণ ব্যর্থ হয়েছে তার পুনরায় বৈধকরণ করুন

2. এই পরিষেবাটি গ্রহণের পূর্বশর্ত

  • ই-ফাইলিং পোর্টালে নিবন্ধীকৃত ব্যবহারকারীর বৈধ ব্যবহারকারী ID এবং পাসওয়ার্ড
  • প্রাক-বৈধকরণ করতে হবে এমন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই PAN সংযুক্ত থাকতে হবে

 

পরিষেবা পূর্বশর্তসমূহ
একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ এবং বৈধকরণ করুন

1. অ্যাকাউন্টটি PAN এর সঙ্গে সংযুক্ত থাকা আবশ্যক।
2. ব্যবহারকারীর অবশ্যই বৈধ IFSC এবং অ্যাকাউন্ট নম্বর থাকতে হবে
3. যেকোনও একটি যাচাইকরণ প্রক্রিয়ার অ্যাক্সেস থাকতে হবে।

  • OTP পাওয়ার জন্য আধারে নিবন্ধীকৃত মোবাইল নম্বর
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ডিম্যাট অ্যাকাউন্ট এর মাধ্যমে EVC
  • নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে
  • বৈধ DSC

দ্রষ্টব্য*: ব্যবহারকারী লগইনের প্রকারের ভিত্তিতে যাচাইকরণের বিকল্পগুলি উপলব্ধ রয়েছে

ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপসারণ করুন

1. যেকোনো একটি যাচাইকরণ প্রক্রিয়ার অ্যাক্সেস*:

  • OTP পাওয়ার জন্য আধারে নিবন্ধীকৃত মোবাইল নম্বর
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ডিম্যাট অ্যাকাউন্ট এর মাধ্যমে EVC
  • নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে
  • বৈধ DSC

দ্রষ্টব্য*: ব্যবহারকারী লগইনের প্রকারের ভিত্তিতে যাচাইকরণের বিকল্পগুলি উপলব্ধ রয়েছে

রিফান্ডের জন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট মনোনীত অথবা বাতিল করুন

1. বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট
2. অ্যাকাউন্টের প্রকার অবশ্যই সেভিংস/ কারেন্ট/ নগদ ক্রেডিট/ওভারড্রাফট/ অনাবাসী সাধারণ হতে হবে

  EVC সক্রিয় করুন

1.ই-ফাইলিং সমন্বিত ব্যাঙ্কের কোনও একটিতে অ্যাকাউন্ট
2.প্রাথমিক মোবাইল নম্বর বা ইমেল ID হিসেবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকা মোবাইল নম্বর বা ইমেল ID

 

3.ধাপে ধাপে নির্দেশিকা

ধাপ 1: আপনার ব্যবহারকারী ID ও পাস ওয়ার্ড ব্যবহার করে ই-ফাইলিং পোর্টালে লগইন করুন
 

Data responsive

Step 2:ড্যাশবোর্ডথেকে আমার প্রোফাইল পৃষ্ঠায় যান।
 

Data responsive

ধাপ 3: ক্লিক করুন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

Data responsive

আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পৃষ্ঠায় যুক্ত করা হয়েছে, সংযুক্তিকরণ ব্যর্থ হয়েছে এবং অপসৃত হয়েছে এই ট্যাবগুলি প্রদর্শিত হবে।
 

Data responsive

আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিষেবার অধীনে বিভিন্ন সুবিধাগুলি কীভাবে ব্যবহার করতে হবে তা জানতে নিম্নলিখিত বিভাগগুলি দেখুন:

একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ এবং প্রাক-বৈধকরণ করুন বিভাগ 3.1-এ যান
ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপসারণ করুন বিভাগ 3.2-এ যান
রিফান্ডের জন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট মনোনীত বা অপসারণ করুন বিভাগ 3.3-এ যান
EVC সক্রিয় এবং নিষ্ক্রিয় করুন বিভাগ 3.4-এ যান
ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুনরায় বৈধকরণ করুন বিভাগ 3.5-এ যান
নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে লগইনের জন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট মনোনীত করুন বিভাগ 3.6-এ যান

 

