Do not have an account?
Already have an account?

ফর্ম 10-IEA

ফর্ম 10-IEA সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

1. কোন মূল্যায়ন বর্ষ থেকে ফর্ম 10-IEA প্রযোজ্য হবে?

21শে জুন 2023 তারিখের 43/2023 নং বিজ্ঞপ্তির মাধ্যমে বিজ্ঞাপিত ফর্ম 10-IEA মূল্যায়ন বর্ষ 2024-25 থেকে অর্থাৎ 2024-25 মূল্যায়ন বর্ষ এবং তার পরবর্তী বছরগুলোর জন্য প্রযোজ্য।

2. কারা ই-ফাইলিং পোর্টালে ফর্ম 10-IEA দাখিল করতে পারেন?

ব্যবসা বা পেশা থেকে আয় আছে এমন ব্যক্তি, হিন্দু অবিভক্ত পরিবার (HUF), ব্যক্তি সংঘ (সমবায় সমিতি ব্যতীত), ব্যক্তি সমষ্টি (BOI), এবং ধারা 2(31)(vii) (AJP) অনুযায়ী উল্লিখিত কৃত্রিম আইনী ব্যক্তি এই ফর্মটি দাখিল করতে পারবেন।

3. আমাকে কেন ফর্ম 10-IEA জমা দিতে হবে?

আপনি যদি নতুন কর ব্যবস্থা থেকে বেরিয়ে যেতে চান / পুনরায় প্রবেশ করতে চান এবং আপনার "ব্যবসা ও পেশার মুনাফা ও লাভ" খাতে আয় থাকে, তাহলে আপনাকে ফর্ম 10-IEA জমা দিতে হবে।

4. ফর্ম 10-IEA কী কী মোডে জমা দেওয়া যেতে পারে?

ফর্ম 10-IEA শুধুমাত্র ই-ফাইলিং পোর্টালে অনলাইনে জমা দেওয়া যাবে।

5. ফর্ম 10-IEA কীভাবে ই-ভেরিফাই করা যেতে পারে?

করদাতা আধার OTP, EVC বা DSC ব্যবহার করে ফর্মটি ই-ভেরিফাই করতে পারেন। আরও জানতে আপনি কিভাবে ই-ভেরিফাই করবেন বিষয়ক ব্যবহারকারী নির্দেশিকাটি দেখতে পারেন। (এখানে ব্যবহারকারী নির্দেশিকার লিঙ্কটি দেওয়া উচিত)।

6. আমি কি আমার পক্ষ হয়ে ফর্ম 10-IEA দাখিল করার জন্য একজন অনুমোদিত প্রতিনিধি যুক্ত করতে পারি?

হ্যাঁ, আপনি আপনার পক্ষের হয়ে ফর্ম 10-IEA দাখিল করার জন্য একজন অনুমোদিত প্রতিনিধি যুক্ত করতে পারেন। আরও জানতে আপনি 'প্রতিনিধি হিসাবে অনুমোদন/নিবন্ধন ব্যবহারকারী নির্দেশিকাটি' দেখতে পারেন। (এখানে ব্যবহারকারী নির্দেশিকার লিঙ্কটি দেওয়া উচিত)।

7. ফর্ম 10-IEA দাখিল করার সময়সীমা কত?

আয়কর আইন, 1961-এর ধারা 139(1) অনুযায়ী রিটার্ন দাখিলের নির্ধারিত তারিখের মধ্যে ফর্ম 10-IEA দাখিল করতে হবে। যদি করদাতা নির্ধারিত তারিখের পরে ফর্মটি দাখিল করেন, তাহলে ফর্মটি অবৈধ বলে গণ্য হবে।

8. আমি কি আয়কর রিটার্ন দাখিল করার পর ফর্ম 10-IEA জমা দিতে পারি?

ফর্ম 10-IEA দাখিল করার সুবিধাটি পেতে হলে, আয়কর রিটার্ন দাখিল করার আগেই ফর্মটি দাখিল করার পরামর্শ দেওয়া হয়। আয়কর রিটার্নে দাখিলকৃত ফর্ম 10-IEA-এর স্বীকৃতি নম্বর এবং দাখিলের তারিখ উল্লেখ করতে হবে।

9. ফর্ম 10-IEA জমা দেওয়ার সময়, যাচাইকরণ ট্যাবের অধীনে পদবি আগে থেকে পূরণ হয়ে যাচ্ছে না। আমার কী করা উচিত?