3.1 ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ এবং প্রাক-বৈধকরণ করুন
 

PAN বা আধার ব্যবহার করে ই-ফাইলিং পোর্টালে লগ-ইন করার মাধ্যমে  

ধাপ 1: আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি পৃষ্ঠায়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করুন-এ ক্লিক করুন।

Data responsive

ধাপ 2: ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করুন পৃষ্ঠায়, <  ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর লিখুন, অ্যাকাউন্টের ধরন এবং ধারকের ধরন > নির্বাচন করুন এবং IFSC নম্বরটি লিখুন। IFSC-র উপর ভিত্তি করে ব্যাঙ্কের নাম এবং শাখা স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যায়। আপনার ব্যাঙ্ক যদি ই-ফাইলিং ব্যবস্থার সাথে সমন্বিত থাকে, তবে আপনার মোবাইল নম্বর এবং ইমেইল ID আপনার ই-ফাইলিং প্রোফাইল থেকে আগের থেকে পূরণ হয়ে যাবে এবং সেগুলো পরিবর্তন করা যাবে না।

Data responsive

ধাপ 3:ই-ভেরিফাই করতে এগিয়ে যান-এ ক্লিক করুন।
 

Data responsive

ই-ভেরিফাই  বিকল্পটি বেছে নিন এবং চালিয়ে যান-এ ক্লিক করুন।

Data responsive

OTP লিখুন এবং বৈধকরণ করুন।

Data responsive

যাচাইকরণের অনুরোধ সফলভাবে জমা দেওয়ার পরে, একটি সাফল্যের বার্তা প্রদর্শিত হবে। এছাড়াও, আপনি আপনার মোবাইল নম্বর এবং ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত ইমেল ID-তে একটি বার্তা পাবেন।

Data responsive

 

Data responsive

3.2 ব্যাংক অ্যাকাউন্ট অপসারণ করুন

ধাপ 1: পছন্দের ব্যাংক অ্যাকাউন্টটির জন্য কার্যক্রম কলামের অধীনে ব্যাংক অ্যাকাউন্ট অপসারণ করুন-এ ক্লিক করুন।

 

Data responsive

ধাপ 2: ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপসারণ করার জন্য ড্রপডাউন থেকে একটি কারণ নির্বাচন করুন। যদি আপনি অন্যান্য নির্বাচন করেন, তাহলে টেক্সট বক্সে কারণটি লিখুন এবং চালিয়ে যান-এ ক্লিক করুন।

Data responsive

ধাপ 3: ই-ভেরিফাই বিকল্পটি বেছে নিন এবং চালিয়ে যান-এ ক্লিক করুন

Data responsive

ধাপ 4:OTP লিখুন এবং বৈধকরণ করুন।

Data responsive

ব্যাংক অ্যাকাউন্ট সফলভাবে অপসারণ করার পর, একটি সাফল্যের বার্তা প্রদর্শিত হয়।

Data responsive

‘যাচাইকরণ চলছে’ অবস্থাতে ব্যাংক অ্যাকাউন্টটি আপনি অপসারণ করতে পারেন এবং একবার অপসারণ করার পরে আপনি সঠিক বিবরণ সহ একই ব্যাংক অ্যাকাউন্ট যোগ করার চেষ্টা করতে পারেন।

3.3 একটি ব্যাংক অ্যাকাউন্ট মনোনীত করুন অথবা অর্থ ফেরতের জন্য মনোনয়ন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সরিয়ে ফেলুন

A. রিফান্ডের জন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট মনোনীত করুন  

ধাপ 1:রিফান্ডের জন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট মনোনীত করতে, আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি রিফান্ডের জন্য মনোনীত করতে চান সেটির জন্যরিফান্ডের জন্য মনোনীত করুন টগল/সুইচ (সুইচটি বাম দিকে থাকবে)-এ ক্লিক করুন।
 

Data responsive


ধাপ 2: নির্বাচিত ব্যাঙ্ক অ্যাকাউন্টটি নিশ্চিত করতেচালিয়ে যান -এ ক্লিক করুন।
 

Data responsive

সফল হলে, সুইচটি ডানদিকে সরে যাবে।

Data responsive

B. রিফান্ডের জন্য মনোনয়ন থেকে একটি ব্যাংক অ্যাকাউন্ট অপসারণ করুন  

ধাপ 1:যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি রিফান্ডের জন্য মনোনীত করা হয়েছে তা অপসারণ করার জন্য, আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটি মনোনয়ন থেকে অপসারণ করতে চান সেটির জন্যরিফান্ডের জন্য মনোনীত করুনটগল/সুইচ (এটি ডানদিকে থাকবে)-এ ক্লিক করুন।
 

Data responsive

ধাপ 2:আপনি যদি নির্বাচিত ব্যাংক অ্যাকাউন্টের মনোনয়ন অপসারণ করতে চান তাহলে তা নিশ্চিত করতে চালিয়ে যান ক্লিক করুন।
 

Data responsive

সফল হলে, সুইচটি বাম দিকে সরে যাবে।

Data responsive

3.4 EVC সক্রিয় এবং নিষ্ক্রিয় করুন  

A. EVC সক্রিয় করুন  

ধাপ 1:আপনি যদি EVC সক্রিয় করতে চান, তাহলে ব্যাংক অ্যাকাউন্টেরকার্যক্রমকলামেEVC সক্রিয় করুন -এ ক্লিক করুন।
 

Data responsive


ধাপ 2:একটি সুনিশ্চিতকরণ বার্তা প্রদর্শিত হবে।চালিয়ে যান-এ ক্লিক করুন।
 

Data responsive

দ্রষ্টব্য:

  • নিম্নলিখিত শর্তগুলি পূরণ করা হলে শুধুমাত্র একটি বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য EVC সক্রিয় করা যেতে পারে:
  • আপনার মোবাইল নম্বর বা ইমেল ID ব্যাঙ্ক কর্তৃক যাচাই করা হতে হবে।
  • ই-ফাইলিংয়ের সঙ্গে নিবন্ধিত আপনার মোবাইল নম্বরটি ব্যাঙ্ক দ্বারা যাচাইকৃত মোবাইল নম্বর একই হওয়া উচিত। এগুলি যাতে মিলে যায় তা নিশ্চিত করার জন্য, আপনার ই-ফাইলিং প্রোফাইলে আপনার মোবাইল নম্বরটি ব্যাংকের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে আপডেট করুন বা আপনার ব্যাংকের মোবাইল নম্বরটি আপডেট করুন যাতে আপনার ই-ফাইলিং প্রোফাইলে থাকা মোবাইল নম্বরের সাথে মিলে যায়।
  • অন্য কোনও ব্যাংক অ্যাকাউন্টের জন্য EVC সক্রিয় করা উচিত নয়।
  • আপনার ব্যাঙ্ককে ই-ফাইলিং-এর সঙ্গে সমন্বিত করা উচিত। ই-ফাইলিংয়ের সঙ্গে সমন্বিত ব্যাংকগুলির তালিকা পাওয়া যাবে এই ঠিকানায়: লগইন করুন > আমার প্রোফাইল > আমার ব্যাংক অ্যাকাউন্ট > দ্রষ্টব্য বিভাগে > "ব্যাংকগুলির তালিকা"-তে ক্লিক করুন
  • আপনি যদি শুধুমাত্র আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পূর্ব বৈধকরণ করতে চান এবং EVC সক্রিয় না করতে চান, তাহলে আপনার ই-ফাইলিং মোবাইল বা ইমেল আপনার ব্যাঙ্ক দ্বারা যাচাইকৃত যোগাযোগের বিবরণের সাথে মেলা আবশ্যিক নয়।

যদি উপরের শর্তগুলি পূরণ করা হয়, তাহলে নির্বাচিত ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য EVC সফলভাবে সক্রিয় হয়, এবং স্থিতিটি যাচাইকৃত এবং EVC সক্রিয়-তে আপডেট হয়:

Data responsive

ধাপ 3: যদি ইতিমধ্যেই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য EVC সক্রিয় থাকে এবং আপনি অন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য EVC সক্রিয় করার চেষ্টা করেন, তাহলে একটি বার্তা প্রদর্শিত হবে যা আপনাকে এই বিষয়ে অবহিত করবে। বার্তাটিতে থাকা চালিয়ে যান-এ ক্লিক করুন, এবং ধাপ 2-এ উল্লিখিত শর্তাবলি পূরণ হলে ব্যাঙ্ক অ্যাকাউন্টটির জন্য EVC চালু হয়ে যাবে। এরকম ক্ষেত্রে, আগে চালু থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টটির জন্য EVC নিষ্ক্রিয় হয়ে যাবে।