আপনাকে "আমার প্রোফাইল" বিভাগের অধীনে "মুখ্য ব্যক্তির বিবরণ" আপডেট করার জন্য অনুরোধ করা হচ্ছে। ই-ফাইলিং পোর্টালে পুনরায় লগইন করুন এবং আবার চেষ্টা করুন।

10. ব্যবসা খাতে আমার কোনো আয় নেই। ফর্ম 10-IEA পূরণ করার সময়, "মূল্যায়ন বর্ষে আপনার কি 'ব্যবসা বা পেশা থেকে লাভ ও মুনাফা' খাতে কোনো আয় আছে?" এই প্রশ্নের উত্তরে "না" নির্বাচন করলে আমি আর অগ্রসর হতে পারছি না। এমতাবস্থায় আমার কী করা উচিত?

যদি আপনার ব্যবসা খাতে কোন আয় না থাকে এবং আপনাকে ITR 1/ ITR 2 দাখিল করতে হয়, তাহলে আয়কর আইন, 1961-এর ধারা 115BAC(1A)-এর অধীনে নতুন কর ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে/পুনরায় প্রবেশ করতে ফর্ম 10-IEA দাখিল করার প্রয়োজন নেই। সেক্ষেত্রে, আয়কর আইন, 1961-এর ধারা 139(1)-এর অধীনে নির্দিষ্ট নির্ধারিত তারিখের আগে বা সেই তারিখে সংশ্লিষ্ট ITR ফর্ম (ITR 1/ ITR 2) দাখিল করার সময় এই বিকল্পটি ব্যবহার করা যেতে পারে।

11.'আয়কর রিটার্ন দাখিলের জন্য প্রযোজ্য নির্ধারিত তারিখ'-এর জায়গায় আমি কী নির্বাচন করব?

আপনাকে আয়কর আইন, 1961-এর ধারা 139(1) অনুযায়ী আয়কর রিটার্ন দাখিলের জন্য প্রযোজ্য নির্ধারিত তারিখ নির্বাচন করতে হবে।আপনি স্ক্রিনে উপলব্ধ 'সহায়ক নথি' দেখতে পারেন এবং ফর্ম 10-IEA দাখিল করার জন্য প্রযোজ্য বিকল্পটি নির্বাচন করতে পারেন।

12. নতুন কর ব্যবস্থা থেকে 'বেরিয়ে আসতে' আমাকে কি প্রতি বছর ফর্ম 10-IEA দাখিল করতে হবে?

যদি আপনি (ব্যবসায়িক/পেশাগত আয় আছে এমন ব্যক্তি হিসেবে) পূর্ববর্তী মূল্যয়ন বর্ষে নতুন কর ব্যবস্থা থেকে 'বেরিয়ে আসতে' বিকল্প নিয়ে থাকেন এবং ITR-এ পুরোনো কর ব্যবস্থাই চালু রাখতে চান, তাহলে আপনাকে প্রতি বছর ফর্ম 10-IEA দাখিল করতে হবে না। তবে, যাদের ব্যবসায়িক/পেশাগত আয় নেই, তারা প্রতি বছর সরাসরি ITR-এর মাধ্যমে কর ব্যবস্থা পরিবর্তন করতে পারেন।

13. আমার ক্ষেত্রে ফর্ম 10-IEA প্রযোজ্য এবং এখন আমি আমার ITR-এ পুরোনো কর ব্যবস্থার বিকল্পটি প্রত্যাহার করতে চাই। এর জন্য কী করতে হবে?

যদি আপনি পূর্ববর্তী মূল্যায়ন বর্ষে পুরোনো কর ব্যবস্থা বেছে নিয়ে থাকেন এবং নতুন কর ব্যবস্থায় 'পুনরায় প্রবেশ' করতে চান, তাহলে চলতি মূল্যায়ন বর্ষের জন্য বিকল্পটি প্রত্যাহারের উদ্দেশ্যে আপনাকে ফর্ম 10-IEA দাখিল করতে হবে।

14. আমি পূর্ববর্তী মূল্যায়ন বর্ষে ফর্ম 10-IEA-তে পুনরায় প্রবেশের বিকল্পসহ ফর্মটি পূরণ করে পুরাতন কর ব্যবস্থা থেকে বেরিয়ে এসেছিলাম। আমি কি আবার ফর্ম 10-IEA-তে পুরাতন কর ব্যবস্থার বিকল্পটি ব্যবহার করতে পারি?

যদি আপনি একবার পুরোনো কর ব্যবস্থায় প্রবেশ করার পর তা থেকে বেরিয়ে আসেন, তবে ব্যবসা বা পেশা থেকে আপনার আয় বন্ধ না হওয়া পর্যন্ত আপনি আর কখনও পুরোনো কর ব্যবস্থার বিকল্পটি ব্যবহার করতে পারবেন না।

15. আমি ফর্ম 10-IEA-এর মাধ্যমে নতুন কর ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু আমি আয়কর রিটার্নের নির্ধারিত তারিখের পরে ফর্ম 10-IEA দাখিল করেছি। আমি কি পুরোনো কর ব্যবস্থার সুবিধা পাব?

যদি আপনি নতুন কর ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে চান এবং নির্ধারিত তারিখের মধ্যে ফর্ম দাখিল করতে ব্যর্থ হন, তাহলে আপনি আপনার ITR-এ পুরোনো কর ব্যবস্থার সুবিধা পাওয়ার যোগ্য হবেন না।

16. আমি ফর্ম 10-IEA দাখিল করেছি এবং ফর্মটির স্থিতিতে 'অবৈধ ফর্ম' দেখাচ্ছে। আমার কী করা উচিত?

যদি আপনি আয়কর রিটার্নের নির্ধারিত তারিখের পরে ফর্ম 10-IEA দাখিল করে থাকেন, তাহলে ফর্মটির অবস্থা অবৈধ ফর্ম হিসেবে গণ্য হবে। সেক্ষেত্রে, পরবর্তী মূল্যায়ন বর্ষে ফর্মটি নতুন করে দাখিল করা যাবে।

17. দাখিল করা ফর্ম 10-IEA-এর স্থিতি 'বৈধ ফর্ম' থেকে 'অবৈধ ফর্ম'-এ পরিবর্তিত হয়েছে। আমার কী করা উচিত?

যদি আপনার আয়কর রিটার্ন দাখিল করার জন্য প্রযোজ্য ফর্ম 10-IEA দাখিল করার সময় সঠিক নির্ধারিত তারিখ নির্বাচন করা না হয়ে থাকে এবং ITR-এর নির্ধারিত তারিখের পরে ফর্ম 10-IEA দাখিল করার কারণে আপনার দাখিল করা ফর্মটি ITR প্রক্রিয়াকরণের জন্য গৃহীত না হয়, সেক্ষেত্রে ফর্মটির স্থিতি "অবৈধ ফর্ম"-এ পরিবর্তিত হয়ে যাবে। এই পরিস্থিতিতে, পরবর্তী মূল্যায়ন বর্ষে ফর্ম 10-IEA নতুন করে দাখিল করা যেতে পারে।

18. ফর্ম 10-IEA জমা দেওয়ার পর আমি কি তা সংশোধন বা পরিবর্তন করতে পারি?

না, ফর্ম 10-IEA সংশোধন করার অনুমতি নেই। এছাড়া, ফর্ম 10-IEA একবার দাখিল করা হলে, একই বছরে তা প্রত্যাহার করা যায় না।

19. ফর্ম 10-IEA দাখিল করার পর আমি কীভাবে এর স্থিতি জানতে পারব?

আপনি আয়কর ই-ফাইলিং পোর্টালে লগ ইন করে ফর্ম 10-IEA-এর দাখিলের স্থিতি দেখতে পারেন। দাখিল করা ফর্মের বিবরণ ই-ফাইল ট্যাবের অধীনে দেখা যাবে---->আয়কর ফর্ম---->দাখিল করা ফর্মগুলি দেখুন---->আয়কর আইন 1961 অনুযায়ী ফর্ম------>ফর্ম 10-IEA অনুসন্ধান করুন এবং এটি বৈধ না অবৈধ, সেই স্থিতি পরীক্ষা করুন।

20. আমি যদি পরবর্তীকালে আমার আয়ের উৎস পরিবর্তন করে ব্যবসা/পেশায় নিয়ে যাই, তাহলে কী হবে? আমাকে কি আবার 10-IEA ফর্মটি পূরণ করতে হবে?

হ্যাঁ, যদি পরবর্তীতে আয়ের উৎস ব্যবসা এবং পেশায় পরিবর্তিত হয় এবং করদাতা পুরানো কর ব্যবস্থা বেছে নিতে চান, তাহলে আইনের ধারা 139(1) অনুযায়ী প্রযোজ্য নির্ধারিত তারিখের মধ্যে ফর্ম 10-IEA দাখিল করতে হবে।

21. আমি কি প্রতি বছর পুরোনো এবং নতুন কর ব্যবস্থার মধ্যে পরিবর্তন করতে পারি?

আইনের ধারা 139(1) অনুযায়ী, ব্যবসা বা পেশা ব্যতীত অন্য উৎস থেকে আয় আছে এমন করদাতারা প্রতি বছর নির্ধারিত তারিখের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করার সময় পুরাতন কর ব্যবস্থা বা নতুন কর ব্যবস্থার মধ্যে পরিবর্তন করতে পারেন। ব্যবসা এবং পেশা থেকে আয় আছে এমন করদাতারা ধারা 139(1) অনুযায়ী নির্ধারিত তারিখের মধ্যে ফর্ম 10-IEA দাখিল করার পর পুরাতন কর ব্যবস্থা বেছে নিতে পারেন এবং তারপরে পুনঃপ্রবেশের বিকল্প সহ পুনরায় ফর্ম 10-IEA দাখিল করে শুধুমাত্র একবার নতুন কর ব্যবস্থায় ফিরে যেতে পারেন।