Data responsive

দ্রষ্টব্য: আপনি যদি বাতিল -এ ক্লিক করেন বা বার্তাটি বন্ধ করে দেন, তাহলে বিদ্যমান ব্যাংক অ্যাকাউন্টের জন্য EVC সক্রিয় থাকবে।

B. EVC নিষ্ক্রিয় করুন  

ধাপ 1: যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য EVC সক্রিয় করা আছে সেই ক্ষেত্রে কার্যক্রমকলামের অধীনে EVC  নিষ্ক্রিয় করুন-এ ক্লিক করুন।
 

Data responsive


ধাপ 2:একটি সুনিশ্চিতকরণ বার্তা প্রদর্শিত হবে।চালিয়ে যান-এ ক্লিক করুন।
 

Data responsive


সাফল্যের পরে, নির্বাচিত অ্যাকাউন্টের জন্য EVC নিষ্ক্রিয় করা হয় এবং স্থিতিটি শুধুমাত্রবৈধ-তে আপডেট করা হয়।

Data responsive

3.5ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুনরায় বৈধকরণ করুন

ধাপ 1: আগে কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাচাইকরণ ব্যর্থ হলে, আপনি তার বিস্তারিত বিবরণ ব্যর্থ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্যাবের নীচে দেখতে পাবেন। যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি পুনরায় যাচাই করতে হবে, তার জন্য কার্যক্রম কলামের অধীনে পুনরায় যাচাই করুন-এ ক্লিক করুন।

যদি আপনার মোবাইল নম্বর/ইমেল ব্যাঙ্কের সাথে সংযুক্ত করা থাকে অথবা ই-ফাইলিং প্রোফাইলে কোনও আপডেট থাকে অথবা আপনার অ্যাকাউন্টের ধরণ/অ্যাকাউন্টের স্থিতি আপডেট করা থাকে, তাহলে আপনি সংযুক্ত করা ব্যাঙ্ক অ্যাকাউন্টটি পুনরায় বৈধকরণ করতে পারেন।

Data responsive

ধাপ 2: ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করুন পৃষ্ঠায় ব্যাঙ্ক এবং যোগাযোগের তথ্য আগে থেকেই পূরণ করা থাকবে। ব্যাঙ্কের তথ্য পরিবর্তনযোগ্য হবে, তবে যোগাযোগের তথ্য পরিবর্তন করা যাবে না। প্রয়োজনে পরিবর্তনযোগ্য তথ্যগুলো আপডেট করুন। এরপর ই-ভেরিফাই প্রক্রিয়ার দিকে এগিয়ে যেতে ক্লিক করুন।

Data responsive

ধাপ 3:ই-ভেরিফিকেশনের পদ্ধতি নির্বাচন করুন।

Data responsive

আধার নিবন্ধিত মোবাইল নম্বরে প্রাপ্ত OTP লিখুন।

Data responsive

 

Data responsive

সফলভাবে সম্পন্ন হওয়ার পরে, ব্যাংক অ্যাকাউন্টটি যোগ করা ব্যাংক অ্যাকাউন্ট ট্যাবের অধীনে যুক্ত করা হয় এবং স্থিতিটি যাচাইকরণ চলছে-এ আপডেট করা হয়।

Data responsive

তারপর, আপনার যোগাযোগের বিবরণ ব্যাঙ্কের বিবরণের সঙ্গে যাচাই করা হয়। যদি অ্যাকাউন্টের বিবরণ ব্যাঙ্ক কর্তৃক বৈধকরণ করা হয়, তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বৈধ হয়ে যাবে। আপনি যোগ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্যাবের স্থিতি কলামে যাচাইকরণের স্থিতি পরীক্ষা করতে পারেন।

Data responsive

যদি যাচাইকরণ এখনও ব্যর্থ হয়, তবে ব্যর্থতার কারণের ভিত্তিতে নিম্নলিখিত ক্রিয়ার পদক্ষেপ নিন (সমন্বিত ব্যাঙ্কগুলির জন্য):

ব্যর্থতার কারণ পদক্ষেপ নেওয়া হবে
PAN- ব্যাঙ্ক অ্যাকাউন্ট- IFSC সংযোগ ব্যর্থ হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে PAN লিঙ্ক করার জন্য শাখায় যোগাযোগ করুন, তারপর অনুরোধ জমা দেওয়ার জন্য পুনরায় বৈধকরণ-এ ক্লিক করুন। আরও তথ্য জানার জন্য আপনার শাখার সাথে যোগাযোগ করুন।
নামের অমিল PAN অনুযায়ী নাম আপডেট করার জন্য শাখার সাথে যোগাযোগ করুন। এরপর তথ্য যাচাই ও আপডেট করুন এবং পুনরায় বৈধকরন এর জন্য অনুরোধ জমা দিন।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের অমিল  পুনরায় যাচাই করুন-এ ক্লিক করুন, সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি লিখুন এবং পুনরায় বৈধকরণ এৎ জন্য অনুরোধটি জমা দিন।
অ্যাকাউন্ট নম্বর বিদ্যমান নয় সঠিক ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি লিখুন এবং পুনরায় যাচাইকরণের জন্য অনুরোধটি জমা দিন।
ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ/নিষ্ক্রিয় অন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়ে চেষ্টা করুন। আরও তথ্য জানার জন্য আপনার শাখার সাথে যোগাযোগ করুন।

যদি কোনো অ-সংযুক্ত ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তবে নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করা উচিত:

ব্যর্থতার কারণ পদক্ষেপ নেওয়া হবে
ব্যাংক অ্যাকাউন্টের সাথে PAN সংযুক্ত নয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে PAN সংযুক্ত করুন এবং অনুরোধ জমা দিতে পুনরায় যাচাই করুন-এ ক্লিক করুন। আরও তথ্য জানার জন্য আপনার শাখার সাথে যোগাযোগ করুন।
PAN এর অমিল ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সঠিক PAN লিঙ্ক করুন এবং অনুরোধ জমা দিতে পুনরায় যাচাই করুন-এ ক্লিক করুন। আরও তথ্য জানার জন্য আপনার শাখার সাথে যোগাযোগ করুন।
অবৈধ অ্যাকাউন্টের প্রকার পুনরায় যাচাই করুন-এ ক্লিক করুন, সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রকার নির্বাচন করুন এবং বৈধকরণ এর জন্য অনুরোধ জমা দিন।
বন্ধ অ্যাকাউন্ট/নিষ্ক্রিয় অ্যাকাউন্ট/মামলাধীন অ্যাকাউন্ট/স্থগিত বা অবরুদ্ধ অ্যাকাউন্ট অন্য একটি বৈধ ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়ে চেষ্টা করুন। আরও তথ্য জানার জন্য আপনার শাখার সাথে যোগাযোগ করুন।
অ্যাকাউন্ট ধারকের নাম অবৈধ পুনরায় যাচাই করুন-এ ক্লিক করুন এবং তথ্য আপডেট করুন। PAN অনুযায়ী নাম আপডেট করতে আপনার শাখার সাথে যোগাযোগ করুন।

যদি ব্যাঙ্ক বৈধকরণের অবস্থা ‘বৈধকরণ করা সম্ভব নয়' হিসেবে প্রদর্শিত হয়, তবে এর অর্থ হল ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ বিবরণ বিভাগ দ্বারা যাচাই করা যায়নি; কারণ ব্যাঙ্কটি কোনো সমন্বিত ব্যাঙ্ক নয় কিংবা NPCI এর সাথে সংযুক্ত নয়। এক্ষেত্রে, আপনি অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করতে পারেন যা কোনো সমন্বিত ব্যাঙ্ক (RBI-এর তালিকা অনুযায়ী) অথবা NPCI এর সাথে সংযুক্ত কোনো ব্যাঙ্কের অন্তর্ভুক্ত।

3.6 নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে লগইন করার জন্য একটি বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট মনোনীত করুন।

ধাপ 1:নেট ব্যাংকিংয়ের মাধ্যমে লগইনের জন্য মনোনীত বোতামটি সক্রিয় করুন:

Data responsive

ধাপ 2: চালিয়ে যান-এ ক্লিক করুন

Data responsive

ধাপ 3: এখন, নেট ব্যাংকিংয়ের মাধ্যমে লগ-ইন করার জন্য ব্যাংক অ্যাকাউন্টটি মনোনীত করা হয়েছে।

Data responsive

4. সম্পর্কিত বিষয়